অনুসন্ধান টিভি

অনুসন্ধান টিভি Crime News Tv ক্রাইম তালাশ- অনুসন্ধান টিভি

আসসালামু আলাইকুম সবাইকে ইদুল ফিতরের শুভেচছা
20/03/2026

আসসালামু আলাইকুম সবাইকে ইদুল ফিতরের শুভেচছা

রাজধানীর উত্তরায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিবের মালিকানাধীন মার্কেটে ভাঙ.চুর ঘটনায়...
16/03/2026

রাজধানীর উত্তরায় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে হাজী মুজিবের মালিকানাধীন মার্কেটে ভাঙ.চুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে

কুলাউড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ৫১টি মাদ্রাসা ও এতিমখানায় মানবিক সহায়তার অংশ হিসেবে সৌদি সরকারের দেওয়া ২২৪ প্যাকেট খেজ...
12/03/2026

কুলাউড়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে ৫১টি মাদ্রাসা ও এতিমখানায় মানবিক সহায়তার অংশ হিসেবে সৌদি সরকারের দেওয়া ২২৪ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, পবিত্র রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে সৌদি সরকারের পক্ষ থেকে এসব খেজুর প্রদান করা হয়েছে।

খেজুর পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জামিয়া মুহাম্মাদিয়া দারুস সুন্নাহ এতিমখানা ও মাদ্রাসা (৮ প্যাকেট), আলালপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), পশ্চিম বিহালা জামেয়া ইসলামিয়া বায়তুস সালাম মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), আব্দুল ময়ীন চৌধুরী দাওয়াতুল কোরআন মহিলা মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), মাহিন মো. ইকবাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), শাহী আফজল এতিমখানা (৪ প্যাকেট), শাহজালাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), মহলাল এবতেদায়ী ও হাফিজিয়া মাদ্রাসা (৪ প্যাকেট)।

বাদে ভূকশিমইল মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা (৪ প্যাকেট), জামেয়া ইসলামিয়া ভূকশিমইল কওমী মাদ্রাসা (৪ প্যাকেট), ভূকশিমইল হাফিজিয়া মাদ্রাসা (৪ প্যাকেট), সাদিপুর জামেয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা (৪ প্যাকেট), ভাটেরা মোহাম্মদিয়া হাফিজিয়া এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা (৬ প্যাকেট), জামেয়া ইসলামিয়া নূরে হেরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), নোয়াগাঁও মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), দি কোরআনিক হুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), উত্তর কুলাউড়া হযরত বাকি বিল্লাহ সিদ্দিকীয়া এতিমখানা (৬ প্যাকেট), কামারকান্দি আখতারুননেছা-আছিয়া খাতুন এতিমখানা (৪ প্যাকেট)।

দিলদারপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), মীরশংকর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), ইকরা হিফজুল কোরআন একাডেমি ও এতিমখানা (৪ প্যাকেট), শ্রীপুর জালালীয়া এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (৬ প্যাকেট), গোবিন্দপুর ইসলামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), দারুল কোরআন আব্দুল্লাহ আল মাশহুদিয়া হিংগাজিয়া এতিমখানা (৪ প্যাকেট), হযরত শাহ জালাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), দারুন নাজাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), দারুল ফালাহ ফাউন্ডেশন (৪ প্যাকেট), গুপ্তগ্রাম নিজামিয়া বিশকুটি এতিমখানা (৬ প্যাকেট), আশরাফিয়া মাদ্রাসা ও এতিমখানা (৬ প্যাকেট)।

জাবালে নূর এতিমখানা (৪ প্যাকেট), রহিমা আমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), গাজীপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা (৪ প্যাকেট), নাজিরেরচক এতিমখানা (৪ প্যাকেট), লংলা রাশিদিয়া সমসেদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জকিয়া বেগম এতিমখানা (৪ প্যাকেট), আবুল রহিম মেহেরুন নেছা এতিমখানা (৪ প্যাকেট), শাহ বুজুরগা এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা (৪ প্যাকেট), নূরানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), হাজী বশির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), বৈদ্যশাসন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), কটারকোনা হুসাইনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), মোহাম্মদীয়া ইসলামীয়া মাদ্রাসা (৪ প্যাকেট), তেলিবিল ন’মৌজা এহইয়াউল উলুম টাইটেল মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট)।

