Ruhul Amin - রুহুল আমিন

Ruhul Amin - রুহুল আমিন এক্টিভিস্ট । গবেষক । ইঞ্জিনিয়ার

সিনিয়র সাংবাদিক ভাই এভাবে ক্ষেপে যায়🙄
19/08/2026

সিনিয়র সাংবাদিক ভাই এভাবে ক্ষেপে যায়🙄

19/08/2026

যবিপ্রবি হওয়ার আইন বিএনপি সরকারের সময়ে পাস হয়। প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

# বর্তমানে বিএনপি আবারো ক্ষমতায়। যে আসনে বিশ্ববিদ্যালয় সেই আসনের এমপি এখন প্রতিমন্ত্রী।

# বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান পদে বিএনপি পন্থী শিক্ষকরা দায়িত্ব পালন করছেন।

এই সময়ে যদি যবিপ্রবির আয়তন না বাড়ে তাহলে অদূর ভবিষ্যতে আর কোনদিন আয়তন বাড়বে বলে মনে হয়না।

#যবিপ্রবি

17/08/2026

আট মিনিটের কথপোকথন 🙂

০৩ আগস্ট ২০২৪ফিরে দেখা
03/08/2026

০৩ আগস্ট ২০২৪
ফিরে দেখা

চুরি ও অনিয়মের অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গবেষণা প্রত্যাহারের তালিকায় নাম রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
02/08/2026

চুরি ও অনিয়মের অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গবেষণা প্রত্যাহারের তালিকায় নাম রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য মো. আবদুল মজিদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক।

২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর যবিপ্রবির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পান আবদুল মজিদ।

চুরি ও অনিয়ম ধরা পড়ায় প্রত্যাহার বাংলাদেশিদের ৩২৫ গবেষণাপত্র’ শিরোনামে একটি প্রতিবেদন গতকাল শনিবার প্রকাশ করে প্রথম আলো। এতে ২০১৯ থেকে ২০২৬ সালের জুন সময়ে প্রত্যাহার হওয়া অন্তত ৩২৫টি গবেষণাপত্রের তথ্য তুলে ধরা হয়, যেগুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণাপ্রতিষ্ঠানের বিভিন্ন গবেষকের সংযুক্তি রয়েছে।

এই প্রতিবেদন আলোচনা তৈরি করেছে। শিক্ষক ও গবেষকদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেদনটি শেয়ার করেছেন।

বিশ্বের সুপরিচিত জার্নাল বা সাময়িকীগুলো অনিয়মের অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে গবেষণাপত্র প্রত্যাহার করে। গবেষকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। যদিও অধ্যাপক আবদুল মজিদ প্রথম আলোকে বলেছেন, তাঁর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়নি। তিনি গবেষণায় শুধু ধারণাগত বা আইডিয়া শেয়ারের কাজে যুক্ত ছিলেন।

অবশ্য জার্নাল কর্তৃপক্ষের তদন্তে গুরুতর অনিয়মের কথা বলা হয়েছে। তদন্তের ভিত্তিতে হিন্দাউই জানায়, পরীক্ষাগারের প্রয়োজনীয় বাস্তব পরীক্ষা না চালিয়েই গবেষণার তথ্য ও ফলাফল তৈরি করা হয়েছিল। এসব তথ্যের বৈজ্ঞানিক ভিত্তি বা নির্ভরযোগ্যতার প্রমাণও পাওয়া যায়নি।

শুধু তা-ই নয়, গবেষণাপত্র দুটি ‘পেপার মিল’-এর মাধ্যমে তৈরি বা কেনা হয়েছিল বলেও তদন্তে বলা হয়। পেপার মিল বলতে এমন একটি চক্রকে বোঝায়, যারা অর্থের বিনিময়ে গবেষণাপত্র তৈরি, বিক্রি বা প্রকাশের ব্যবস্থা করে।

গবেষণাপত্র যাচাইয়ের আন্তর্জাতিক প্রক্রিয়া নিয়েও অনিয়মের অভিযোগ আনে হিন্দাউই। তাদের তদন্তে বলা হয়, নিরপেক্ষ বিজ্ঞানীদের দিয়ে গবেষণাপত্র যাচাইয়ের যে পিয়ার-রিভিউ প্রক্রিয়া রয়েছে, সেখানে ভুয়া তথ্য ব্যবহার করে প্রকাশনা প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করা হয়েছিল।

গবেষণাপত্র প্রত্যাহারের আগে সংশ্লিষ্ট লেখকদের বক্তব্য জানার চেষ্টা করা হয়েছিল বলেও জানায় হিন্দাউই। তারা বলছে, লেখকদের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক নয়।

এদিকে আবদুল মজিদ যবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়টির নামে প্রকাশিত একাধিক গবেষণাপত্র প্রত্যাহারের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের মে থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের নাম থাকা ১০টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়। এরপর গত মে মাসে আরও একটি গবেষণাপত্র প্রত্যাহার হয়েছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়টির নাম থাকা প্রত্যাহার হওয়া গবেষণাপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ১১।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রত্যাহারের এসব ঘটনা সম্পর্কে জানতেন কি না—জানতে চাইলে আবদুল মজিদ বলেন, ‘আমি দু-একটি গবেষণা প্রত্যাহারের কথা শুনেছিলাম। তবে যাঁদের এই সমস্যা ছিল, তাঁদের গবেষণার জন্য পুরস্কার দেওয়া বা এ ধরনের গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে সম্পৃক্ত করিনি।’

গবেষণাপত্র প্রত্যাহার হওয়া গবেষকদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষকের নাম রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ‍্যালয় সানডিয়েগোর নিউরোসায়েন্স বিভাগে কর্মরত গবেষক নাদিম মাহমুদ বলেন, গবেষণায় চুরি ও অনিয়ম পশ্চিমা দেশে নৈতিক স্খলন হিসেবে দেখা হয়। এ জন্য একাডেমিক শাস্তির মুখে পড়তে হয়। বাংলাদেশে এই সংস্কৃতি চালু হয়নি।

©প্রথম আলো

01/08/2026

গে* ধোরা পড়ুক আর যাই ধোরা পড়ুক তাতে আমার কি! আমি কিচু লিকবো না। কারণ একটা পোক্কো শুদু আমাকে মেনশোন দিয়ে উষ্কানি দেবে।

24/07/2026

একেবারে নির্ভেজাল, গরুর খাঁটি দুধ (ঘনত্ব দেখতে বুঝতে পারবেন) দিয়ে গোসল করে জামায়াত ছাড়লো সাতক্ষীরার জামায়াতের এক ওয়ার্ডের বাইতুল মাল সম্পাদক..

23/07/2026

সাতক্ষীরা সহজ সরল মানুষ। গাজী নজরুলের ওপর এদের বিশ্বাস কেমন ছিলো দেখুন। বিশ্বাসের সাথে প্রতারনা করেছেন এমপি সাব...

23/07/2026

সাতক্ষীরা -০৪ আসনের জামায়াত থেকে বহিষ্কার হওয়া নজরুল এমপির আরো একটি ভিডিও সামনে এসেছে..

20/07/2026

সাতক্ষীরা -০৪ আসনের জামায়াত মনোনীত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ভাইরাল।

Address

SMR Hall, JUST
Jessore
7804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin - রুহুল আমিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share