মনঘোরানি

মনঘোরানি এই পৃথিবী মিথ্যে মায়ায় ঘেরা,,,,!�
-তাইতো ?

27/02/2026

যদি কখনো কাউকে ভালোবাসো,
তবে ভালোবাসার মতো ভালোবেসো।।
কিছু সময়ের জন্য কারো মনে ভালোবাসার জন্ম দেওয়ার কোন মানেই হয় না। যদি ভালোবাসো পৃথিবীর বিপক্ষে গিয়ে তার হওয়ার মতো সাহস থাকলে তবেই ভালোবেসো।
ভালোবাসা পবিত্র। তাই কিছু সময়ের জন্য ভালোবাসার নাম করে ভালোবাসাকে কলঙ্কিত করার কোন প্রয়োজন নেই।। ✒️মনঘোরানি📝

24/12/2025

"মানুষের" জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার আত্মবিশ্বাস...। চারপাশে সবসময় কিছু মানুষ থাকবে যারা তোমার সাফল্যের অপেক্ষায় নয়! বরং তোমার ব্যর্থতার অপেক্ষায়। তারা চায় তুমি হোঁচট খাও...থেমে যাও... কিংবা হাল ছেড়ে দাও। কিন্তু প্রকৃত বিজয়ী সেই, যে প্রতিকূলতাকে পাথেয় করে এগিয়ে যায় এবং সাফল্যের মাধ্যমে উত্তর দেয়..।

হা'র মানা সহজ...কিন্তু লড়াই চালিয়ে যাওয়া সাহসীদের কাজ...। যখন তুমি সংগ্রামের শেষে জয়ের আলো দেখতে পাও...তখন শুধু নিজের জন্য নয়, সেইসব মানুষদেরও জবাব দিয়ে দাও যারা ভেবেছিল তুমি পারবে না...। তোমার সাফল্য হয়ে ওঠে তাদের জন্য নীরব প্রতিশোধ..।

তাই কখনো হতাশ হয়ো না..। মনে রেখো.তোমার একটিমাত্র জয় হাজারো বিদ্রূপের মুখ বন্ধ করে দিতে পারে..। প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাও আত্মবিশ্বাস নিয়ে, প্রমাণ করে দাও...তুমি হারের জন্য জন্মাওনি..।

^তোমার জয়ের আলোয় অন্ধ করে দাও সেইসব চোখকে, যারা শুধু তোমার হারের অন্ধকার দেখার অপেক্ষায় ছিল..।^ 🙂🌼

28/09/2025

আমরা কল্পনার আবরণে নিজেকে বাঁচাই প্রতিদিন,
কারণ বাস্তবতার নির্মমতা আমাদের করে ক্ষতবিক্ষত।
স্বপ্ন ভাঙার শব্দে, নীরবতায় জন্ম নেয় অভিমান,
যেন প্রতিদিনই কিছু মৃত্যু আমাদের ভেতরে ঘটে।
নীরবতার অন্ধকারে জমে থাকে বিষণ্নতার স্তূপ,
তবুও হাসির মুখোশে লুকিয়ে রাখি সমস্ত দহন।🤍

-মনঘোরানি

26/09/2025

শূন্যতার গোরস্থান উবে থাকে মিহি কর্পূরে,
চেয়ে দেখি পথিকের চলে যাওয়া
থাকি আমি, নির্জন আর নির্বাসন.....

21/09/2025

এই পর্যন্ত জীবনে আমার সবচেয়ে বড় এচিভমেন্ট হলো আমি এখন আর অস্তিত্বে শূন্যতা অনুভব করি না। আমায় যদি আমাজন জঙ্গলের সবচেয়ে অন্ধকার,
আমাকে যদি পৃথিবীর সবচেয়ে নির্জন স্থানটি পয়েন্ট নিমো অথবা বুর কিউরিওসিটি । অ্যান্টার্কটিকায় অবস্থিত একটি বিশাল বরফ মরুভূমির কাছে সবচেয়ে নীরব গভীরে একা ফেলে দেওয়া হয়, তবুও আমি নিজের সঙ্গকেই মহামূল্যবান আশ্রয় মনে করব।

