27/08/2023
হাঁড়িতে ভাত নাই
- শ.ম. শহীদ
কি আর বলি- ভাই !
আটকা আছি,
ফাটকা কলে- শান্তি কোথায় পাই?
মনের কথা বোঝাই কারে
আগুন লাগা এই বাজারে-
নেড়ে হস্ত
উদয়-অস্ত
কষ্ট করে যাই!
দিনের শেষে তবু দেখি- হাঁড়িতে ভাত নাই!
নুন আনতে পান্তা ফুরায়,
দ্রব্যমূল্য পাহাড় চূড়ায়!
যতই হাঁপাই- নাগাল না পাই,
ধরতে কেবল চাই!
হা-হুতাশে কাটছে জীবন, বাঁচার উপায় নাই!