24/06/2023
ব্যাঙ ও পুঁটি
----রিক্তা আকতার
ব্যাঙের পেটে অনেক ক্ষিধে
আজ পেটে যায়নি,
যা জুটতো হরদম
তাও ধরা পায়নি।
কি আর করা দুঃখে
মুখটা তার বাঁকা
উপোস থাকতে হবে ঠিক
ভাগ্যে ছিল আঁকা।
হিজল তলে বসে ভাবছে
ক্ষিধে কমবে কি খেলে,
উঁকি ঝুঁকি দেয় সে
কোন খাদ্য পেলে।
হঠাৎ লাফিয়ে উঠলো
লাল শাড়ি পড়া পুঁটি,
চোখ নামাতেই আরো আছে
তরতাজা দুটি।
আরে বাহ! কি মজা
পুরো পুঁটি মাছের দল
হাঁটু পর্যন্ত আছে সেথায়
ঘোলা ঘোলা জল।
মাথা ভাসে টুপ টুপ
একটু দেখা যায়,
কেমনে ধরি কি করি
বোঝা ভীষণ দায়।
পুঁটির লেজের ঝাঁপটানিতে
কানটা যায় ফেঁটে,
মর জ্বালা আরো বিপদ
খাদ্য নাই পেটে।
একটা পুঁটি ধরছে সে
গলায় গেছে বিঁধে,
ধপাস করে চিৎপটাং
হয়ে গেলো সিধে।