Tanvir mia Utsho

Tanvir mia Utsho Choose People Who choose you

30/01/2024

সৃতি গুলো গম্ভীর ভাবে ভাবায় 🙂💝

29/01/2024

মেন্টালিটি বদলায় চেহারা না.। মনে থাকবে 🥱💥

29/01/2024

আমি আমারে কোনোদিন'ও দেখি নাই

আমি যারে দেখি সেটা আমি না

সমাজ, ছবি, আয়না আমারে যা দেখায়

সেটাও আমি না ।

এই যে হাড্ডি, মাংসের কলকব্জা

যারে সচল রাখার জন্য জন্মের পর থেকে

বায়ু, খাবার, সুখ, আরাম দিয়ে যাই

সেটা আমি না ।

মূলত আমারে চালু রাখার জন্য শরীর নামের

একটা চাদর দেওয়া হয়েছে

এই চাদরের ভেতর এক অচেনা মহাজন আছেন

যে প্রতিনিয়ত কথা বলে, বলতেই থাকে, বলতেই থাকে, ভাবে,

সেটাই খুব সম্ভবত আমি ।

আমারে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না,

আমারে শুধু অনুভব করা যায়

ভীষণ কষ্টে থাকলে কিংবা অনেক আনন্দ পেলে

বেশি বেশি অনুভব করা যায় ।

আমার আদতে কোনো অস্তিত্বই নাই, নাম নাই, ঘর নাই,

শুরু'ও নাই শেষ'ও নাই ।

আমি আমারে কোনোদিন'ও দেখি নাই ।

Poetry - মানুষ 🖤✨

26/01/2024

আপনাকে ভীষণ পছন্দ করা একজন মানুষ হুট করেই একদিন আপনার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলবে!

সেদিন খুব বেশি অবাক হইয়েন না, কারণ ও জিজ্ঞেস কইরেন না।

কারণ, বেশির ভাগ সময়ই তাদের বিশেষ কোন কারণ থাকে না, আর থাকলেও সেটা আপনার মনঃপুত হবে না।

মানুষের পছন্দ, অপছন্দ, কোন কারণ ছাড়াই পরিবর্তনশীল, এটা মেনে নিতে পারলেই জীবন সুন্দর।

22/01/2024

হয়তো ভালোই আছো। ভাল থাকাটাই আশা করি।

কি অদ্ভুত তাই নাহ। একদিন কথা না হলেই পাগলামি বেড়ে যেতো। আজ প্রায় ১৫৭ দিন কথা হয় না ঠিক মতো

এখন আর নেই আগের মতো পাগলামি।

কি দোষ ছিল আমার। কেন আমার সাথে এমন টা করলে জানি নাহ। নিজের অন্যায় কি তোমার চোখে পড়ে নাহ।

তোমার সব কিছু ই তো আমি মেনে নিয়ে ছিলাম। তাহলে কেন এমন টা করলে।

যাই হোক তোমার কাছে আর জানতে চাই নাহ, কেন এমন টা করলে।

দোয়া করি যাতে যার সাথে আছো ভাল থেকো।

মানুষ পৃথিবীতে মানুষ বাঁচেই আর

ক’দিন, সময়ের অবকাশে একদিন হয় ছায়া লীন। তাই তোমার কাছে আমার

কোনো অভিযোগ অভিমান নাই । হয়তো আর কোনো দিন তোমার সাথে আমার কথা হবে না। তবে না হওয়াটাই ভাল

মনে করি।

তবু্ও বলি তোমায় অনেক ভালবাসি।

ইতি

গোপন থাক 💔

মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পইড়া যায়,অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হইয়্যা যায়, অথচ আমি আপনারে ভালোব...
17/01/2024

মানুষ কয় অর্ধেক রুটি খরচ করলে কুকুর প্রেমে পইড়া যায়,অর্ধেক সিগারেট খরচ করলে শত্রু বন্ধু হইয়্যা যায়, অথচ আমি আপনারে ভালোবাইসা আপনার লাইগ্যা আমার আস্ত একখান জীবন খরচ কইরা দিবার পরও আপনি মানুষখান আমার হইলেন না।

