Village Photography

Village Photography Hatiya, Noakhali, Bangladesh

01/08/2025

সি-ট্রাকের ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা।

আজ ০১ আগষ্ট ২০২৫ ইং হাতিয়া, চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সিট্রাক এস.টি শৈবাল কে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা করেন হাতিয়া উপজেলার দায়িত্বরত এসি ল্যান্ড মহোদয়।।

হাতিয়া নলচিরা ঘাট থেকে ছেড়ে যাওয়ার পর অতিরিক্ত যাত্রী বহন করেছে এ সংবাদে নদীর মাঝখান থেকে আটক করে কোষ্টগার্ড। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। সিট্রাককে জরিমানা, এধরনের ঘটনা এ রুটে এটাই প্রথম।

এডমিন - মোঃ সৈকত।
আপডেট - ০১ আগষ্ট ২০২৫ইং
তিলোত্তমা হাতিয়া / Tilottama Hatiya ┟🅣🅗

08/01/2025
28/04/2024
23/04/2024
21/04/2024
09/03/2024
26/11/2023
28/09/2023

হাতিয়া দ্বীপের বয়স কমপক্ষে ৬,০০০ (ছয় হাজার) বছর!

হাতিয়ার বয়স নিরূপনে ভূ-বিশেষজ্ঞ সুরেশচন্দ্র দত্তের গবেষণা এখানে প্রণিধানযোগ্য। তিনি দীর্ঘদিন ব-দ্বীপ ও দক্ষিণবঙ্গের ভূ-ভাগ সৃষ্টির রহস্য বিষয়ে গবেষণা চালিয়ে একটি যুগান্তরকারী সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাঁর গবেষণালব্ধ বিবরণ সাহিত্য পরিষদ পত্রিকায় (১৯১৮ খৃষ্টাব্দ মোকাম ১৩২৫ বঙ্গাব্দ, ২য় সংখ্যা, পৃষ্ঠা ৬৩-৬৮) 'নিম্ন বঙ্গের বিল' নামক প্রবন্ধে প্রকাশিত হয়েছে। উক্ত প্রবন্ধে তিনি র‍্যাণেলের অঙ্কিত মানচিত্র অবলম্বনে ব-দ্বীপ সৃষ্টি ও বিকাশের বিষয়ে যৌক্তিক বিবরণ ঐতিহাসিক প্রেক্ষাপটের ব্যাখ্যায় বৈজ্ঞানিক তথ্যাদি-সম্বলিত উদাহরণসহ বিধৃত করেছেন। সুরেশচন্দ্রের গবেষণানুযায়ী, “প্রতি ১৩৬-১৪০ বছর সময়ের মধ্যে এক মাইল স্থলভাগ সৃষ্টি হয়।” সৃষ্ট ভূ-ভাগ প্রবৃদ্ধির সাথে সাথে মূল ভূ-ভাগ ক্রমশঃ আরো বিস্তৃত হয়ে সাগরের দিকে এগিয়ে যায়। সুরেশচন্দ্র কর্তৃক প্রদত্ত এ' ব্যাখ্যা দ্বারা আমরা হাতিয়ার বয়স নিরূপণ করার একটা প্রয়াস নিতে পারি।

বর্তমান সমুদ্র তীর হতে দক্ষিণাঞ্চলের জেলা রংপুরের দূরত্ব প্রায় ২২৫ মাইল ৷ প্রতি ১৪০ বছরে এক মাইল স্থল ভাগ সৃষ্টি হলে ৩১ হাজার ৫ শত বছর আগে রংপুরের নিকট সমুদ্র তীর বিদ্যমান থাকার কথা। ৫ শত বছর পূর্বে হাতিয়ার উত্তর প্রান্ত হতে সমুদ্রের গড় দূরত্ব ছিল ৪০ মাইল, সে হিসেবে আনুমানিক ৫৫০০ - ৬০০০ বছর পূর্বে হাতিয়া চরাকারে জননজরে আসার কথা। সংশয় নিরসনার্থে এর অর্ধেক ধরে নিলেও হাতিয়ার বয়স ২০০০ খৃষ্টাব্দে ৩ হাজার বছরের অধিক বই কম নয়। যেটাই সত্য হোক না কেন হাতিয়া যে মহাভারত যুগের পূর্বে সৃষ্টি হয়েছে সে বিষয়ে কোন সন্দেহ নেই। হাতিয়ার বয়স সম্পর্কিত বিষয়ে বর্ণিত এ' গাণিতিক সম্ভাবনা সত্য বলে ধরে নেয়ার আরো অনেক কারণ এবং যৌক্তিকতা আছে। যা পর্যায়ক্রমে যথাস্থানে উল্লেখ করা হবে।

