Laıla'təri-LeŁuŋgʌ Tʋ'likhkʌr-lęle Ft Prince (Ťāśňïm

Laıla'təri-LeŁuŋgʌ Tʋ'likhkʌr-lęle Ft Prince (Ťāśňïm একটা সমস্যা আছে প্রচুরemotion...আর কি বলব?
আ?

07/09/2015

- আচ্ছা, আপনারা কি তিন বছরের সিরিয়ান শিশু আয়লান কুর্দিকে চেনেন?? আরে .... ঐ যে, লাল টি শার্ট আর ব্লু কালারের প্যাণ্ট পড়ে মরে পড়ে ছিলো তুরস্কের উপকূলে। - থাক এইসব সিরিয়ান পুলাপানরে না চিনলেও চলবে। ওরা হলো গিয়ে নাস্তেক। নাস্তেক না হলে কি ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইহুদী-নাসারাদের দেশে যেতে চায়?? - এরচেয়ে আসেন আমরা খাঁটি মুসলিম সৌদী রাজ পরিবার নিয়ে আলাপ করে কিছু #সওয়াব কামাই। • - সৌদি বাদশা আবদুল্লাহ বিন আব্দুল আজিজ .... মেয়ের বিয়েতে সোনার তৈরী টয়লেট উপহার দিয়েছিলেন। হাজার হোক, সৌদী বাদশা বলে কথা। আজীবন মেয়ে তার #হাগুক সুখে ...... - জানি না .... এখানে আলহামদুলিল্লাহ বলা যায়েজ কিনা। যায়েজ না হইলে খাঁটি ঈমানদারগণ হাততালি দেন। • - বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ কিছুদিন আগে ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন। তার জন্যে ফ্রান্সের পুরা বিচ খালি করে দিতে হয়েছিলো। হাজার হোক সৌদি বাদশা বলে কথা ..... সিকিউরিটির ব্যাপার আছে না। - এবার আরও জোরে হাততালি হবে ..... মারহাবা #মারহাবা বলতে বলতে। • - এক যুবরাজ .... ৫ মিলিয়ন ডলার দিয়ে কিনেছেন ডায়ামন্ড খচিত মারসিডিচ। ৫০০ মিলিয়ন ডলার দিয়ে কিনেছেন ব্যাক্তিগত সোনার বোয়িং AA -330 । সোনার দেশের লোক .... সোনা দিয়া প্লেন না বানাইলে কি মান সন্মান থাকে?? - এবারও হাততালি হবে ..... দাঁত মুখ খিচ্চা। • - আরেক যুবরাজ, হলিউড সেলিব্রেটি কিম #কারদিশমার সাথে রাত কাটানোর জন্য ব্যয় করে .... ১মিলিয়ন ইউএস ডলার। ওয়াও ... ওয়ার্ল্ড মোস্ট এ্যাক্সপেন্সিভ ফাকিং নাইট এভার .... সৌদি যুবরাজ বলে কথা।" - এবার আর তালিতে কাজ হবে না। চেয়ারের উপ্রে খাড়াইয়া স্যালুট দিয়া বলেন .... স্যালুট বস। ... ... - ওহে সিরিয়ান শিশু .... তোমার বাবা যখন টাকার অভাবে এক টুকরো রুটি কিনে দিতে পারে না .... তখন ঈমানদারগণ সোনার তৈরী টয়লেটে ওয়াইন দিয়ে #ছুচু করে। • - ওহে সিরিয়ান শিশু .... তুমি যখন বাঁচার জন্যে নৌকায় চড়ে ভূ-মধ্য সাগর পাড়ি দেও .... তখন ঈমানদারগণ সোনার তৈরী বোয়িং এ ঘুরে বেড়ায়। • - ওহে সিরিয়ান শিশু ..... মৃত্যুর সময় তুমি যখন ভূ-মধ্য সাগরের লবণাক্ত পানি গিলছিলে .... ঈমানদারগণ তখন রাজ প্রাসাদে বসে #সারাব গিলছিলো। • ওহে সিরিয়ান শিশু ..... বিশ্বকে তুমি যখন মৃত দেহ উপহার দেও ..... ঈমানদারগণ তখন বিশ্বকে ..... ওয়ার্ল্ড মোস্ট এ্যাক্সপেন্সিভ ফাকিং নাইট উপহার দেয় .....

