07/08/2026
একজন বেশ স্বাস্থ্যবান ভদ্রলোক ওজন কমানোর জন্য ডাক্তারের কাছে গেলেন। অবশ্য নিজের ইচ্ছায় নয়—স্ত্রীর জোরাজুরিতে।
সব কথা শুনে ডাক্তার শেষে বললেন,
— "রাতে কিন্তু দুইটা ছোট সাইজের রুটি। এর বেশি একটাও না।"
ভদ্রলোক হেসে বললেন,
— "ডাক্তার সাহেব, দুইটা লাগবে না। আমি একটাই খাব। শুধু একটা কথা বলেন—ভাত খাওয়ার আগে রুটি খাব, নাকি পরে?"
এখন বলুন তো, ডাক্তার সাহেবের কী উত্তর দেওয়া উচিত ছিল? 😄
যাই হোক, এবার আসল কথায় আসি।
কেউ যদি একটু বেশি খেতে পছন্দ করেন, সেটা কি অপরাধ? যদি তিনি নিজের উপার্জনের টাকায় খান, কারও প্রাপ্য কেড়ে না খান, তাহলে আমার তো মনে হয় না সেটা অপরাধ। হ্যাঁ, অতিরিক্ত ওজনের স্বাস্থ্যঝুঁকি আছে—সেটা অবশ্যই সত্যি।
কিন্তু তাই বলে কাউকে নিয়ে টিটকারি করা, আড়ালে হাসাহাসি করা, "মোটা", "ভোটকা, পেটুক", "হাতির মতো"—এ ধরনের মন্তব্য করা কি ঠিক?
নাহয় মানুষটা একটু বেশি খেতে ভালোবাসেন। তাই বলে তাকে অপমান করার অধিকার তো আমাদের নেই।
কিছু বলতেই যদি হয়, সুন্দর করে বলুন।
বলতে পারেন, "মাশাআল্লাহ, মানুষটা বেশ স্বাস্থ্যবান।" :-)
অথবা, "বাহ! কী দারুণ ভোজনরসিক!" :-)
মনে রাখবেন, সব অতিরিক্ত ওজনের মানুষের ওজন কিন্তু শুধু বেশি খাওয়ার কারণে হয় না। অনেকের ক্ষেত্রে বংশগত কারণ, হরমোনের সমস্যা, বিভিন্ন ওষুধের প্রভাব কিংবা গর্ভধারণ-পরবর্তী পরিবর্তনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ করে নারীদের "মোটা" বলার আগে অন্তত একশোবার ভাবুন। কারণ, তাদের শরীরের অনেক পরিবর্তনের গল্প আমরা জানিই না। আর হরমোনের বিষয় গুলো তাদের কেই বেশী সামাল দিতে হয়। মা হবার গুরু দায়িত্ব টা তাদের কেই নিতে হয়৷
আসুন, আমরা কাউকে বডি শেমিং না করি।
সত্যিই যদি কারও ভালো চান, তাহলে তার জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং এমন জীবন দান করেন যেখানে প্রয়োজনমতো খেয়েও তিনি সুস্থ থাকতে পারেন।
একটা বাস্তবতা আর একটা কল্পনা দিয়ে শেষ করি
বাস্তবতা হলো, যাদের ওজন বেশী তারা সব জায়গায় তিরস্কার পায়। কোনও না কোনও ভাবে কেও না কেও তাদের কটাক্ষ করবেই।
আর কল্পনা বা আশা হলো,
দুই দিনের এই দুনিয়ায়, মানুষের মন ভাঙার চেয়ে মন ভালো করে দেওয়াটাই তো বেশি সুন্দর।
রাগ করলেন নাকি? 😊
#স্বাস্থ্য #ওজন