25/08/2023
আমি নিশ্চিত- আপনারা যে কেউ মুগ্ধ হবেন তার প্রতিভা দেখে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, গানে গানে হাড়ি বাজিয়ে সমাজের অসঙ্গতি তুলে ধরতে পারে যে; তাৎক্ষণিক শব্দে-সুর ও তালে গান গাওয়ার দূর্দান্ত প্রতিভা রয়েছে যার; বয়ানে জীবন দর্শন ফুঁটিয়ে তুলতে সক্ষম যে ; তাকে কিনা ৩ বেলা চেয়ে চিন্তে খেতে হয়! ঘুমাতে হয় ফুটপাতে। এটা ভাবায় যায়না। তার জন্য কিছু করা দরকার। ভাব-ধরা মানুষ ও ভাবধারার মানুষের মধ্যে বেজায় পার্থক্য; একটি ভাবের কাঁঠাল, অন্যটি সৃষ্টিশীল মানুষের ফলাফল। ভাব-ধরার দল এলোমেলো সাজ, ঝাঁকড়া চুল, খোঁচা খোঁচা দাড়ি, সজারু গোঁফ, আলু-থালু ভাব, হলদে দাঁত, শতছিন্ন পোশাকে সচেতনভাবে উদাসীন সেজে অন্যদের দৃষ্টি ফেরাতে চায়। আর ভাবধারার মানুষেরা নিজের ভেতরের সুকুমার একটি ভাবকে লালন করতে গিয়ে বাইরের বেশ-ভুষায় উদাসীন হয়ে পড়ে। দুটো দু'রকম উদাসীনতা। আমাদের আশপাশ জুড়ে সব উদাসীন ভাব-ধরাদের উৎপাত; সেই ভীড়ে সত্যিকার ভাবধারার কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। উদাহরণ টানলে নিজেকে একটু ঝুঁকিতে ফেলা হয়, তারপরও বলি, চারুকলায় সদ্য ভর্তি হওয়া শেমলেস ছেলেটা যে স্লীভলেসের সাথে শর্টস ম্যাচিং করে পরছে, তা কিন্তু অতিরিক্ত গরমের জন্য নয়! এমনও নয়, সে রাতারাতি এসএম সুলতান বনে গেছে; স্রেফ পোশাকী ভাব ধরা আরকি! আর এসএম সুলতান? আর্ট ও শিকড়কে ভালবেসে সকল দেখনাই প্রাচুর্য ফেলে সাপ-বেজির সাথে ভাঙা মন্দিরে বসবাস করেছে সত্যিকার ভাবধারার মানুষ বলে।
বিঃ দ্রঃ বগল বাজানোর বিষয় হচ্ছে- ভাবের বাবুরা ভাব ধরার জন্য যে অনুকরণমুখী পোশাকী ভাব ধরে, সেটাকেও তারা আর্ট হিসেবে দেখে। হেঁসে বাচিনে বাপু!
#তিল_থেকে_তাল-৬১, সুমন সিফাত, ২৮-০৮-২০১৬
You can give LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE this channel And press the bell Icon. Connect with me:
Youtube➤https://www.youtube.com/channel/UCdVaIJI9ToLImNLfMVY9ODQ
Facebook ➤ https://www.facebook.com/shashwatojibon
Pinterest ➤ https://pinterest.com/shashwatojibon
Instagram ➤ https://www.instagram.com/shashwatojibon
Twitter ➤ https://twitter.com/shashwatojibon
Reddit ➤ https://www.reddit.com/user/shashwatojibon
Website ➤ https://www.shashwatojibon.com/ © Shashwato Jibon