Wacenat Ayat Waniya

Wacenat Ayat Waniya ইসলামের পথে...
আমার ভিডিও দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন

02/01/2026

কাঁধে হাত রেখে দুনিয়ার পথ পেরিয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সঙ্গীর নাম—জীবনসঙ্গী।🫶❤️‍🩹

19/01/2025

😔😒❤️🤲
Wacenat Ayat Waniya

03/01/2025

#নামাজ ত্যাগ করলে অথবা নিয়মিত আদায় না করলে তার উপর ১৫টি আজাব নাজিল হবে.........॥
দুনিয়াতে ৬টি
মৃত্যুর সময় ৩টি
কবরের মধ্যে ৩টি
হাশরের মাঠে ৩টি।

#দুনিয়াতে_৬টি_আজাব_হলো____________________
১। বেনামাজীর হায়াত কমে যাবে।
২। বেনামাজীর জীবনে বরকত হবে না।
৩। বেনামাজীর চেহারার সৌন্দর্য্য থাকবে না।
৪। বেনামাজীর কোন #দোয়া_কবুল_হবে_না।
৫। বেনামাজীর সব নেকী বরবাদ হবে।
৬। বেনামাজীর নিকট হতে সব রহমতের ফেরেশতা চলে যাবে এবং এক সময় ইসলাম হতে খারিজ হয়ে যাবে।

#মৃত্যুর_সময়_৩টি_আজাব_হলো_________________
১। বেনামাজী মরবার সময় অপমানিত,লাঞ্চিত ও শিদ্দাত (অতিকষ্ট) দিয়ে জান বের করা হবে।
২। বেনামাজী ক্ষুধার্ত অবস্থায় মরবে।
৩। বেনামাজীর মৃত্যুর সময় এত পিপাসা হবে যে,মনে চাইবে ৭ দরিয়ার পানিও যদি মুখে ঢেলে দেয় তবুও বুঝি পিপাসা মিটবে না।

#কবরের_মধ্যে_৩টি_আজাব_হলো________________
১। বেনামাজীর কবর চেপে আসবে তাকে পিষতে থাকবে।এতে তার এক পাজরের হাড়েঁর সাথে অপর পাঁজর মিশে যাবে।
২। বেনামাজীর কবরে দাউ দাউ করে আগুন জ্বলবে।
৩। বেনামাজীর কবরে বিরাট বিরাট সাপ এসে ভরে যাবে এবং এক ফেরেশতা আসবে জোরে জোরে গুর্জ মারতে থাকবে।

#হাশরের_মাঠে_তিনটি_আজাব_হলো_____________
১। বেনামাজীকে আল্লাহ পাক গজবের সাথে ডাকবেন এবং বিরাট এক সাপ এসে তাকে খোঁজ করতে থাকবে।
২। ত্রিশ হাজার বৎসরের পুলছেরাতের রাস্তা হিরার চেয়ে ধারাল,চুলের চেয়ে চিকন,আমাবশ্যার রাত্রের চেয়ে অন্ধকার,বেনামাজী যখন সেই পুলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে পা কেটে টুকরো টুকরো হয়ে যাবে।
৩। বেনামাজীর জন্য #ওয়াইল নামক দোজখ ঠিক করে রেখেছেন,ফেরেশতা কেয়ামতের দিন দোজখে ফেলে দিন ৭০ গজ জিঞ্জিরে বাঁধিয়া অনেক আজাব দিবেন।

📌 দুনিয়ার বেনামাজী বাদশাহকে বলা হবে কেন নামাজ পড় নাই।সে বলবে ব্যস্ততার জন্য সময় পাইনি।বলা হবে,সোলায়মান (আঃ) সারা বিশ্বের রাজত্ব পেয়েও কোন দিন নামাজ ত্যাগ করেনি,তুমি মিথ্যা ওজর করছো!হে ফেরেশতারা..............ওকে জাহান্নামে নিয়ে যাও।

📌 রোগী বলবে,রোগের জ্বালায় নামাজ পড়তে পারিনি।বলা হবে,আইয়ুব (আঃ) কে ১৮ বৎসর #পোকায়_খেয়েছে তবুও সে নামায ছাড়েনি। মিথ্যাবাদীকে জাহান্নামে ফেলে দাও।

