Semon Ahmed

Call Website Contact the business

Semon Ahmed Life means running toward death. I want to leave something between life and death that will keep me.
(1)

শুভ জন্মদিন Anjum Syeed Munshi নতুন যাত্রা বরকতময় ও শুভ হোক।
07/10/2026

শুভ জন্মদিন Anjum Syeed Munshi
নতুন যাত্রা বরকতময় ও শুভ হোক।

06/10/2026

Life is too short...

আমাদের এলাকার পুরাতন কিংCollected by  Espa's Moments
05/10/2026

আমাদের এলাকার পুরাতন কিং
Collected by Espa's Moments

05/10/2026

Allah! A tired heart wants some peace.

গরমে লাচ্ছি
04/10/2026

গরমে লাচ্ছি

মাশ-আল্লাহজুমা মোবারক
02/10/2026

মাশ-আল্লাহ
জুমা মোবারক

ফেইসবুকে এক বাবার পোস্ট হতে....প্রিয় সন্তান,রুফাইদ আল রাওনাফ তোমার জন্য বাবার খোলা চিঠি...২৩.০৯.২০২৬ তারিখ রোজ বুধবার স...
01/10/2026

ফেইসবুকে এক বাবার পোস্ট হতে....
প্রিয় সন্তান,
রুফাইদ আল রাওনাফ তোমার জন্য বাবার খোলা চিঠি...
২৩.০৯.২০২৬ তারিখ রোজ বুধবার সকাল ১০টায়
কোনো কিছু বুঝে উঠার আগেই কালবৈশাখী ঝড়ের মতো আমরা মুখোমুখি হলাম জীবনের এক নির্মম বাস্তবতার।
সেই নির্মমতায় তৈরী হয়েছে এক গভীর শূন্যতা।
আজ ২৯.০৯.২০২৬ তারিখ..
তোমার অবুঝ চোখ হয়তো এখনও চারপাশের এই শূন্যতা পুরোপুরি বুঝতে পারছে না। তুমি হয়তো ভাবছো—বাড়িটা এত শান্ত কেন, কিংবা যে মা তোমাকে রোজ রাতে ঘুম পাড়াতো, যে মায়ের হাতে ছাড়া কখনও'ই খেতে না, সে মা আজ কোথায়? আজ যখন তোমার মা শুধুমাত্র নিজের কথিত সুখের আশায় অন্যের হাত ধরে আমাদের জীবন থেকে চিরতরে চলে গেছেন, তখন একজন বাবা হিসেবে তোমাকে কিছু কথা বলা আমার দায়িত্ব মনে হলো। বড় হয়ে যখন তুমি জীবনের জটিলতাগুলো বুঝতে শিখবে, তখন এই চিঠিটি হয়তো তোমার অনেক প্রশ্নের উত্তর দেবে।

মনে রেখো কবির কথায় সবই শ্রুতিমধুর। কিন্তু সবার বাস্তবতা এত মধুর হয় না। যে কোনও মুহূর্তেই ভাঙ্গতে পারে স্বপ্নের সংসার বিশ্বাসঘাতকতা, একঘেয়েমির মতো কারণগুলোর জন্য। এ ছাড়া সম্পর্ক কখন, কী ভাবে, কোন আঘাতের টুং শব্দেও ভেঙে খানখান হবে কেউ আগাম বলতে পারে না। যাত্রাপথ লম্বা, তাই সময় লাগলেও ঘা শুকিয়ে আমরা ফের চলা শুরু করি।
তোমার মায়ের অন্যের হাত ধরে চলে যাওয়া এবং আমাদের এই বিচ্ছেদ এটি একটি নির্মম বাস্তবতা। তবে আমি চাই তুমি সবসময় একটি কথা মনে রাখো—এই বিচ্ছেদে তোমার কোনো ভুল ছিল না। তোমার মায়ের ভুল সিদ্ধান্তের দায় কোনোভাবেই আমাদের নয়। তুমি আমাদের দুজনের জীবনেই একটি রহমত হয়ে এসেছিলে এবং সেই সত্যটি কখনো বদলে যাবে না।

স্বামী হিসেবে আমি ব্যর্থ, এবং খুবই খারাপ, অযোগ্য হতে পারি।
তোমার মায়ের প্রতি আমার হয়তো অনেক অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা থাকতে পারে, কিন্তু তোমার কাছে সে সবসময়ই তোমার মা। আমি কখনো তোমার মনে তার প্রতি কোনো বিষিয়ে ওঠা অনুভূতি তৈরি করতে চাই না। তিনি তার নিজের জীবনের সুখের খোঁজে চলে গেছেন, কিন্তু তার মানে এই নয় যে তোমার অস্তিত্বের কোনো মূল্য নেই।

এখন থেকে আমাদের পথটা একটু ভিন্ন হবে। একা একজন বাবা হিসেবে তোমাকে বড় করে তোলার যাত্রাটা আমার জন্য সহজ হবে না, তা আমি জানি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে মায়ের অভাব পুরোপুরি হয়তো দূর করতে পারব না, তবে ভালোবাসার কোনো কমতি হতে দেব না। আমি তোমার জন্য একই সাথে বাবা এবং মায়ের ভূমিকা পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। তোমার প্রতিটি হাসিতে, প্রতিটি কান্নায় এবং জীবনের প্রতিটি সাফল্যে আমি ছায়ার মতো তোমার পাশে থাকব।

এই কঠিন সময় আমাদের ভেঙে পড়তে শেখায় না, বরং শক্ত হতে শেখায়। আমি চাই তুমি একজন চরিত্রবান, সংবেদনশীল, সৎ এবং ভালো মানুষ হও।

তুমিই আমার বেঁচে থাকার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমরা দুজনে মিলে আমাদের এই ছোট পৃথিবীটাকে আবার গুছিয়ে নেব, নতুন করে হাসতে শিখব।

আর আমার বার্ধ্যকে সময় আমার জন্য কিছু সময় রেখো।
যখন আমার মৃত্যু আসবে, তুমি কি আমার হাত ধরে থাকবে? যা আমাকে সাহস জোগাবে। তুমি চিন্তা কোরো না, যখন আমার আল্লাহর সঙ্গে দেখা হবে, আমি আল্লাহকে অবশ্যই বলব, তোমাকে অনুগ্রহ করতে...।
কারণ, তুমি তোমার মা-বাবাকে ভালোবেসেছিলে।

সবসময় মনে রেখো, তোমার বাবা তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসে।
পুরো পৃথিবী আর তোমার মাঝে যদি আমাকে একটি বেচে নিতে হয়, আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমাকেই বেচে নিবো..
আল্লাহ তোমার নেক হায়াত দান করুক।

ইতি
তোমার বাবা.👬👨‍👦👨‍❤️‍💋‍👨

😋😋😋
30/09/2026

😋😋😋

জাস্ট চ্যাটজিপিটি!বলুন তো এখানে চোখে পড়ার মতো কী ভুল আছে?
30/09/2026

জাস্ট চ্যাটজিপিটি!
বলুন তো এখানে চোখে পড়ার মতো কী ভুল আছে?

শ্বশুর বাড়ীর ঘাটে
28/09/2026

শ্বশুর বাড়ীর ঘাটে

Address

151/3/1 Shantipur, Goran, Dhaka
Khilgaon
1219

Alerts

Be the first to know and let us send you an email when Semon Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Semon Ahmed:

Shortcuts

Share