08/06/2024
প্রিয় দীপালি ,
ভালো আছো নিশ্চয়ই। জানোই তো স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, তেমনি আজ কিছু স্বপ্ন প্রকাশ করতে যাচ্ছি। যা তোমাকে বলা হয়নি কখনো। তোমাকে নিয়ে দেখা আমার এই ছোট্ট হৃদয় মন্দিরে স্বপ্ন কম ছিলো না। তীব্র শীতে এক চাদরে শীত ভাগাভাগি করবো, বাড়ির উঠোনো বিছানা বিছিয়ে সোনা রোদ গায়ে মেখে আহ্লাদি প্রেমের গল্প করবো।
অফিস শেষে বাসায় ফিরতে তোমার জন্য নিয়ে আসবো শুভ্র গোলাপ, বেলীফুলের মালা আর পছন্দের কিটক্যাট ডেইরি মিল্ক। কানে গুঁজে দিবো গোলাপ আর খোঁপায় গুঁজে দিবো বেলীফুলের মালা। পুরুষ মানুষের সৌন্দর্যে কিসে তা নির্ঘাত প্রমাণ করে দিবো।
প্রতি সপ্তাহে না পারি অন্তত মাসে একবার তোমায় নিয়ে ঘুরতে বের হবো অজানা রাজ্যে! ধীরগতিতে চলা হুট খোলা রিক্সায় তোমার হাতে হাত রেখে , শহরের প্রকৃতির সৌন্দর্যে মিশিয়ে দিবো আমাদের সীমাহীন ভালোবাসা। শহরের দেওয়াল জুড়ে লিখে দিবো তোমার নাম। আকাশ,বাতাস,চন্দ্র,সূর্য পুরো পৃথিবীকে স্বাক্ষী করে বলবো তুমি শুধুই আমার। শুধুই আমার।
কোনো এক নির্জন জায়গায় কিংবা শান্ত একটা লেকের পাড়ে নয়তো পার্কে বসে বাদামের খোসায় জানান দিবো।
কথার রেশ ধরে কাটিয়ে দিবো একটা উজ্জ্বল গোধূলি কিংবা আলোকসজ্জা সন্ধ্যা। রাস্তায় থাকা ফেরিওয়ালা মামার কাছ থেকে এক ডজন কাঁচের চুড়ি কিনে হাতে পরিয়ে দিবো। খুশিতে যখন মুচকি হাসি দিবো,তখন বলবো ভালোবাসি লক্ষীটি! তোমার পছন্দের ফুসকা নরম হাতে মুখে তুলে দিবো। যদিও,আমার পছন্দ না তবুও; তোমার ভালোবাসা রক্ষার্তে ক্ষুদার্ত প্রানীর মতো খেয়ে নিবো!
ভালোবাসার দুঃসাহস দেখিয়ে খালি পটেকে বছরে একবার কক্সবাজার সমুদ্র সৈকতে যাবো! বিশাল সমুদ্রের মাঝে তোমার প্রেম খুঁজবো। স্নিগ্ধ শীতল বাতাসে যখন তোমার চুল গুলো এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে মুখের উপর,তখন সরিয়ে দেওয়ার নাম করে তোমার গাল ছুঁয়ে দিবো! সমুদ্রের স্রোতে পা ভিজিয়ে ছেলেমানুষী খেলা করবো,সাথে সমুদ্রের স্রোতে ভাসিয়ে দিবো আছে যতো দুঃখ।
পরিশেষে নব্বই দশকের ন্যায় নিয়ে আমাদের ভালোবাসার স্মৃতি গুলো ভাঙ্গা চূড়া শব্দে জোড়াতালি দিয়ে চিরকুট লিখে জমা দিবো তোমার হাতে মুঠোয়।
তুমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকবে, পরোক্ষণে দু-চোখে ভালোবাসার মৃদু ফোঁটা ছেড়ে দিয়ে জড়িয়ে ধরবে শক্ত করে। অতঃপর রাতের শেষভাগে আমি তোমার জবা ফুলের মতো পুষ্পিত নাভির তিন ইঞ্চি নিচে আমাদের ভবিষ্যতের অধিকার চাইবো।
ইতি,
মামুন ।
[চিঠি]
লেখাঃ Mamun Khan_