এবার অনুমান ছেড়ে দিয়ে তথ্য প্রমাণে চলে আসা যাক। ১৫০ খৃষ্টাব্দে বিধৃত প্রখ্যাত গ্রীক জ্যোতির্বিদ টলেমির বিবরণে (তিন হাজার বছরের নোয়াখালী' এবং ডঃ আবদুল করিম বিরচিত 'বাংলার ইতিহাস' গ্রন্থের বরাত এবং টলেমির বিবরণ) জুগীদিয়া, সোনাদিয়া, ট্রগিদিয়া, গোয়াকুলা, বানী, তেরকাটিয়া, সন্দ্বীপ, হাতিয়া, ভুলুয়া প্রভৃতি দ্বীপের উল্লেখ আছে। দ্বীপগুলো তখন জনবসতিপূর্ণ ছিল। আনুমানিক তিনশত বছর পূর্বে বানী, জুগিদিয়া (জুগিদিয়া বর্তমান ফেনী জেলার কিয়দংশের আদি নাম) ভুলুয়া প্রভৃতি মূল ভূখন্ডের সাথে একীভূত হয়ে দ্বীপ নামহারিয়ে নোয়াখালীতে অঙ্গীভূত হয়ে মূল ভূখন্ডের অন্তর্গত হয়ে পড়ে। ট্রাগিদিয়াতে ঐতিহাসিক গবেষকেরা সন্দ্বীপের সাথে অভিন্ন মনে করে থাকেন। সন্দ্বীপ বর্তমানে চট্টগ্রামের অন্তস্থঃ একটি দ্বীপ এবং ক্ষয়ে ক্ষয়ে প্রায় নিঃশেষের পথে। সোনাদিয়া বর্তমান নোয়াখালী জেলা শহরের অদূরে অবস্থিত একটি সাধারণ গ্রাম হিসেবে প্রাচীন স্মৃতি চিহ্নের স্বাক্ষর বিস্মৃত হয়ে কোন রকমে টিকে আছে। ১৫০ খৃষ্টাব্দে টলেমি তাঁর বিবরণে হাতিয়া দ্বীপের কথা উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে ১৫০ খৃষ্টাব্দেও হাতিয়া একটি সমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত ছিল। অনুরূপ সমৃদ্ধ জনপদ গড়ে উঠতে কমপক্ষে ৮০০- ১০০০ বছর সময় প্রয়োজন। সে হিসেবেও হাতিয়ার বয়স কত সুপ্রাচীন তা সহজে অনুমান করা যায়। টলেমি ১৫০ খৃষ্টাব্দে হাতিয়ার অস্তিত্ব স্বীকার করেছেন, তার ৮০০-১০০০ বছর পূর্বেও যদি হাতিয়া সৃষ্টি হয়েছে বলে অনুমান করা হয় তাহলেও হাতিয়ার বর্তমান বয়স কমপক্ষে ৩ হাজার বছর। এ বি ছিদ্দিক চৌধুরীর ‘শ্বাশ্বত সন্দ্বীপ' গ্রন্থেও হাতিয়ার বয়স ৩০০০ বছর বলে উল্লেখ করা হয়েছে।

প্রাচীন মানচিত্র এবং ভূগোল বিশেষজ্ঞদের লিখিত বিবরণের কোথাও নোয়াখালী নামক কোন ভূ-খন্ড বা প্রশাসনিক ইউনিটের অস্তিত্ব দেখা যায় না। নোয়াখালীর আয়তন কখনো স্থিতাবস্থায় ছিল না, মূলতঃ ভুলুয়া এবং সংলগ্ন অন্যান্য দ্বীপগুলোকে ঘিরে নোয়াখালীর উৎপত্তি হয়েছে। প্রাচীনকালে এটা শতাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি অঞ্চল হিসেবে চিহ্নিত হত। নদী বাহিত পলি দ্বারা ভরাট হয়ে সিংহভাগ প্রাকৃতিক কারণে এবং কিয়দংশ মানুষ্যকৃত বিবিধ ক্রিয়া-প্রতিক্রিয়া বা অন্যবিধ হেতুতে হাতিয়া এবং সন্দ্বীপ ব্যতীত এতদঞ্চলের অন্যান্য দ্বীপগুলো পরস্পর ভূ-বন্ধনে আবদ্ধ হয়ে নোয়াখালী নামক ভূ-খন্ডটি গঠন করে। বিগত ৫ শত বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি কর্তৃক প্রস্তুতকৃত মানচিত্র এবং বিবরণাদির সাথে হাতিয়া-নোয়াখালীর বর্তমান অবস্থান ও আয়তন প্রেক্ষিতে ১৫০ খৃষ্টাব্দের টলেমি এবং তদপরবর্তী সময়ে আগত পর্যটকদের বিবরণের পারস্পরিক পর্যালোচনা করলে মনে হবে হাতিয়া যেন কোন ভূখন্ড নয়, সতত সঞ্চচরনশীল বিশালাকৃতির একটি প্রাণী, যা অ্যামিবার মত প্রতিনিয়ত আকার-আকৃতি পরিবর্তন করে ক্রমশঃ এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। তার ছেড়ে আসা স্থান জল আর মূল ভূখন্ড নোয়াখালী ভাগাভাগি করে অঙ্গীভূত করে নিচেছ নিজেদের পেটে। এভাবে বর্তমান মেঘনা নদীর সৃষ্টিও হাতিয়ার অবদান বলে বিশেষজ্ঞদের গবেষণায় প্রতীয়মান হয়েছে।