আমতলা বাজার মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), পুরশাই মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন ও এতিমখানা (৬ প্যাকেট), মৌলভী আলী আত্তর খাঁন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা (৪ প্যাকেট), আল মদিনা কুরআনিক সেন্টার (৪ প্যাকেট), বাবনিয়া হাসিমপুর নিজামিয়া এতিমখানা (৬ প্যাকেট), জামেয়া ইসলামিয়া কর্মধা টাইটেল মাদ্রাসা ও এতিমখানা (৬ প্যাকেট), নূরে মদিনা তাহফিজুল কুরআন মাদ্রাসা (৪ প্যাকেট) এবং পশ্চিম হাসিমপুর জামেলিয়া ইসলামিয়া মাদ্রাসা (৪ প্যাকেট)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সাংবাদিক মোক্তাদির হোসেন, ময়নুল হক পবন, প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা কামরুল হাসান, শাহিন আহমদ ও ফেরদৌস আহমদসহ সংশ্লিষ্টরা।

★কুলাউড়ার সকল সংবাদ জানতে ফলো করুন
অনুলিপি কুলাউড়া - Onulipi Kulaura

10/03/2026

কুলাউড়ার কটারকোনায় যুবকের ম-র-দে-হ উ-দ্ধা-র..

কুলাউড়ার আলীনগরের আনু মিয়ার ছেলে রিপনের লা*শ পাওয়া গেছে কটারকোনার বাঘেরটিকি এলাকায়।

কানাডা পাঠানোর নামে প্রতারণা— আদালতে মামলা দায়ের-কুলাউড়ার দুই প্রতারক হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকাস্টাফ রিপোর্টার: মৌলভীবা...
09/03/2026

কানাডা পাঠানোর নামে প্রতারণা—
আদালতে মামলা দায়ের-
কুলাউড়ার দুই প্রতারক হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আদমপাচারকারী চক্রের দুই সদস্য স্বপ্নের দেশ কানাডায় পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই প্রতারকদের বিরুদ্ধে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫নং আমল আদালতে মামলা দায়ের করেছেন উসমান খান ফয়েজ নামক এক ভুক্তভোগী।

মামলার এজাহার ও অনুসন্ধানে জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামের ছওয়াব মিয়ার পুত্র প্রকাশ বিছরাকান্দির বাসিন্দা লোকমান হোসেন ওরফে লোকমান মিয়া (৫৮) ও বরমচাল ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মদই মিয়ার পুত্র সাইজুল ইসলাম উরফে উসমান আলী (৫৫)। গ্রামে উসমান বাউল হিসেবে পরিচিত। কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ওই দুই প্রতারক কানাডা পাঠানোর কথা বলে জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের উসমান খান ফয়েজ (৪৮) এর কাছ থেকে ৮ লক্ষ ২২ হাজার টাকা ও একই ইউনিয়নের আবুতালিপুর গ্রামের বাসিন্দা সাংবাদিক আজিজুল ইসলামের কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নেন। ৩-৪ মাসের মধ্যে কানাডা পাঠানোর নামে তাদের কাছ কয়েক দফায় সর্বমোট ১৩ লক্ষ ৭২ হাজার টাকা নেন। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার প্রায় ৩ বছর অতিবাহিত হলেও তাদের ভাগ্যে কানাডা যাওয়া হয়নি।

ভুক্তভোগীরা জানান, প্রতারকরা সম্পুর্ন জাল কাগজপত্র দিয়ে ভিএফএসে পাসপোর্ট জমা করান। পাসপোর্ট জমার প্রায় একবছর পরে ভিসা ছাড়া ফেরৎ আসে পাসপোর্ট। কিন্তু সেই পাসপোর্টের সাথে আ্যাম্বেসির কাগজে কানাডায় ৫ বছরের জন্য নো এন্ট্রি উল্লেখ করে। এতে সহায় সম্বল বিক্রি করে কেবল আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হননি বরং কানাডা যাওয়ার স্বপ্নও মুছে যায় ওই দুই ভুক্তভোগীর।

দালাল লোকমান মিয়া ও উসমান আলীর কাছে একাধিকবার টাকা ফেরত চাইলে নানা কালক্ষেপণ করে। স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠকেও বিষয়টি সুরাহা হয়নি। কোন উপায়ন্তর না পেয়ে ভুক্তভোগী উসমান খান সিনিয়র বাদী হয়ে মৌলভীবাজার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫নং আমল আদালত, সিআর মামলা (নং ৫৭৬/২০২৫ কুলা) দায়ের করেন।