25/05/2015

জীবনে ঘটা প্রতিটা ঘটনা যদি খুব হাসি মুখে নিতে পারেন দেখবেন জীবনটা খুব উপভোগ্য হয়ে উঠবে। ধরুন একদিন সকালে মায়ের বকা খেয়ে ঘুম থেকে উঠেছেন। মা বলছেন ---"নবাবজাদার ঘুম ভাঙ্গলো এতক্ষনে। সারা দিন পড়ালেখার খবর নাই, শুধু মোবাইল আর ঘুম। কি হবে তোর পিছনে টাকা ঢেলে?" এই সব কথার প্রতি উত্তরে আপনি মুখ গোমড়া করে মা'কে দু'চার কথা বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। দেখবেন সারাটা দিন আপনার মাটি যাবে। সন্ধ্যের সময় মায়ের গোমরা মুখ দেখে আরও খারাপ লাগবে। কিন্তু আর একটা কাজ আপনি করতে পারতেন। মায়ের বকাগুলো হজম করে মা'কে একবার জড়িয়ে ধরে যদি বলেন -- "মা সরি। ভুল হয়ে গেছে। কাল থেকে খুব ভোরে উঠব, প্রমিজ মা"। জবাবে মা হয়ত কিছু বলবে না। কিন্তু আপনি চলে যাওয়ার পর আপনার এই মমত্ত্ববোধ দেখে মায়ের চোখের কোনায় হয়ত অল্প অশ্রু বিন্দু জমা হবে। সেটা হয়ত তিনি লুকিয়ে ফেলবেন। পরদিন যখন বাবা মা'কে বলবেন "৮ টা বেজে গেছে ছেলের ওঠার নাম নেই, ছেলেকে ওঠাও, দু'দিন বাদে পরীক্ষা" তখন মা বলবেন -- "থাক না, আর দশটা মিনিট ঘুমাক ছেলেটা" পরে ৯:৩০ এ মা মাথায় হাত বুলিয়ে বলবেন --- "ওঠ বাবা, অনেক বেলা হল, নাস্তা খাবি"। অথবা ধরুন যাকে খুব ভালবেসেছেন সে দিনের পর দিন প্রতারনা করেছে। ব্রেক আপ করলেন। অনেক দিন কথা হয় না। তার প্রতি অনেক ক্ষোভ, অভিমান, অভিযোগ আর ক্রোধ পুষে রেখেছেন মনের মধ্যে। দেখবেন জীবনটা কেমন জানি দুর্বিসহ লাগবে। ধরুন এখন আর রিলেশন চান না। তবু মনের ক্ষোভগুলো ঝেড়ে ফেলে একদিন সকালে তাকে ফোন দিয়ে বললেন --- "আজকের সকালটা সুন্দর না? তোমার সকালে না খেয়ে থাকার অভ্যাসটা গেছে"? দেখবেন মনে একটা শীতলতা বয়ে যাবে। সে নিজের কাজের জন্য জন্য সরি বলবে আর তখন আপনি নিজের চাপা অভিমানকে বলি দিয়ে বলবেন --- "আরে বাদ দাও তো। আমার তো কিছুই মনে নাই। আচ্ছা আমাদের ব্রেক আপ যেন কেন হয়েছিল? তুমি কি এখনও আগের মত পাগলামি ছাগলামি করো? দেখবেন যে হেসে উঠবে আর আপনি নিজেও প্রশান্তি অনুভব করবেন। হয়ত হারানো সম্পর্কটা ফিরে পাবেন না। কিন্তু নিজের চাপা কষ্টকে ছাপিয়ে জীবনটাকে সতেজ লাগবে। জীবন মানে শুধু আমি আর আমার অনুভুতি গুলোকে প্রাধান্য দেয়া না। জীবন মানে অভিমান গুলোকে এক গাল হাসি দিয়ে এড়িয়ে গিয়ে নিজের সুখটুকু বিলিয়ে দেয়া। কথায় আছে "ইট মারলে পাটকেল খেতে হয়" চলুন না একটু ভিন্ন দিক দিয়ে ভাবি। কেউ যদি আপনাকে ইট মারে তাহলে পাটকেল হিসাবে তাকে একটা ফুলের তোড়া পাঠিয়ে দেখুন। পরের বার ইট মারার সময় সে দু'বার ভাববে। কাউকে দোষারোপ করে কখনও সুখী হতে পারবেন না, কিন্তু ক্ষমা করলে সেটা পারবেন। জীবনটাকে সুখী করতে চাইলে সকল প্রতিকুলতার মাঝে এক গাল হাসিই যথেষ্ট। দুঃখে যে হাসতে জানে তার কোন দুঃখ নেই। ক্ষোভ, রাগ, অভিযোগ আর ক্রোধের অনুভুতিগুলো একেবারেই তেতো। মনে রাখবেন "ভুল করাটা মানবিক, কিন্তু ক্ষমা করাটা স্বর্গীয়"!

