19/04/2023
পার্বত্যবাসির আরেক গর্ব ড: হরিপূর্ণ ত্রিপুরা (PhD), জার্মানির RUHR University Bochum থেকে ডক্টরেক্ট ডিগ্রি অর্জন করেছেন🎓। বাংলাদেশি ত্রিপুরা জাতিদের মধ্যে ড: হরিপূর্ণ ত্রিপুরা তৃতীয়তম (ড: রূপম🎓 ও ড: ইনার পর🎓) ডক্টরেট ডিগ্রি অর্জনকারী। আশাকরি উনার এই অর্জন আগামী প্রজন্মকে উচ্চতর শিক্ষা ও গবেষণায় আরো বেশি অনুপ্রাণিত করবে 🌹। অভিনন্দন ড: hori Purna Tripura 🎓🎊🌹।
ড: হরিপূর্ণ ত্রিপুরার সংক্ষিপ্ত জীবনী🎓🌸: প্রচারবিমূক, সাদামাটা ও ধীরস্থির এই গবেষকের জন্ম ও বেড়ে উঠা তৈলাফাং গ্রামে, বর্ণাল ইউনিয়ন, মাটিরাংগা উপজেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলায়। আরো অনেকের মতোই ১৯৮৬ সালের পার্বত্য চট্টগ্রামের জটিল পরিস্থিতিতে ভিটাভূমি হারিয়ে কন্টাকীর্ণ ও ছন্নছাড়া জীবন পাড়ি দিতে হয়েছে ভারতে শরণার্থী হয়ে। নিজভূমি বাংলাদেশে ফেরত চলে আসেন ১৯৯০ মাঝামাঝিতে। মেধাবি এই শিক্ষার্থীর প্রাইমারি ও উচ্চমাধ্যমিক লেখাপড়া বন্ধ হবে না কি চালিয়ে যাবে তা নির্ভর করতে হয়েছে অনেক সমীকরণের উপর (সেই এক সুদূর ইতিহাস)। নানান চড়াই-উৎরাই পেরিয়ে স্কুল ও কলেজ পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে মাইক্রোবায়োলজিতে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন ২০০৫ সালে। পরবর্তীতে কয়েক বছর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাককে পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালনের পর আরো উচ্চতর পড়াশোনার জন্যে স্কলারশিপ নিয়ে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। ২০১৩-১৪ সালে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি হতে পোষ্ট গ্রাডুয়েশন ডিগ্রি অর্জন করেন🎓। অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে আরো কয়েক বছর বিভিন্ন সামাজিক গবেষণায় নিয়োজিত ছিলেন ড: হরি। তারপর জার্মানির RUHR University Bochum এর সাথে দীর্ঘ ৫ বছরের অধিক সময় পার্বত্য চট্টোগ্রামের অধিকার ভিত্তিক আন্দোলনে জনঅংশগ্রহণ বিষয়ক গবেষণায় অন্তর্ভুক্ত থেকে ডক্টরেট ডিগ্রি (PhD) অর্জন করেন ২০২৩ সালে🎓। বর্তমানে ড: হরিপূর্ণ ত্রিপুরা ফ্রীল্যান্ড গবেষক হিসাবে স্থানীয় এক উন্নয়ন প্রকল্পে কর্মরত আছেন। পারিবারিকভাবে উনি এক কন্যা সন্তানের জনক।
অদম্য ইচ্ছেশক্তি থাকলে সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির প্রতিকূলতা এবং নিন্ম-মধ্যেবিত্ত্বদের কঠিন বাস্তবতা পেরিয়ে যে উচ্চ থেকে আরো উচ্চতর শিক্ষালাভ করা সম্ভব তার জ্বলন্ত উদাহরণ স্থাপন করলেন ড: হরিপূর্ণ ত্রিপুরা 🎓🎉🥇🎆। অভিনন্দন 🎊🌹