কারও কাছে হয়তো এই অর্জন তুচ্ছ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা বিশাল কারণ দীর্ঘ বসন্ত আর অসংখ্য শীত পার করে আমি মস্তিষ্কের ভেতরে ভাঙচুর ঘটিয়ে তাকে নতুনভাবে প্রোগ্রাম করেছি। আমি তাকে বারবার এমন সংকেত পাঠিয়েছি, যাতে আমার ব্রেইন এখন উল্টো স্রোতে কাজ করে অন্যের অনুপস্থিতিকে অভাব নয়, বরং স্বাধীনতার মহোৎসব হিসেবে দেখে।

আজ আমি নির্দ্বিধায় একা একা শহরের অলিগলি মাড়াতে পারি, আকাশের নিচে রিক্সায় বসে চোখের গভীরে শান্তির আলো নামাতে পারি। আমি বিনা দ্বিধায় অচেনা কাউকে থামিয়ে বলতে পারি“আমার একটা ছবি তুলে দেন।” আমি একা একা জন্মদিন উদ্‌যাপন করতে পারি, আবার একা বসে কল্পনার নদী বানাতে পারি। সত্যি বলতে এখন আর মানুষের
সঙ্গ জন্য মন ছটফট করে নাএই জায়গায় পৌঁছাতে আমার লেগেছে অসংখ্য জড়তা ভাঙা, ভয় গিলে ফেলা, আর আত্মাকে বারবার পুনর্জন্ম দিতে শেখানো।একদিন উপলব্ধি করেছিলাম জীবনের সব সম্পর্ক, সব মুহূর্তই ক্ষণস্থায়ী; কেবল নিজের সত্তাটাই চিরস্থায়ী।সেই উপলব্ধি আমার জীবনের বাকি ঘটনাগুলোকে জেদে, আগুনে, শক্তিতে ভরিয়ে দিয়েছিল এটাই আমার জীবনে আমার সবচেয়ে বড় এচিভমেন্ট সবচেয়ে বড় পাওয়া 🖤✨

17/09/2025

আমরা প্রতিদিন মৃত্যুর উদ্দেশ্যে বেঁচে থাকি,,,
কতোটা ভালো থাকি তার খবর
নিজের মস্তিষ্কও রাখে না!
মন জানে শত সহস্রবার এই আত্মা
শরীর ছাড়া হয়-
একান্ত কিছু ব্যক্তিগত দুঃখের কারণে,
যার যন্ত্রণা কেউ কাউকে
বিশ্লেষণ করতে চায় না।

কলমে: মনঘোরানি

কালো হৃদপিন্ডের শেষতম খেয়া বলো, বলো আমি কতোখানি বিক্ষোভ হবো, কতোখানি রক্ত হবো?
16/09/2025

কালো হৃদপিন্ডের শেষতম খেয়া বলো, বলো আমি কতোখানি বিক্ষোভ হবো, কতোখানি রক্ত হবো?

দীর্ঘদিন পর বুঝলাম, আমি মহাশূন্যতায় -পূর্নতা খুঁজে ছিলাম এতোদিন.!🙃
14/09/2025

দীর্ঘদিন পর বুঝলাম,
আমি মহাশূন্যতায় -পূর্নতা খুঁজে ছিলাম এতোদিন.!🙃

শক্তি হলো দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং তা সত্ত্বেও দাঁড়ানোর সাহস।
07/09/2025

শক্তি হলো দুর্বলতার অনুপস্থিতি নয়, বরং তা সত্ত্বেও দাঁড়ানোর সাহস।

ডুবে গেলে পরে, তুমি ছিলে আশ্চর্য ডুবুরিউদ্ধার করেছিলে।
06/09/2025

ডুবে গেলে পরে,
তুমি ছিলে আশ্চর্য ডুবুরি
উদ্ধার করেছিলে।

Address

Maulvi Bazar
3251

Telephone

+8801738235881

Website

Alerts

Be the first to know and let us send you an email when মনঘোরানি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share