এদিকে ভিসা দেওয়ার নামে ওই প্রতারণার বিষয়টি স্থানীয়ভাবে চাউর হলে অনুসন্ধানে বেরিয়ে আসে থলের বিড়াল। আরও কয়েকজন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি উঠে আসে অনুসন্ধানে। কানাডা পাঠানোর কথা বলে কুলাউড়া শহরের বাসিন্দা ব্যবসায়ী জীবন কৃষ্ণ রায়ের ছেলে রাজকৃষ্ণ রায়ের ৯ লক্ষ টাকা, লৈয়ারহাই গ্রামের সায়েল আহমদের কাছ থেকে ১১ লক্ষ টাকা, দূর্গাপুর গ্রামের আবুল বাশারের কাছ থেকে ৫ লক্ষ টাকা, সাদেকপুর গ্রামের খন্দকার আব্দুল আলিমের কাছ থেকে ৫ লক্ষ টাকা, মৌলভীবাজারের আব্দুল মুকিতের ৫ লক্ষ ও মিজানুর রহমানের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার খবর পাওয়া গেছে। এসব ভুক্তভোগীরা এখন টাকা ফেরতের জন্য ধর্ণা দিয়ে কোন সুরাহা পাননি।

এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাদের ফোনে পাওয়া যায়নি। সরাসরি তাদের বাড়ীতে গেলে স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় নেই। ঘটনার পর থেকে এরা আত্মগোপনে রয়েছে।

এই ছেলেটাকে কেউ চিনে থাকলে , এই ছেলেকে ধরিয়ে দিতে সকলের  সহযোগিতা কামনা করছি কমলগঞ্জ থানা শ্রীমঙ্গল থানা যোগাযোগ করবেন
09/03/2026

এই ছেলেটাকে কেউ চিনে থাকলে ,

এই ছেলেকে ধরিয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করছি কমলগঞ্জ থানা শ্রীমঙ্গল থানা যোগাযোগ করবেন

08/03/2026

প্রকাশ্যে ফিল্মি কায়দায় এক নারীকে অপ*হর*ণের চেষ্টা
#কমলগন্জ

07/03/2026

ভারতের বিহারে রোজাদার মু$লি°ম নারীকে খুঁটিতে বেঁধে পি°টি°য়ে হ°ত্যা করে হি°ন্দু°রা, জীবন বাচাঁতে পানি চাইলে খাওয়ানো হয় মদ ও প্রস্রাব।

পুলিশ মারাতো ফরজে কেফায়া ছিলো, পুলিশ হইছেতো কি হইছে মরবেইতো।যে পুলিশ আমাদের নীরিহ ইনোসেন্ট ছেলেদের মেরেছে, তাদের প্রতিহত...
04/03/2026

পুলিশ মারাতো ফরজে কেফায়া ছিলো, পুলিশ হইছেতো কি হইছে মরবেইতো।

যে পুলিশ আমাদের নীরিহ ইনোসেন্ট ছেলেদের মেরেছে, তাদের প্রতিহত করতে যেয়ে পুলিশ মরেছে, তো কি হইছে!! তখন পুলিশ মারাতো ফরজে কেফায়া ছিলো। পুলিশ হইছেতো কি হইছে মরবেইতো।

সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

যে বক্তব্য তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারীতে ৫ আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক কর্মী সমাবেশে প্রদান করেছিলেন।

#মৌলভীবাজার

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজনগর উপজেলার কদমহাটায় সড়ক দূ*র্ঘটনায় নি*হত ১
04/03/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজনগর উপজেলার কদমহাটায় সড়ক দূ*র্ঘটনায় নি*হত ১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুই নেতা বহিস্কার।
01/03/2026

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছাত্রদলের দুই নেতা বহিস্কার।

এমপি হলো ভাই,কিন্তু সবাই দেখি ভাবির কাছে জিজ্ঞেস করেন কাজ করবেন কতটা!!আর উনি দেখলাম সব সময় প্রশ্নের উত্তর দিচ্ছেন সাংবা...
28/02/2026

এমপি হলো ভাই,কিন্তু সবাই দেখি ভাবির কাছে জিজ্ঞেস করেন কাজ করবেন কতটা!!আর উনি দেখলাম সব সময় প্রশ্নের উত্তর দিচ্ছেন সাংবাদিকদের! হবিগঞ্জ ১ কি অঘোষিত এমপি আরেকটা পেয়ে গেলেন??

Address

Shamsernagar
Maulvi Bazar
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুসন্ধান টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share