Information Communication Technology

Information Communication Technology Knowlage of ICT

27/11/2021
21/11/2021

#সরকারি_প্রাথমিক_বিদ্যালয়ের_সহকারী_শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছে।

প্রাথমিক শিক্ষকের চাকরি আর ছোট করে দেখার সু্যোগ নেই। কারণ গ্রেড-১৩ (১১০০০-২৬৫৯০) তে উন্নীত করা হয়েছে। আপাতত ৩২০০০+ নিয়োগের কথা থাকলেও চূড়ান্ত নিয়োগে ৪০০০০+ হওয়া স্বাভাবিক। কারণ ততদিনে শুন্যপদ বাড়বে। তাই এই সু্যোগ হাতছাড়া না করে প্রস্তুতি নিন।

#শিক্ষক_নিয়োগের_প্রক্রিয়া_জেনে_নিন

প্রাথমিকে দুই ধাপে পরীক্ষা হয়। MCQ Type লিখিত থাকে ৮০ মার্ক। ৮০ টি MCQ থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন ১ মার্ক। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক কাটা যাবে।
দ্বিতীয় ধাপে ২০ মার্কের ভাইভা থাকবে। MCQ টে উত্তীর্ণরা ভাইভা দিবেন। মোট ১০০ থেকে মেধাতালিকা করা হবে সম্পূর্ণ উপজেলা ভিত্তিক।

েনে_নিন_মানবণ্টন :

ক. ইংরেজি ২০
খ. বাংলা ২০
গ. গণিত ২০
ঘ. সাধারণ জ্ঞান ২০

#কিভাবে_প্রস্তুতি_নিবেন:

ক. ইংরেজি

ইংরেজিতে ২০ নম্বরে ভালো করতে হলে এই টপিকগুলো অবশ্যই দেখবেন
A. Grammar
1. Parts of Speech
2. Identification of Parts of Speech
3. Interchange Parts of speech.
4. Phrase & Clause
5. Gerund & Participle
6. Number & Gender
7. Preposition
8. Right form or Verb
9. Voice & Narration
10. Subject-Verb Agreement
12. Conditional Sentence
13. Synonym, Antonym & Spelling

B. লিটারেচার

Literature 2/1 টা আসতে পারে। আবার নাও আসতে পারে। সেরা প্রস্তুতির জন্য বিগত প্রাইমারি, বিসিএস ও নন ক্যাডারের প্রশ্ন পড়বেন। পাশাপাশি Shakespeare, John Milton, Wordsworth সহ যাদের নাম এইচএসসির ইংরেজি বইয়ে আছে তাদের কয়েকটা বইয়ের নাম জেনে যাবেন।

খ. বাংলা

বাংলায় ভালো করতে হলে ব্যাকরণ বেশি পড়তে হবে।
সাহিত্য থেকে ৩-৪ টার বেশি আসে না।

i) ব্যাকরণ

১. সন্ধি
২. বানান
৩. সমার্থক ও বিপরীত শব্দ
৪. শব্দের প্রকারভেদ
৫. ধ্বনি, বর্ণ ও অক্ষর
৬. পরিভাষা
৭. উপসর্গ
৮. কারক ও বিভক্তি
৯. প্রত্যয় ও সমাস
১০. বাক্য সংকোচন ও বাগধারা
১১. পদ প্রকরণ

ii) বাংলা সাহিত্য

১. বিগত বিসিএস, নন ক্যাডার ও প্রাইমারির প্রশ্ন পড়বেন।
২. ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত বাংলা বইয়ের লেখক পরিচিত পড়বেন।
৩. চর্যাপদ
৪. রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রহমান, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৫. মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটা গল্প, উপন্যাস ও নাটক।
৬. সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি।

৩. গণিত

এই অংশে একটু বেশি শ্রম দিবেন। গণিতকে ৩ টা অংশে ভাগ করা যায়।

i) পাটিগণিত

এখান থেকে ১০-১৩ টা প্রশ্ন আসবে।
১. পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পাটিগণিত করবেন।
২. মুনাফা, লাভ-ক্ষতি, শতকরা, অনুপাত, মৌলিক ও বাস্তব সংখ্যা, ঐকিক নিয়ম, বয়স, ভগ্নাংশ।
ii) বীজগণিত

এখান থেকে ৩-৪ টা আসবে।
১. বীজগাণিতিক রাশি, উৎপাদককে বিশ্লেষণ, এক চলক ও দ্বিচলকবিশিষ্ট সমীকরণ
২. সূচক, লগারিদম ও ধারা
৩. বিগত বছরের প্রাইমারি সব গণিত প্রাকটিস করবেন।
iii)জ্যামিতি

এখান থেকে ৩-৪ টা আসবে।
১. রেখা, কোণ ও ত্রিভুজ
২. পীথাগোরাসের উপপাদ্য
৩. বৃত্ত
৪. পরিমিতিতে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র ও সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সমস্যা।

ঘ. সাধারণ জ্ঞান

i) বাংলাদেশ বিষয়াবলী
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও বর্ণনা, মুক্তিযুদ্ধের ইতিহাস (১৯৪৭ থেকে ১৯৭১), কৃষি ও জলবায়ু, জনসংখ্যা, সংবিধান ও সরকারের অর্গানসমূহ, বাংলাদেশের অর্থনীতি। (নবম শ্রেণির সামাজিক বিজ্ঞান, ইতিহাস, পৌরনীতি ও অর্থনীতি বই থেকে এই টপিকগুলো দেখবেন)

ii)আন্তর্জাতিক বিষয়াবলী

১. কিছু গুরুত্বপূর্ণ দেশের রাজধানী ও মূদ্রা
২. কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা।
৩. প্রণালী
৪.বর্তমান বিশ্ব রাজনীতি
৫. চীন, ভারত ও যুক্তরাষ্ট্র

(সাম্প্রতিক অংশের জন্য পরীক্ষার আগের মাস বাদ দিয়ে এর আগের ৩-৪ মাসের কারেন্ট এফেয়ার্সের সাম্প্রতিক অংশের ২ পেজ পড়বেন)

iii) সাধারণ বিজ্ঞান

বেসিক প্রশ্ন করবে। তাই ৮ম ও ৯ম শ্রেণির সাধারণ বিজ্ঞানের বেসিক অংশ পড়বেন।

iv)কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি

এখানেও বেসিক প্রশ্ন করবে। যেমন, ইনপুট ও আউটপুট ডিভাইস, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, Twitter, Instagram. এছাড়াও রয়েছে Google, Youtube, Messenger, What's App, E-mail, Web Browser etc.
(Easy Computer পড়তে পারেন)

****পুরোপুরি সিলেবাস শেষ করার পর অবশ্যই বিগত ১৫ বছরের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন ভালোভাবে আয়ত্ব করে যাবেন। পাশাপাশি ১০ম থেকে ৪০ তম বিসিএসের (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান)প্রশ্ন পড়বেন।

06/11/2021

Address

Moulvibazar
Moulvibazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Information Communication Technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Information Communication Technology:

Share

Category