20/09/2026
টাঙ্গাইলের সখিপুর উপজেলার ৮নং
বহুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সড়ক বেগপাড়া পাকার মাথা হতে ওয়াজেদ মার্কেট টু হতেয়া জামালের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার এই রাস্তা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকদিন এই রাস্তায় মিনিমাম ২থেকে ৩ হাজার মানুষের চলাফেরা ঝড় বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে চলাফেরা করা অনেক কষ্টকর এবং একজন অসুস্থ ব্যক্তি বা ডেলিভারি রোগী হসপিটালে নেওয়া সম্ভব না এবং হতেয়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এই দিক থেকে ২০০/২৫০ ছাত্র-ছাত্রী লেখাপড়া করতে যায়। ঝড় বৃষ্টির সময় ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।