17/05/2026
বাংলার গ্রাম্য হাটে দেখলাম, এক মুসলিম যুবক, এক হিন্দু বৃদ্ধ কে উঁচু গলায় বলছে, -"গোরু আপনাদের মা! আপনারা হাটে গোরু বিক্রি করতে এসছেন কেন? আপনাদের থেকে গোরু কিনব, আর আপনাদের হিন্দু ভাইয়েরা আমাকে মারবে এ কেমন ভাবে সম্ভব? আমরা তাই গোরু কিনব না"
আজ দেখলাম শহরের, আশেপাশে ৮০% দোকানে গোরু পাওয়া যাচ্ছে না।
গোরুর বাজারে গোটা গোরুর দাম ১৫-১৬হাজার থেকে কমে ৫-৬হাজারে নেমে গেছে, পশুর খামারিদের ব্যবসায় লাল বাতি।
বাংলার মুসলমান বলছে- হিন্দুদের মা যখন, তখন আইন করে দেশে গোরুর জবাই বন্ধ করে দিন, দেশ জুড়ে, তারপর আমাকে বলবেন আমি খাব কী না? দেশে বন্ধ নাহলে তো কোন অপরাধ করিনি৷
কারোর খাদ্যাভ্যাস নিয়ে মাথাব্যথার যে অসভ্যতা!
তা দিয়ে অনেক কে চমকানো গেলেও বাঙালীদের এইসব আউড়া ঝাউড়া মেরে চমকানো যাবে না।
এই নিঃশব্দের প্রতিবাদ, এই যে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়া, বাংলার মাটির কত গভীরে হিন্দু মুসলমান সম্পর্ক মিশে আছে, বাঙালীর সিরাজ কে শিবাজী করে দেওয়া যায় না।
করতে গেলে তোমাদেরও টেনে ফেলে দিতে বাঙালি জানে। কষাইখানার ইলেক্টোরাল বন্ডের টাকায় কোন পার্টি চলে? বাংলার মানুষ জানে।
বিনা রক্তক্ষরণ, বিনা ঝগড়া করেও করা, একমাত্র এই বাংলার মাটিতেই সম্ভব।
তাই নতুন সরকারের কাছে আবেদন, বাংলার কালচার বদল করার চেষ্টা করে লাভ নেই, বরং আপনারা কাজ করুন।
মুসলমানদের মাদ্রাসা বিমূখ করতে, প্রতি অঞ্চলে দারুণ দারুণ সরকারী স্কুল খুলুন। গোরু টোরু বন্ধ করতে গেলে কোর ভোটারবেসই বিমূখ হয়ে যাবে।
#গোমাতা