16/03/2024
হাসি উপহার কি? এদের কাজ ই বা কি?
এরকম প্রশ্ন মনে জাগতে পারে। হাসি উপহার টিম ৭টি বছর সফলতার সাথে পেরিয়ে ৮ম সিজনের কাজ শুরু করেছে। তাই হাসি উপহার সম্পর্কে অনেকেই জানেন, আবার যারা নতুন নাম শুনেছেন তারা হয়তো জানেন না।
হাসি উপহার হলো একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। যারা প্রতিবছর ঈদে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে থাকে।
ঈদ মানে আনন্দ। আর শিশুদের ঈদের আনন্দ নতুন জামা কাপড়ে। কিন্তু আমাদের গ্রাম ও মফস্বলে অনেক অস্বচ্ছল ও দরিদ্র পরিবার আছে, এসব পরিবারের শিশুরা ঈদে নতুন জামা কাপড় পায় না বা দারিদ্র্যতার জন্য কিনতে পারে না।
কিন্তু ঈদের আনন্দ তো সবার জন্য। নতুন জামা-কাপড়ের বৈষম্যের জন্য দরিদ্র পরিবারের নিষ্পাপ শিশুদের ঈদে আর আনন্দ হয় না। এসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই হাসি উপহার টিমের মূল উদ্দেশ্য।
এছাড়া, অস্বচ্ছল পরিবারে অভাব অনটনের জন্য ঈদের আনন্দে পরিপূর্ণতা পায় না। এসব পরিবারগুলোতে হাসি উপহার পৌঁছে দেয় ঈদের বাজার।
হাসি উপহার টিমের প্রতিটি সদস্যই ছাত্র। তাই হাসি উপহার টিমের নির্দিষ্ট কোনো আয়ের উৎস নেই। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ছোট ছোট সহযোগিতা ও কিছু শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা আমাদেরই এই কাজে অনুপ্রেরণা যোগায়। বিগত বছর গুলোতে আমরা সফলতার সাথে শিশুদের ঈদের কাপড় ও অস্বচ্ছল পরিবারে ঈদের বাজার পৌঁছে দিয়েছি। গতবছরে ১৫০ টি শিশুকে ঈদের কাপড় ও ৮৫ টি পরিবারে ঈদের বাজার পৌঁছে দেওয়া হয়েছিল।
এই মহৎ কাজে চাইলে আপনিও অংশ গ্রহণ করতে পারেন। ইহকালে না হোক পরকালে নিশ্চয় কল্যাণকর হবে।
আপনার সাধ্যমতো সহযোগিতা পাঠাতে যোগাযোগ করুনঃ
১. জিহাদ হোসাইন- 01984101315
২. খন্দকার আব্দুল্লাহ- 01955137838
৩. হাসানুল বান্নাহ হাবিব- 01791435858
৪. তানভীর হাসান তন্ময়- 01716585786
আর্থিক সহযোগিতা পাঠাতে মোবাইল ব্যাংকিংঃ
বিকাশঃ 01946543208, 01969817906
নগদঃ 01306667963, 01969817906
রকেটঃ 01984101315-7, 01969817906-6
উপায়ঃ 01969817906
#হাসি উপহার