04/10/2025
- " ওড়না ঠিক করে বসো তুমি।
মামা, রিক্সা দেখেশুনে চালাইবেন। "
- " এখান থেকে তুমি সোজা বাসায় ফিরে যাবা।রাস্তায় কারো সাথে অাড্ডা দিয়ে সময় নষ্ট করবানা একদম।
মামা, অাপনি যান। "
" বাসায় পৌঁছায় ফোন দিবা কিন্তু..."
মেয়েটা রিকশার ফটক দিয়ে হাত বের করে বলে - " অাচ্ছা "
প্রিয় মানুষটার একটু বাড়তি যত্ন অার দায়িত্ববোধ থাকলেই সম্পর্কগুলো বছরের পর বছর টিকে থাকে।
অার একটা কথা।ইগো টাকে কখনো বাড়তে দেয়া যাবেনা।ভুল বোঝাবুঝি যাইহোকনা কেন সেটা নিজেদের মধ্যে বলে কয়ে ঠিক করে নিতে হবে।পেটের মধ্যে চেপে রাখা চলবে নাহ।
~ সেতু জিৎ🌸
ছবি- সংগৃহীত