📌 আর একজনে বলবে সন্তান অনেক ছিল তাদের সেবায় ব্যস্ত ছিলাম,বলা হবে ইয়াকুব (আঃ) এর ছেলে মেয়ে তোমার চেয়েও বেশি ছিল।ইউসুফের জন্য কাঁদতে কাদঁতে অন্ধ হয়ে গিয়েছিল,তবু নামাজ ছাড়েনি।মিথ্যাবাদীকে জাহান্নামে নাও।

📌 বেনামাজী #স্ত্রী_লোককে হাজির করা হবে।সে বলবে #স্বামীরকাজের চাপে তার ভয়ে নামাজ পড়তে পারিনি।বলা হবে #ফেরাউনের_বিবি_আছিয়ার_স্বামী_বড়_জালিম না তোমার স্বামী বড় জালিম? #জালিমের_বিবি_হয়েও_আছিয়া_নামায_ছাড়েনি।তুমি মিথ্যা ওজর করছ,হে ফেরেশতারা ওকে জাহান্নাম নিক্ষেপ করো।

📌 আমার নবী (সাঃ) বলেন,বেনামাজীর দুই হাত জিঞ্জির দ্বারা বাধাঁ হবে।অতঃপর ফেরেশতাগণ তার মুখমন্ডলে ও পৃষ্ঠে আঘাত মারতে থাকবে।তখন বেহেশত তাহাকে ডেকে বলবে,ওহে আল্লাহর শত্রু! আমার সাথে তোমার কোন সম্পর্ক নাই।আমিও তোমার নই এবং তুমি আমার নও,তখন দোজখ তাহাকে ডেকে বলবে।আসো!আসো!আমার কাছে আসো!আমি তোমার তুমি আমার।

📌 হাদীসে আল্লাহর নবী (সাঃ) বলেন,জাহান্নামে #লমলম নামে একটি জায়গা আছে দেখতে উটের গর্দ্দানের মত দেখায় এবং এক মাসের পথের ন্যায় দীর্ঘ্য,ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দ্বারা ঐ জায়গাটা পরিপূর্ণ,সেখানে বেনামাজীদেরকে ফেলে দেয়া হবে।
লক্ষ লক্ষ ভয়ঙ্কর সাপ গুলি বেনামাজীদেরকে প্যাঁচ দিয়ে ধরে মনের আনন্দে দংশন করতে থাকবে।ভাই ও বোনেরা আমার!আল্লাহ পাকের কাছে পানাহ চান।

📌 অন্য এক হাদীসে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,দোজখের মধ্যে #জুব্বুল_হুযুন নামে বিরাট আকারের একটি ময়দান আছে,উহা শুধু বিচ্ছু দ্বারা পরিপূর্ণ।এক একটি বিচ্ছু খচ্চরের মত উঁচু ও মোটা।বেনামাজীদেরকে দংশন করার জন্যই ওদের সৃষ্টি করা হয়েছে।

#মহান_আল্লাহ_রাব্বুল_আল_আমীন_পবিত্র_কোরআনে_ইরশাদ_করেন__________________________فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো,বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে।অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে।

#নিশ্চয়_সালাত_মুমিনদের_উপর_নির্দিষ্ট_সময়ে_ফরয।
#সূরা_আন_নিসা (১০৩)
*
*
*
*
*
Plz follow my new page Wacenat Ayat Waniya

আস্তাগফিরুল্লাহ😓💔🥀
31/12/2024

আস্তাগফিরুল্লাহ😓💔🥀

30/12/2024

"Dear 2025"🤍🌸
২৫ তুৃমি এসো হেদায়েতের বছর হয়ে!
২৫ তুমি এসো সাফল্যের বছর হয়ে!
২৫ তুমি এসো দোয়া কবুল এর বছর হয়ে!
২৫ তুমি এসো রহমত আর বরকত নিয়ে!
২৫ তুমি এসো সবরের ফলাফল নিয়ে!
২৫ তুমি এসো শ্রেয় রমজান নিয়ে!
২৫ তুমি এসো নাজাতের উসিলা হয়ে!
২৫ তুমি এসো কষ্ট দূরীকরণের বাহক হয়ে!
২৫ তুমিই এসো অর্ধেকদ্বীন পূরণের উসিলা হয়ে!

