02/01/2016
logo
ঢাকা। শনিবার ২ জানুয়ারি ২০১৬। ১৯ পৌষ ১৪২২। ২০ রবিউল আউয়াল ১৪৩৭
জাতীয়রাজনীতিআইন-আদালতবাণিজ্যসারাবাংলাবিদেশবিবিধখেলাধুলাতথ্যপ্রযুক্তিজীবনযাপনবিনোদনসংস্কৃতিহট জবসপরবাস
হোম অনলাইনজীবনযাপন সন্তান জন্মদানের পর যৌনতায় সমস্যা
সন্তান জন্মদানের পর যৌনতায় সমস্যা
কালের কণ্ঠ অনলাইন ২ জানুয়ারী, ২০১৬ ১৬:৫৩ 493 শেয়ার মন্তব্য()প্রিন্ট
সন্তান জন্মদানের পর যৌনতায় সমস্যা
অ- অ অ+
সন্তান জন্মদানের পর দ্রুত যৌনতা করা যাবে এমনটাই অনেকের ধারণা রয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, সন্তান জন্মদানের পর যৌনতায় নানা ধরনের সমস্যা হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টেলিগ্রাফ।
সম্প্রতি সন্তান জন্মদানের যৌনতার বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধান করেন যুক্তরাজ্যের গবেষকরা। এতে দেখা গেছে, সন্তান জন্মদানের ৫৮ দিন পর অনেকেই যৌনতা শুরু করেন। অনেকে তার আগেও শুরু করেন। তবে প্রাথমিকভাবে বিষয়টিতে বহু জটিলতা দেখা যায়।
গবেষণাটিতে ১,১১৮ দম্পতিকে অন্তর্ভুক্ত করা হয়। এতে দেখা যায়, সন্তান জন্মদানের পর নির্ধারিত সময়ের আগেই যদি দম্পতিরা যৌনতা শুরু করেন তাহলে তাতে যন্ত্রণা, বিভ্রান্তি ও জটিলতা তৈরি করতে পারে। প্রায় ১৪ শতাংশ দম্পতি সন্তান জন্মদানের তিন সপ্তাহ পরেই যৌনতা শুরু করেন বলেও জানা গেছে জরিপে।
সন্তান জন্মদানের পর যৌনতার বিষয়টি নিয়ে জরিপে দেখা যায়, ৯৪ শতাংশ ব্যক্তি তাদের যৌনতায় সন্তুষ্ট। অন্যদিকে ৫৪ শতাংশ জানায়, তারা ধারণা করেছিলেন এতে তাদের যৌনতায় উন্নতি হবে। তবে বিষয়টি বাস্তবে কেমন ফলাফল লাভ করবে তা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফলাফল প্রকাশ করছে।
গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মদানের পর দ্রুত যৌনতায় যাওয়া নিয়ে বহু মায়েরই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। শিশুর সুবিধা-অসুবিধা দেখা এবং নিজের শরীরের যত্ন করতে গিয়ে তারা বহু সমস্যায় থাকেন। এ পরিস্থিতিতে যৌনতা অনেকের ক্ষেত্রেই অসম্ভব হয়ে দাঁড়ায়। বিশেষ করে শিশুর কারণে রাতে যদি ঠিকঠাক ঘুমানো না যায় তাহলে তা বড় সমস্যা সৃষ্টি করে।
এ বিষয়ে একজন নারী জানান, সন্তান জন্মদানের পর তার শিশুকে খাওয়া-দাওয়া ও অন্যান্য যত্ন করতে হয়েছে দিনরাত। এতে রাতের ঘুমেও যথেষ্ট ব্যাঘাত ঘটে। ফলে তিনি সন্তানের ১৭ মাস বয়স পর্যন্ত যৌনতার সময় পাননি। তার স্বামী এ বিষয়ে যথেষ্ট আকর্ষণীয় হলেও তার কিছু করার ছিল না। এ সময়ে মাত্র দুইবার তারা যৌনতার চেষ্টা করলেও তাতে সফল হননি।
অন্য একজন নারী জানান, সন্তান জন্মদানের পর নয় মাস তিনি যৌনতা করতে পারেননি। তিনি জানান, প্রথমে বিষয়টি তার কাছে অসম্ভব বলেই মনে হয়েছিল। এরপর ধীরে ধীরে সতর্কভাবে তা শুরু করা সম্ভব হয়।
এ বিষয়ে গবেষকরা জানান, সন্তান জন্মদানের পর যৌনতার বিষয়টি সতর্কভাবে শুরু করতে হবে। এক্ষেত্রে ৫৮ দিন নয় বরং তার চেয়ে বেশ কিছুদিন বেশি সময় অপেক্ষা করা উচিত বলে জানাচ্ছেন তারা।
http://www.kalerkantho.com/online/lifestyle/2016/01/02/
Strongest panel of journalist in Bangladesh put their hands together to reveal the best out of the facts for the nation Kaler kantho .