টলেমি ১৫০ খৃষ্টাব্দে তাঁর ভৌগলিক বিবরণে নিম্ন গঙ্গার একটি বিস্তারিত বিবরণ সন্নিবেশিত করেছিলেন। উক্ত বিবরণ অনুযায়ী নিম্ন-গঙ্গা তখন ৫টি পৃথকভাগে বিভক্ত ছিল। পূর্বের শাখাটির নাম ছিল এন্টিবোল, যা নোয়াখালীর ভাষায় বোলবোলার খাল নামে পরিচিত ছিল। এর মূল স্রোতটি জুগিদিয়ার নিকট এসে সাগরে পতিত হত, তবে গতিধারা বানী এবং জুগিদিয়ার মধ্যবর্তী স্থান জুড়ে বিস্তৃত ছিল । তখনো কিন্তু মেঘনা নদীর সৃষ্টি হয়নি। এন্টিবোলের বিস্তীর্ণ জলরাশি ঘুরপথে তৎসময়ের হাতিয়া ভূ-খন্ডে কিঞ্চিৎ বাধাপ্রাপ্ত হয়ে সাগরে পড়ত। বাধাপ্রাপ্ত ঐ বিশাল জলরাশির সাগর-সঙ্গমে ৫/৬ হাজার বছর পূর্বে জুগিদিয়া, তেলকাটিয়া, ভুলুয়া প্রভৃতি দ্বীপ গড়ে উঠে। নদী-সাগরের অবস্থা প্রেক্ষিতে সন্দ্বীপ সবার আগে এবং দ্বিতীয় পর্যায়ে হাতিয়া এবং তৎপরবর্তী সময়ে জুগিদিয়া(ফেনী), তেরকাটিয়া, ভুলুয়া প্রভৃতি দ্বীপ সৃষ্টি হয়েছে বলে অনুমান করা যায়। তৎকালে হাতিয়া হতে সন্দ্বীপের দূরত্ব এবং অবস্থানগত ভূ-প্রাকৃতিক পরিবিশ্লেষণে সন্দ্বীপ ও হাতিয়া প্রায় সমসাময়িক বলে মনে হয়। তবে আগে সৃষ্টি হোক বা পরে সৃষ্টি হোক দ্বীপগুলোর উত্থানের সময় পরিধির পার্থক্য যে ৪/৫ শ বছরের মধ্যে সীমাবদ্ধ সে বিষয়ে কোন সন্দেহ নেই। টলেমির ১৪০০ বছর পর ১৫৫০ খৃষ্টাব্দে পর্তুগীজ ঐতিহাসিক জোয়াও দ্যাবোরাসের মানচিত্রে নিম্ন গঙ্গার মাত্র ২টি শাখা দেখা যায় । অর্থাৎ ১৪০০ বছর সময়ের মধ্যে ৩টি শাখা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে মর্মে দেখা যায়।

১৬৬০ খৃষ্টাব্দে প্রকাশিত ফ্যান ডেন ব্রুক এর মানচিত্রে টলেমি কর্তৃক বর্ণিত এন্টিবোলকে (গঙ্গা) 'দ্যা বুম' নামে পরিচিহ্নিত করা হয়েছে। এ' সময় গঙ্গার শাখাটি সন্দ্বীপ ও হাতিয়ার গাঁ ঘেষে ফরিদপুরের মধ্য দিয়ে বাখরগঞ্জ জেলার নিকট বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে প্রবাহিত হত। তখন হতে মেঘনার নাম শুনা যায়, এর পূর্বে মেঘনা বলে কোন নদীর অস্তিত্ব ছিল না। ডাকাতিয়া ও মেঘনার মিলিত স্রোত ঘাগরা নামে পরিচিত ছিল। চরবংশী, চর আবাবিল, চর আবুদিসহ আরো ছোটবড় কয়েকটি দ্বীপ জেগে উঠায় ডাকাতিয়া ও মেঘনা বিচিছন্ন স্রোতধারায় পরিণত হয়। টলেমি বর্ণিত গঙ্গা তথা এন্টিবোলের যে প্রধান শাখাটি পশ্চিমে সরে গিয়ে বর্তমানে পদ্মা নামে প্রবাহিত হচ্ছে দেড় শত বছর পূর্বেও তা ছিল শীর্ণকায়া (অ্যান্টিবোল) বোলবোলা খাল । ১৭২৬ খৃষ্টাব্দে ভূ-কম্পণের ফলে হাতিয়ার ভূ-অবস্থানের ব্যাপক পরিবর্তন ঘটে এবং প্রায় পনের বর্গমাইল এলাকাবিধ্বস্ত হয়।” সে সময় ভূ-কম্পনের ফলে এলাকার ভূ-প্রকৃতির অবস্থানের ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছিল যে কারণে স্বল্প সময়ে হাতিয়ার ভূ-খন্ডগত কাঠামোর ব্যাপক রদবদল হয়।