ইয়া রব ২০২৫ সালটা রহমত বরকত আর নাজাতের উসিলা হিসেবে কবুল করুন আমিন ইয়া রব্বুল আলামিন!🩷

সুম্মা আমিন

Wacenat Ayat Waniya

রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।•📚 মুসনাদে আহমাদ:- ২৪৭৩বদ নজর (এর খারাপ...
13/12/2024

রাসূল ﷺ বলেছেন, বদনজর সত্য। বদনজর মানুষকে উঁচু স্থান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

📚 মুসনাদে আহমাদ:- ২৪৭৩
বদ নজর (এর খারাপ প্রভাব) সত্য এমনকি যদি কোন বস্তু ত্বাকদীরকে অতিক্রম করত তবে বদ নজর তা অতিক্রম করত। সুতরাং তোমাদেরকে যখন (এর প্রভাবমুক্ত হওয়ার জন্যে) গোসল করতে বলা হয় তখন তোমরা গোসল কর । (মুসলিমঃ ১৪/১৭১)

বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌছে দেয় এবং উটকে পাতিলে । (সহীহ আল জামেঃ শাইখ আলবানী (রহঃ) সহীহ বলেছেনঃ ১২৪৯)

আমার উম্মতের মধ্যে তাকদীরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদ নজর লাগার দ্বারা হবে। (মুসনাদে বাযযার)