দুনিয়ার কোন ভিক্ষুক অমন কইরা কারোও দরজায় ভিক্ষা চায় নাই, আমি যেমন কইরা আপনার দরজায় একচিমটি ভালোবাসা ভিক্ষা চাইছি। দুনিয়ার কোন মানুষ জীবন হারাইবার ভয়ে অমন হাউমাউ কইরা কাইন্দা উঠে নাই, আমি যেমন কইরা আপনারে হারানো ভয়ে কাইন্দা উঠছি। দুনিয়ার কোন ক্ষুধার্ত মানুষ খাওনের লাইগ্যা অত নতজানু হয় নাই। আমি যতখানি আপনার পাওনের লাইগয়া নতজানু হইছি। কোন নিঃসন্তান মা'ও সন্তান পাওনের লাইগাও অমন কইরা মাজার মসজিদে কপাল ঠেকায় নাই, আমি যেমন কইরা আপনারে পাওনের লাইগ্যা কপাল ঠেকাইছি। কোনো বেকার ছাওয়াল অমন কইরা চাকরি খুঁজে নাই আমি যেমন কইরা আপনারে পাওয়ার তরিকা খুঁজছি। দুনিয়ার বেবাক মানুষ বুঝল, আপনারে আমার লাগবোই লাগবো—শুধু আপনি মানুষখান বুঝলেন না।

আপনারে গাঙ্গের জলে পাইলো, পথের ধূলে পাইলো, গাছের ফুলে পাইলো, আসমানের বৃষ্টি পাইলো, সমুদ্ররের জলে পাইলো, কবিতার ছন্দে পাইলো, গানে সুরে পাইলো, কতো অজানা অচেনা মানুষ পাইলো–শুধু আমি মানুষখান আকুতি মিনতি কইরা চাইবার পরও আপনারে পাইলাম না। আমার চাওয়ায় বুঝি এতো পাপ?

মসজিদে লেহা জান্নাত মিলে, মন্দিরে লেহা মুঙ্গল মিলে, স্কুলে লেহা শিক্ষা মিলে, রেষ্টুরেন্ট লেহা খাবার মিলে, ফার্মিসিতে লেহা ঔষুধ মিলে। অথচ শালা আমি তামাম দুনিয়া তন্নতন্ন কইরা খুুঁইজাও একখান লেহা পাইলাম না যেইখানে গেলে আপনারে মিলে। আপনি কি আমারে কইবার পারেন-কোনখানে গেলে আপনারে পামু, কোনখানে গেলে আপনারে মিলে?..

🥺🥹

13/01/2024

←↓→

হঠাৎ ঘোর কাটে, ভোর টা নেমে এলে আমি বারে বারে ছুটি তোমার পিছে বদ্ধ ঘরে জীবন যাচ্ছে কেটে হতাশা ক্রমশ

নিচ্ছেম আমার ঘিরে

দেখতে পাই তবু লাগে অজানা এ কোন মন নিয়ে করছো খেলা হাসতে জানি তবু হাসতে মানা এ কোন ঘোরে আমি

আজকে বাঁধা

আমি এই বসন্তের সুবাস তোমায় দিয়ে দেবো এই মহাকালের স্রোতে চিরকাল ভেসে যাবো দাড়িয়ে আছি আমি তোমার

কাঠগড়াতে তুমি না হয় ক্ষমা করো অবুঝ এই আমাকে জীবনের প্রতি ক্ষণে, প্রতিটা প্রান্তরে আমার এই গল্পে শুধু তুমি

ইতি রবে

হাসতে জানি তবু হাসতে মানা এ কোন ঘোরে আমি আজকে বাঁধা ব্যার্থ আজও আমি তোমাকে ভেবে বিভীষিকায় চলি

তোমাকে খুঁজে

12/01/2024

আমার তোমাকে মনে পড়ে না"

সামান্য এই বাক্যের ভিতরে লুকিয়ে থাকে কিছু বিষণ্ণ অভিমানী গল্প। যে গল্প কেউ জানে না, কেউ বুঝে না। শুধু নিজের ভেতরই লুকিয়ে থাকে।

আচ্ছা?

