11/11/2024
আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক।
তুই লজ্জা পেয়ে মাথা নিচু করে ভাবতে থাক; আর আমি তাকিয়ে থাকি; অঙ্গীকারে ডুবে হাজার হাজার বছর ধরে একইভাবে তাকিয়ে থাকি। সময় স্রোতে মিলিয়ে দিক বারবার আমাদের।
আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক।
আমি আবার নতুন করে তোর অস্তিত্বের আলোয় নিজের অস্তিত্ব মিলিয়ে দেবো। আমি আবার ভালোবাসবো তোকে, প্রথম থেকে।
আসলে যেদিন আমরা অন্যের জীবনে উঁকি দিয়ে তাদের স্থানে নিজেকে রেখে অনুভব করি আমরা কতটা নিষ্ঠুর, কতটা অযৌক্তিক, কতটা কঠিন, সেইদিন আমরা মানুষ হই।
সেইদিন আমরা প্রথম থেকে শুরু করি।
আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক।
আমি ঠিক করেছি এইবার অনেকক্ষণ জরিয়ে থাকবো, যখন প্রথমবার জরিয়ে ধরব তোকে। আমার ফুসফুসের শেষ রক্ত অব্ধি নিশ্বাসে বদ্ধ করে রাখবো তোকে। এইবার তুই কাঁদলে, আমিও কাঁদবো। কারণ আমিও
আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক।
অতিতে নয়, যা চলে গেছে আমি তা ফিরে পেতে চাইনা, চাইনা গলিতে গলিতে চুমু খাওয়া, রাত জেগে ঝগড়া, জন্মদিনে বানানো পায়েস, কিচ্ছু চাইনা।
আমি কোনো এক বাস্তবে তোর সাথে নতুন করে বাঁচাতে চাই।
যেমন তুই বলতিস একটা গাছের ওপর ঘর হবে, সেখান থেকে পাহাড় দেখা যাবে নিচে আমরা সবজি চাষ করবো, মাছ ধরবো। ঘরে একটা guitar থাকবে, অনেক গুলো ফুল গাছ, আর অফুরন্ত আদর। আমি রান্না করব হঠাৎ আমায় দেয়ালে ঠেলে অস্থির আদরে ভরিয়ে দিবি।
তুই এলোকেশে আমায় ডেকে, কাঁধে চুমু খেয়ে আমায় বলবি, না...
আমি চাই আমাদের আবার প্রথমবার দেখা হোক।
এইবার কোনো ভুল নয় এইবার আমি সামলে নেব।
এইবার সবটা আলাদা।
তুই ছাড়া।