আল্লাহ আমাদেরকে জ্বীন এবং মানুষের সকল প্রকার বদনজর থেকে হেফাজত করুন। আমিন৷

Plz follow my new page ---- Ayat Waniya

12/12/2024

রাসুলুল্লাহ সা: ফরজ সালাত শেষে যেসব দোয়া পড়তেন:
প্রতি ওয়াক্ত ফরজ সালাত শেষ করে নবি মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লালাহু আইহি ওয়াসাল্লাম ১৩টি দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যেকোনো মুসলিম সুন্নত এ আমলটি করতে পারেন। তাহলে জেনে নেয়া যাক রাসুল কোন দোয়াগুলো পড়তেন নামাজ শেষে-
🍁১. আল্লাহু আকবার একবার ও ‘আসতাগফিরুল্লাহ’ তিনবার।(ﺃَﺳْﺘَﻐْﻔِﺮُ ﺍﻟﻠَّﻪ) অর্থ : আল্লাহ মহান। হে আল্লাহ! আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
🍁২. ‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবা-রাকতা ইয়া যাল-জালালি ওয়াল ইকরাম’ -১ বার। ‎ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻧْﺖَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﻭَﻣِﻨْﻚَ ﺍﻟﺴَّﻼَﻡُ، ﺗَﺒَﺎﺭَﻛْﺖَ ﻳَﺎ ﺫَﺍ ﺍﻟْﺠَﻼَﻝِ ﻭَﺍﻟْﺈِﻛْﺮَﺍﻡِ
অর্থ : হে আল্লাহ্! তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী।
সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন “রাসুল (সাঃ) যখন সালাম ফেরাতেন তখন তিনি তিনবার ইস্তেগফার পড়তে্ন অর্থাত ‘আস্তাগফিরুল্লাহ’ বলতেন। তারপর বলতেনঃ “আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম”। -মুসলিম ১/২১৮, আবু দাউদ ১/২২১
🍁৩. ‎لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَ هُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ উচ্চারণ:- লা ইলাহা ইল্লাল্লা-হু অহ্‌দাহু লা শারীকা লাহ্‌, লাহুল মুলকু অলাহুলহামদু অহুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। একবার। অর্থ:- আল্লাহ ব্যতীত কোন সত্য মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন অংশী নেই, তাঁরই জন্য সমস্ত রাজত্ব, তাঁরই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ব বিষয়ে শক্তিমান।
🍁৪. ‎اَللّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلاَ مُعْطِىَ لِمَا مَنَعْتَ وَلاَ يَنْفَعُ ذَا الَجَدِّ مِنْكَ الْجَدُّ উচ্চারণ:- আল্লা-হুম্মা লা মা-নিয়া লিমা আ’ত্বাইতা, অলা মু’তিয়া লিমা মানা’তা অলা য়্যানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। একবার। অর্থ- হে আল্লাহ! তুমি যা দান কর তা রোধ করার এবং যা রোধ কর তা দান করার সাধ্য কারো নেই। আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোন উপকারে আসবে না। (বুখারী, মুসলিম, সহীহ , মিশকাত ৯৬২ নং)
🍁৫. ‎لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله উচ্চারণ:- লা-হাউলা অলা ক্বুউওয়াতা ইল্লা বিল্লা-হ্‌। একবার। অর্থ:- আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎকাজ করার শক্তি নেই।(মুসলিম, সহীহ , মিশকাত ৯৬৩ নং)
🍁৬. একবার ‎لآ إِلهَ إِلاَّ اللهُ وَلاَ نَعْبُدُ إِلاَّ إِيَّاهُ لَهُ النِّعْمَةُ وَلَهُ الْفَضْلُ وَلَهُ الثَّنَاءُ الْحَسَنُ، لاَ إِلهَ إِلاَّ اللهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَافِرُوْنَ উচ্চারণ:- লা ইলা-হা ইল্লাল্লা-হু অলা না’বুদু ইল্লা ইয়্যা-হু লাহুন্নি’মাতু অলাহুল ফায্বলু অলাহুস সানা-উল হাসান, লা ইলা-হা ইল্লাল্লা-হু মুখলিস্বিনা লাহুদ্দ্বীনা অলাউকারিহাল কা-ফিরুন। অর্থ- আল্লাহ ব্যতীত কেউসত্য উপাস্য নেই। তাঁর ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তাঁরই যাবতীয় সম্পদ, তাঁরই যাবতীয় অনুগ্রহ, এবং তাঁরই যাবতীয় সুপ্রশংসা, আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই। আমরা বিশুদ্ধ চিত্তে তাঁরই উপাসনা করি, যদিও কাফেরদল তা অপছন্দ করে। (মুসলিম, সহীহ , মিশকাত ৯৬৩ নং)
🍁৭. আয়াতুল কুরসী (সুরা বাক্বারা আয়াত : ২৫৫) ১ বার। আবু উমামা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর ‘আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে ন ‘। (নাসায়ী, হাদিস সহীহ, সিলসিলাহ সহিহাহ-হাদিস ৯৭২)
🍁৮. আবু হুরাইরা রা: রাসুলুল্লাহ সা: থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার ‘সুবহানাল্লাহ’ ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ ৩৩ বার ‘আল্লাহু আকবার’ পড়ে এবং ১০০ বার পূর্ণ করার জন্য একবার “লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ দাহু লা-শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদীর” পড়ে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়। যদিও তা সাগরের ফেনাপুঞ্জের সমতুল্য হয়। (মুসলিম-১২২৮)।
🍁৯. সুরা ইখলাস, ফালাক্ব ও নাস ১ বার করে। (আবু দাঊদ২/৮৬, সহীহ তিরমিযী ১/৮, নাসাঈ ৩/৬৮)
🍁১০. একবার ‘আল্লাহুম্মা আ ই’ন্নি আ’লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হু’সনি ইবাদাতিকা’ ‎ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺃَﻋِﻨِّﻲ ﻋَﻠَﻰ ﺫِﻛْﺮِﻙَ، ﻭَﺷُﻜْﺮِﻙَ، ﻭَﺣُﺴْﻦِ ﻋِﺒﺎﺩَﺗِﻚَ অর্থ : হে আল্লাহ! তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য কর”। -আবু দাউদ ১/২১৩
🍁১১. একবার اَللّهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ উচ্চারণ:- আল্লা-হুম্মা ক্বিনী আযা-বাকা ইয়াওমা তাবআসু ইবা-দাক। অর্থ:- হে আল্লাহ! যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। (মুসলিম)
🍁১২. হজরত আব্দুর রহমান বিন গানম রা: হতে বর্ণিত নবী সা: বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে (অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই, এদিক অদিক ঘুরা বা অন্য রকম করে বসার পূর্বেই) নিম্নোক্ত দোয়াটি ১০ বার পাঠ করবে, ‎«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ» (লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকা লাহু, লাহুল মূলকু ওয়ালাহুল হাম্‌দু ইয়ুহ্‌য়ী ওয়াইয়ূমীতু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর)।
অর্থা:- একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং সকল প্রশংসা তাঁর। তিনিই জীবিত করেন এবং মৃত্যু দান করেন। আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।
আল্লাহ্‌ তার আমলনামায় প্রত্যেকবারের বিনিময়ে ১০টি নেকি লিপিবদ্ধ করেন, ১০টি গোনাহ মোচন করে দেন, তাকে ১০টি মর্যাদায় উন্নীত করেন, প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে (ঐ যিকির) রক্ষামন্ত্র হয়, নিশ্চিতভাবে শির্ক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমার্হ হয়। আর সে হয় আমল করার দিক থেকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি

07/12/2024

Islamic video ------ plz follow my new page Wacenat Ayat Waniya

07/12/2024

Islamic reel----- plz follow my new page Wacenat Ayat Waniya

Send a message to learn more

Address

Kamrangir Char

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wacenat Ayat Waniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share