22/05/2015

একবার আমীরুল মুমিনীন হযরত আবু বকর (রাঃ) এর স্ত্রীর মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে হল। তিনি স্বামীকে মিষ্টি কিনে আনতে বললেন। সারা মুসলিম জাহানের আমীর আবু বকর জানালেন তার মিষ্টি কেনার সামর্থ নেই। আমীরুল মুমিনীনের স্ত্রী এরপর প্রত্যেক দিনের খরচ থেকে টাকা বাঁচিয়ে জমা করা শুরু করলেন। কিছু অর্থ জমা হওয়ার পর তা স্বামীকে দিয়ে বললেন মিষ্টি কিনে আনতে। আবু বকর জিজ্ঞেস করলেন এই অর্থ কোথা থেকে এসেছে। স্ত্রী বললেন প্রতিদিনের খরচ থেকে বাঁচিয়ে তিনি এই অর্থ জমা করেছেন। আবুবকর (রাঃ) তখন বললেন, এই পরিমাণ অর্থ তাহলে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত নিচ্ছি?এটার তো তাহলে আমার আর দরকার নেই! এরপর তিনি সেই অর্থ স্ত্রীর জন্য মিষ্টি কেনার বদলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসেন। আল্লাহু আকবর। আল্লাহু আকবর। এই ছিল আমাদের সালাফদের অবস্থা। এত সহজ সরল, বাহুল্যমুক্ত আর বিলাসিতামুক্ত জীবন যাপন করেছিলেন বলে তারা আল্লাহর দ্বীনকে ভালোবাসতে পেরেছিলেন। আল্লাহর দ্বীনের জন্য নিজেদের অকাতরে বিলিয়ে দিতে পেরেছিলেন। দুনিয়ার চাকচিক্যে অভ্যস্ত হননি বলেই কাফেররাও এই সাদামাটা মুসলিমদের কথা শুনলে ভয়ে কাঁপত। আর আজ কাফেররা আমাদের ভয় পাবে কি আমরা আজ তাদের কাছে হাসির পাত্র। দ্বীন থেকে সরে আসার ফলাফল এর চেয়ে ভাল হয় কি করে!!

29/04/2015

Address

Narail

Telephone

+8801854341815

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laıla'təri-LeŁuŋgʌ Tʋ'likhkʌr-lęle Ft Prince (Ťāśňïm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category