আমরা কি চাইলেই কাউকে পুরোপুরি ভুলে যাতে পারি? উঁহু.. নাহ্! পারি না। যে একবার আমাদের মস্তিকে গেথে যায়,

তাকে মুছে ফেলার সাধ্য কারো নেই। এমনকি নিজেরও না। কারণে-অকারণে, পছন্দে-অপছন্দে, ভালো-মন্দ থাকায়

ঠিক মনে পড়েই যায়। তবে দুঃ'খগুলো ঠিক আগের মতোন থাকে না বলে, আমরা বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে মন

অন্যদিকে নেই। তারপর মিথ্যের সুরে বলি, "তাকে ভুলে গেছি।”

• ভুলে যাওয়ার বাহানা করি "! 🙂💔

তাকে শান্তি দেয়া জরুরি ছিল আমার ভালো থাকার চেয়ে তাই নিরবতাই একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ালো আমার ভালোবাসা প্রকাশ করার।🤍😊🖤
09/01/2024

তাকে শান্তি দেয়া জরুরি ছিল আমার ভালো থাকার চেয়ে তাই নিরবতাই একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ালো আমার ভালোবাসা প্রকাশ করার।🤍😊🖤

08/01/2024

যেই ঠোঁট অন্য মাইনষে ছোঁয়, হেই ঠোঁট ক্যান আমি ছুঁইমু? যেই শরীরে অন্য মাইনষে জোর খাটায়, হেই শরীর ক্যান আমি চাইমু?

দুনিয়ায় কতকিছু মানুষ সহ্য করবার পারে, তয় নিজের মাইনষের ভাগ কাউরেই দিবার পারে না! তয় আমি ক্যান দিমু?

পোড়া কপাল নিয়া জন্মাইছি, জগতের সুখ কহনো পাই নাই! যারে সুখ ভাইবা বুকে আগলাই রাখছি, হেইডাই দুঃখ অইয়া আমার জীবনডা ছারখার কইরা দিছে!

জন্মের পর থাইক্যা সুখ কি জিনিস, আমি কইবার পারুম না। সুখ বলতে আমি তো খালি তোমারেই ভাবছিলাম, তয় ক্যান আমার কপালে তুমি নাই?

শ্যাষমেশ তোমারে সুখ ভাবলাম। অহন দেহি– অহন দেহি তুমিও মেলা দুঃখ অইয়া জীবনডারে শ্যাষ কইরা দিলা!

যে তুমি অন্য মাইনষের স্বপনে থাহো, হেই তুমিরে নিয়া তো আমি স্বপন দেহুম না। আমি যা চাই, হেইডা খালি আমারই থাহন লাগবো।

জগতের বেবাক মাইনষের ভালোবাসা পাইয়া তুমি সুখী অইবার পারো, তয় আমি অইবার পারুম না। যে সুখ সবার লাইগ্যা, হেই সুখ তো আমারে হাসাইবার পারবো না।

যেই ঠোঁটে ঠোঁট রাখবার লাইগ্যা, যেই শরীরে জোর খাটাবার লাইগ্যা জগতে যুদ্ধ লাইগা যায়, আমি যে হেই যুদ্ধ করবার চাইনা। আমি যুদ্ধ চাইনা, আমি শান্তি চাই। জনম ভইরা অশান্তির অনলে পুইড়া অঙ্গার অইয়া যাইতেছি। অহন একটু শান্তি পাইলে জন্মের ঘুম ঘুমাইমু– জন্মের ঘুম ঘুমাইমু!

এই দেখা শেষ দেখা নয় দেখা হবে আবার আগামীতে,🙂✨

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanvir mia Utsho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvir mia Utsho:

Share

Category