20/09/2026
এই যে অপ্রতিম ছেলেটা মা'রা গেলো। অনেক পোস্ট করেছি, এবার একটা বাস্তব কথা বলি।
অপ্রতিম শুধু ওর মা-বাবার ব্যাড প্যারেন্টিংয়ের কারণেই মা'রা গেছে।
আজকে এই ছেলেকে যারা মে"রেছে, তাদের সাথেই কিন্তু এই ছেলের পূর্বপরিচয় ছিল। সে কার সাথে মিশতো, কোথায় যেতো, কী করতো—এসবের কোনো খোঁজ খবর কি তার ফ্যামিলি নিতো?
মনে হয় নিতো না। নিলে ১৩ বছরের একটা বাচ্চার TikTok আইডি কীভাবে থাকে, সেটা অবশ্যই তাদের নজরে আসতো।
মানলাম TikTok আইডি আছে। কিন্তু তার ছবি তোলার স্টাইল, পছন্দের গান এবং কী ধরনের ভিডিও দিতো—এসবও তো দেখা যায়। আপনারা চাইলে তার TikTok-এ ঢুকে নিজেরাই দেখে নিতে পারেন।
তার অনলাইন ও অফলাইন চলাফেরা দেখে মনে হচ্ছে, সে কিছু বস্তি মার্কা ছেলেদের সাথে চলাফেরা করতো, যাদের ব্যাপারে পরিবারের আরও সতর্ক থাকা উচিত ছিল।
তবে যারা তাকে হ*ত্যা করেছে, তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হোক—এটাই আমি চাই। আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। এই দেশে আইন আরও কঠোর করতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না।
আর অবশ্যই মা-বাবাদের উচিত তাদের সন্তানদের প্রতি নজর রাখা—তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে, অনলাইনে কার সাথে যোগাযোগ করছে—সবকিছুর ব্যাপারে সচেতন থাকা।
একটু সচেতনতা হয়তো একটা জীবন বাঁচাতে পারে।