06/08/2025
আহ এ কি মৃত্যু কয়েক ঘন্টা আগে সে ওমান ইয়ারপোর্ট থেকে পোষ্ট করেছিলেন স্বপ্ন যাবে বাড়ি আমার, কে জানতো ওনার স্বপ্নটা কিছু ক্ষনের মধ্যেই দুঃস্বপ্ন হয়ে যাবে
আল্লাহ উনাকে ধৈর্য্য ধারন
করার তাওফিক দান করুন।
মাত্র কয়েক ঘন্টার ব্যাবধানে স্বপ্নের এমন
পরিসমাপ্তি ঘটবে কে জানতো,;
মাত্র কয়েক ঘন্টা আগে এয়ারপোর্টে ট্রলি ভর্তি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে ছিলো এ ওমান প্রবাসী ভাইটি,
আর কয়েক ঘন্টা পরে নিজের স্বজনদের ব্যাগ ভর্তি লাশ নিয়ে স্বপ্নের সলিলসমাধি!একই সাথে পরিবারের ৭জনকে হারালেন। 🥹😪😪
মোহাম্মদ বাহার উদ্দিন নামের প্রবাসী ভাইটি আজ কত না দুঃখে পাথর হয়েছেন। আল্লাহ তাকে দৌর্য্য দিন।
সতর্কতা -বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বাড়ি ফেরার সময়ে এয়ারপোর্টে রিসিভ করার জন্য পরিবারের বেশি সদস্য নিয়ে এক সাথে আসবেন না। বিশেষ করে লম্বা পথে মহিলা ও ছোট বাচ্চাদের না আনায় ভালো।
আর ড্রাইভার নির্বাচন করতে সতর্কতা অবলম্বন করেন আর যারা ড্রাইভার আছেন দয়া করে চোখ ভর্তি ঘুম নিয়ে গাড়ি চালাবেন না, ড্রাইভারের ঘুমের কারণে গাড়িটি খাদে পড়ে গেছে বলে ধারনা করা হচ্ছে
জনস্বার্থে পোষ্টি শেয়ার করে দেন প্লিজ