Du'a Book Shop

Du'a Book Shop বই হোক একাকীত্বের সঙ্গী। বই কিনুন, বই পড়ুন, বইকে ভালোবাসুন📚🫶 আলোকিত জীবনের প্রধান উপকরন হচ্ছে বই📚✨

"Reliable platform for book lovers"

আপনি যেই মুহূর্তে আমার এই লেখাটা পড়ছেন, সে মুহূর্তেই আমরা কিন্তু রজব মাসের একদম শেষের দিকে আছি। "রজব মাস হচ্ছে বীজ বপনে...
06/01/2026

আপনি যেই মুহূর্তে আমার এই লেখাটা পড়ছেন, সে মুহূর্তেই আমরা কিন্তু রজব মাসের একদম শেষের দিকে আছি। "রজব মাস হচ্ছে বীজ বপনের মাস, শাবান মাস হচ্ছে সেই বীজের ছোট্ট চারা গাছকে পানি দেওয়ার মাস, এবং রমাদান মাস হচ্ছে সেই গাছ থেকে ফল আহরণ করে উপভোগের মাস—উক্তিটা হয়তো আমরা সবাই নিউজফিডের কল্যাণে ইতোমধ্যে কয়েকবার পড়ে ফেলেছি। তবে আমরা কয়জন এর অর্থটা গভীরভাবে বুঝি এবং আমল করি?

এই যে রজব মাস চলে যাচ্ছে, এটা হচ্ছে নেক আমলের বীজগুলোকে পুঁতে ফেলার মাস, অর্থাৎ নেক আমলের রুটিন/অভ্যাস/চিন্তা-পরিকল্পনা শুরু করার মাস; একজন পরিশ্রমী এবং বুদ্ধিমান কৃষকের মতই সঠিক ঋতুতে সঠিক বীজ রোপন করবে রামাদান পিপাসু বান্দারা। এবং শাবান মাসে এই নেক আমল গুলোকে আরো পারফেক্ট এবং উন্নত করার জন্য ঘষে-মেজে প্র্যাকটিস করতে থাকবে অর্থাৎ তার নেক আমলকে "পানি" দিবে, পরিচর্যা করবে। তাহলেই রামাদানে গিয়ে বান্দারা তাদের প্রস্তুতির ফলস্বরূপ ইবাদতের মিষ্টি স্বাদ চমৎকারভাবে উপভোগ করতে পারবে ইন শা আল্লাহ।

এখনো রজব মাস চলে যাচ্ছে দেখে বীজ বপণের সব সময় শেষ—এমনটা ভেবে কিন্তু হতাশ হওয়া যাবে না। প্রথম কথা: রজব মাসের এখনো ৩ দিনের মত বাকি আছে। আর দ্বিতীয়ত: এই উক্তিকে সাদা-কালো ভাবে না দেখে এর সারনির্যাসের দিকে তাকাতে হবে। এর মাধ্যমে সালফে সালেহীনরা আমাদেরকে দুই মাস আগে থেকেই রামাদানের প্রস্তুতির জন্য তৎপর হতে বলেছেন।

এখনো আমাদের হাতে আলহামদুলিল্লাহ পরিপূর্ণ একমাস আছে! এই একটি মাসকে যদি আপনি আদা জল খেয়ে কাজে লাগান, তাহলে রামাদানে আমল করার মিষ্টি স্বাদ আরো চমৎকারভাবে উপভোগ করতে পারবেন অবশ্যই ইন শা আল্লাহ। আমাদের রবের দয়া এবং বরকতের তো কোন শেষ নেই! আমরা কেন হতাশ হবো??

আল্লাহ বলেছেন, "নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যারা নেক আমল করছে।" (কুরআন ১৮:৩০)

🔸 রামাদান প্রস্তুতির আমল প্র্যাকটিস:
আজকে রাতেই ৫ টা মিনিট হাতে নিয়ে মনে মনে ঠিক করে ফেলুন, আসন্ন শা'বান মাসে আপনি কোন নেক আমল গুলোকে পারফেক্ট করার জন্য পরিশ্রম করবেন? যেন সেই নেক আমলের মিষ্টি স্বাদ আপনি রামাদানে উপভোগ করতে পারেন ইন শা আল্লাহ।

অনেক জগাখিচুড়ি নেক আমলের লিস্ট বানিয়ে নিজেকে কনফিউজড না করে, আজকে রাতে বরং তিনটা নেক আমল নির্ধারিত করুন। যেমন উদাহরণস্বরূপ: কারো জন্য এটা হতে পারে সে ঠিক করবে,

🌻 এই শাবান মাসে আমি—
১। আমার নামাজের ব্যাপারে আরো মনোযোগী হব, সময় মত আদায় করব আল্লাহর সাথে কানেক্ট করে মনোযোগ দিয়ে নামাজের প্র্যাকটিস করব যেন রামাদানে ফরজ নামাজের পাশাপাশি তারাবিহর নামাজ/তাহাজ্জুদের নামাজ মিষ্টি স্বাদ নিয়ে পড়তে পারি।

২। শাবান মাসে প্রতিদিন ৩০ মিনিট করে কুরআন তিলাওয়াতের অভ্যাস করব, যেন রামাদানে প্রতিদিন ১ ঘন্টা কুরআন তেলাওয়াত করতে পারি।

৩। এই শাবান মাসে আমি আগের ভাংতি রোজা গুলো রেখে শেষ করে ফেলব। অথবা যদি কোন আগের রোজা বাকি না থাকে, তাহলে সোমবারে সুন্নত রোজা রাখা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তাহলে রোজার আগেই আমার রোজা রাখার একটা সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে এবং রোজার শুরুতে শরীরের উপর বেশি ধকল হবেনা ইন শা আল্লাহ।

এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এই তিনটা আমল নিয়েই আপনাকে কাজ করতে হবে, এমন না। বরং আপনি আত্মপর্যালোচনা করে দেখুন, কোন জায়গা গুলোতে আসলেই আপনার ঘাটতি হচ্ছে এবং সেগুলো নিয়েই শাবান মাসে প্র্যাকটিস আমল করার শুরু করে দিন।

📍 একটা নোটবুকে শাবান মাসে প্র্যাকটিস করতে নিজের জন্য ধার্য করা তিনটা আমল লিখুন। লেখা কমপ্লিট করে কমেন্ট বক্সে "Done Alhamdulillah" লিখে দিন।

📍 আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল আমাদের রমাদান প্রস্তুতির জন্য "রামাদান রেডি ২০২৪" এর লিখিত সিরিজ। প্রতিদিন সন্ধার পরে পোস্টে থাকবে একটি করে রামাদান রিমাইন্ডার এবং একটি করে রামাদানের জন্য তৈরি হতে করণীয় (Action item)

আপনি একটি নোটবুকের আলাদা কিছু জায়গা এই ৩০ দিনের আমল প্র্যাকটিসের জন্য ঠিক করে রাখুন। প্রতিদিনের টাস্ক সেখানেই টুকে রাখবেন, আমল করবেন, লিখবেন। নিজেকে ট্র্যাক করে যাচাই করবেন। তাহলে এ বছর রামাদান শুরুর আগেই আপনার জন্য একটা ভালো গাইডলাইন তৈরি হয়ে যাবে আশা করি, ইনশাআল্লাহ।

আল্লাহ রাব্বুল আলামীন সবাইকে রামাদান পর্যন্ত পৌঁছে দেক এবং আমাদেরকে সফল করুন। আমিন।
______________________

#রামাদান_রেডি ২০২৪
#রাইটিং_থেরাপি
©️ শারিন

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Du'a Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category