04/09/2024
প্রিয় বন্ধু
মাত্রই তো চিঠি হাতে পেলাম। প্রথমে তোর চিঠি পেয়ে আমি অনেক আনন্দিত হয়েছিলাম। পরক্ষণেই তোর চিঠি পড়ে একটু উদ্বিগ্ন হলাম। চিঠিতে তুই জানতে চেয়েছিস আমি কেমন আছি? আমি অনেক ভালো আছি। তোর চিঠি পড়ে ইতিমধ্যেই জানতে পারলাম। তুই কারো কাছ থেকে একটি চিঠি পেয়েছিস। চিঠিটি পড়ে তোর মনের মধ্যে এক ধরনের ভালোলাগা কাজ করে। তাই তার কাছ থেকে আরও একটি চিঠি পাওয়ার আশা করে বসে আসত। কিন্তু তুই তার কাছ থেকে আর কোন চিঠি পাচ্ছিস না। এইজন্য তোর অনেক কষ্ট হচ্ছে। তাই তোর মনে হচ্ছে তার একটা চিঠি পড়ে তুই তাকে ভালোবেসে ফেলেছিস। আমি বলি কি তুই শোন, তোই কারো চিঠির অপেক্ষা করিস না। তুই যার কাছ থেকে চিঠি আশা করছ, সেই চিঠি তুই কখনো পাবি না, কারণ তার সাথে কথা বলে জানতে পারলাম সে নাকি সুন্দর করে চিঠি লিখতে পারে না। তার লেখা চিঠি গুলো সব সময় অগোছালো হয়। সে যে ধরনের চিঠি লিখে, সে ধরনের চিঠি পেলে তুই আশাহত হবি। তোর এই মুহূর্তে মনে হচ্ছে তুই তাকে অসম্ভব ভালোবাসে ফেলেছিস। তার জন্য তুই যে কোন কিছু করতে পারবি। পাগল নাকি তুই। তুই আসলে জানোস না, তুই একটা ঘোরের মধ্যে আছোস। ঘোরের এই সময় টা কেটে গেলেই সবকিছু স্বাভাবিক হতে লাগবে। অতীতের ঘটনাগুলো মনে পড়লে তোর হাসি পাবে। জীবনের কোন একটা সময় গিয়ে বুঝতে পারবি তুই তাকে ভালোবাসিস নি। সবটা মোহ ছিল। এই পরিস্থিতি থেকে ফিরে আসার জন্য ফ্যামিলির সাথে বেশি বেশি সময় কাটা। তোর এই পরিস্থিতিতে তোকে সময় দিতে, না পেরে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
ইতি তোর বন্ধু