MIkU’S DIARY

MIkU’S DIARY Capturing Life’s Priceless Moments.

19/09/2026

কিছু মানুষকে কাছে পাওয়ার ইচ্ছে থাকে,
কিন্তু ভাগ্যে শুধু দূর থেকে দেখাই লেখা থাকে।
কেউ নিজের গন্তব্যের দিকে চলে যায়,
আর কেউ একই জায়গায় দাঁড়িয়ে থেকে
শুধু তাকিয়ে থাকে।
জীবনও অনেকটা আকাশে উড়ে যাওয়া বিমানের মতো—
কেউ আসে, কিছুক্ষণ পাশে থাকে,
তারপর নিজের পথে চলে যায়।
সব চলে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়,
কিছু চলে যাওয়া শুধু মনে করিয়ে দেয়—
সবকিছু আমাদের জন্য নয়।

#আকাশ #মেঘ #আকাশেরকথা #মনেরকথা #জীবনেরকথা #বাস্তবজীবন #অনুভূতি #বাংলাক্যাপশন #বাংলালেখা

16/09/2026

কত মানুষ প্রতিদিন আমাদের পাশ দিয়ে চলে যায়,
কেউ থাকে কয়েক মিনিট, কেউ থাকে কয়েক বছর।
আর কেউ কেউ চলে যাওয়ার পরও
মনের ভেতর থেকে যায়…
চুপচাপ।

#মনেরকথা #রাতেরকথা #জীবনেরকথা #বাস্তবজীবন #অনুভূতি #অপূর্ণতা #একাকীত্ব #মনখারাপ #বাংলাক্যাপশন #বাংলালেখা

09/09/2026

ভালোবাসা কেবল তাদেরকেই ভালোবাসে, যারা ভালোবাসাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখে।

​জবরদস্তি বা কোনো শর্ত দিয়ে ভালোবাসাকে কখনোই আটকে রাখা যায় না, ভালোবাসাকে বাঁধতে হয় নিঃস্বার্থ ভালোবাসা, মর্যাদা আর বিশ্বাস দিয়ে। যে মানুষটা আগলে রাখতে জানে, ভালোবাসার মূল্য দিতে জানে, ভালোবাসা বারবার তার কাছেই ফিরে আসে। আসলে ভালোবাসা কোনো আবেগ নয়, এটা একটা আশ্রয়—আর সেই আশ্রয়ে কেবল তারাই ঠাঁই পায়, যারা ভালোবাসাকে ভালোবাসতে জানে।"

07/09/2026

ওই দুরের আকাশটাকে বলতে চাই, আমি তোমার হাতটা ধরে
রংধনুর মাঝে হারিয়ে যেতে চাই, আমি তোমায় নিয়ে
চলো না হারিয়ে যাই, তোমায় নিয়ে
কোন নাম না জানা, ওই অজানা শহরে

05/09/2026

শহরের এই ব্যস্ত রাস্তায়, রঙিন রিকশা আর নিয়ন আলোর মাঝে...আকাশের চাঁদ যখন মেঘের পেছনে লুকায়, তখন সময়টা যেন একটু থমকে দাঁড়ায়। রাতের শহর সত্যিই অন্যরকম!
​হাজারো মানুষের ভিড় আর গাড়ীর হর্নের কোলাহলের মাঝেও এই মুহূর্তটা অদ্ভুত এক শান্তি দিয়ে যায়। দিনশেষে ফেরার এই ছোট ছোট পথচলাগুলোই হয়তো আমাদের আবার শহরের সাথে নতুন করে প্রেমে ফেলে দেয়।

আমার মনে হয় মাসে অন্তত একটা দিন নিজের জন্য বের করা খুব দরকার। যে দিনটার জন্য কোন প্ল্যান থাকবে না  হঠাৎ একদিন কোনো প্ল্য...
04/09/2026

আমার মনে হয় মাসে অন্তত একটা দিন নিজের জন্য বের করা খুব দরকার। যে দিনটার জন্য কোন প্ল্যান থাকবে না হঠাৎ একদিন কোনো প্ল্যান ছাড়াই সুন্দর একটা ক্যাফে বা রেস্তোরাঁয় ঢুকে পড়া উচিত। ওয়েটার যখন এসে জিজ্ঞেস করবে, "স্যার কয়জন? একদম শান্ত হয়ে বলা উচিত, "আমি একা, ভাই।"

মেনুকার্ড খুলে প্রাইস ট্যাগ বা পকেটের হিসেব না দেখে, শুধু মন যেটা খেতে চায় সেটাই অর্ডার করে দেওয়া উচিত। ফোনটাকে একপাশে উল্টে রেখে, কোনো মেসেজের অপেক্ষায় না থেকে ধীরে-সুস্থে প্রতিটা বাইট উপভোগ করা উচিত । খাবার শেষ করে ব্যস্ত না হয়ে রিলাক্স মুডে পায়ের ওপর পা দিয়ে সবাই কি করছে তাদের মুহূর্তগুলো দেখা উচিত। হাত ছড়িয়ে অলসভাবে বসে কিছুক্ষণ বাইরের ব্যস্ত শহরটাকে দেখা উচিত।

ক্যালেন্ডারের ৩০টা দিনের মধ্যে অন্তত একটা দিন এমন থাকা উচিত, যেদিন আমার আর আমার থালার মাঝামাঝি অন্য কোনো মানুষ বা ব্যস্ততা থাকবে না।

02/09/2026

I wish I could tell you how much I love you. When I close my eyes, I see you. When I open my eyes, I long to see you. When you're not around, I feel your presence all around me. Every second, every minute, all the time. Call it love, madness, or just my feelings—it's all the same to me. Many have loved before, but no one can love you like I can.

​

Address

Magura
Mohammadpur
7630

Website

Alerts

Be the first to know and let us send you an email when MIkU’S DIARY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share