22/09/2026
রাষ্ট্র যখন নিজেই ব্যবসায়ী হয়ে যায়, জনগণ তখন হয়ে যায় কাস্টমার।
শিক্ষা কিনতে হয়,
চাকরি কিনতে হয়,
চিকিৎসা কিনতে হয়,
বিচার কিনতে হয়।
যার টাকা নেই তার গণতন্ত্রের কিছুই নেই,
শুধু আছে ভোটের দিনে একটা কালির দাগ।
আমরা শুধু ভোট দিয়ে দেশটাকে
ভাড়া দিচ্ছি।
আজ একটা কোম্পানিকে-
পরবর্তী টার্মে আরেকটা কোম্পানিকে।
মাঝখান থেকে শুধু সাধারণ জনগণের
ঘাড়ে দাম বাড়ছে-
চালের দাম, তেলের দাম গ্যাসের দাম, ঔষধের দাম আর স্বপ্নের দাম।
তবে মনে রাখবেন ইতিহাসে -
কোনো বিক্রিওয়ালা কখনো অমর হয়নি,
জনগণই শেষ কথা বলে।