১৮৯০ খৃষ্টাব্দ হতে হাতিয়ার আদি ভূ-খন্ডের উত্তরভাগের ভাঙ্গন শুরু হয়। বিরাট আয়তনের জমি নদী ভাঙ্গনে বিলুপ্ত হলেও উত্তরদিকে হাতিয়ার ভূ-মন্ডলের আয়তন ভাঙ্গনের প্রায় ২-৫ গুণ হারে বাড়তে শুরু করে। ওয়েবষ্ঠারের রিপোর্ট অনুযায়ী ১৮৯০ খৃষ্টাব্দে এতদঞ্চলে জেগে উঠা চরের যে হিসাব পাওয়া যায় তা' হলঃ ফেণী নদীর মুখে ৫টি, হাতিয়া দ্বীপের সম্প্রসারণ ১৮টি, হাতিয়া চ্যানেল ৫টি, মেঘনার বুকে ৩টি এবং ডাকাতিয়া নদীর মুখে ৩৫ টি। ১১ চর সৃষ্টির প্রক্রিয়া হাতিয়ার মোট আয়তনকে পরিবৃদ্ধি করেছে।

কালেক্টর র‍্যাডক্লিফের কার্যকালে প্রখ্যাত প্রকৃতি বিজ্ঞানী ও পর্যটক জোসেফ ডাল্টন হুকার ১৮৫০ খৃষ্টাব্দে দ্বীপসমূহ পরিভ্রমণের সময় হাতিয়া এসেছিলেন বলে জানা যায় । তাঁর ভ্রমণের স্বল্পকাল পর ১৮৫০ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসের মধ্যভাগে পর্যটক মিছকার নোয়াখালীতে বসবাসরত জনৈক ইউরোপীয়ান ডাক্তার মিঃ ব্যাকারের সাথে হাতিয়া দ্বীপে এসেছিলেন। ১৮৫১ খৃষ্টাব্দের ৮ জানুয়ারী এ অঞ্চলে ২০ সেকেন্ড স্থায়ী একটি তীব্র ভূকম্পন অনুভূত হয়েছিল। ডঃ ব্যাকার মিছকারকে জানিয়েছিলেন, “হাতিয়া ক্রমশঃ সাগরের দিকে অগ্রসর হচেছ এবং নোয়াখালীর মূল ভূখন্ড হাতিয়ার ছেড়ে আসা স্থান দখল করে সাগরের দিকে সম্প্রসারিত হচ্ছে।” ১৮৫০ খৃষ্টাব্দের পূর্ববর্তী ২৩ বছরে নোয়াখালী জেলা চার মাইল এবং অনুরূপভাবে হাতিয়া আট মাইল সাগরের দিকে অতিক্রম করে। ' উল্লেখ্য ডাঃ ব্যাকার ১৮২৭ খৃষ্টাব্দ হতে স্থায়ীভাবে নোয়াখালীতে অবস্থান করছিলেন।

উপরোক্ত হিসাব এবং বিশ্লেষণে এটাই প্রতীয়মান হয় যে, আজ হতে অন্ততঃ ৬ হাজার বছর বা তারো পূর্বে হাতিয়া নামক দ্বীপটির সৃষ্টি শুরু হয়। যা ক্রমশঃপ্রাকৃতিক অভিব্যক্তির দোলাচালে পরিবর্তন ও প্রতি পরিবর্তনের মাধ্যমে বর্তমান অবস্থানে এসে উন্নীত হয়েছে।

বস্তুতঃ হাতিয়া বলতে অনেকে হাতিয়ার বর্তমান অবস্থানকে বুঝে থাকেন। ইতিহাস কিন্তু শুধু বর্তমানের বিষয় নয়, আদি ভিত্তির উপর তার শেকড় গ্রথিত অতএব আমরা এখানে হাতিয়া বলতে আদি-বর্তমান উভয়টার সম্মিলিত রূপকেই বুঝব। বাংলাদেশের ইতিহাস যেমন বঙ্গ-পুন্ড্র রাঢ়-সমতট প্রভৃতি নাম ও অবস্থানের সাথে অবিচিছন্ন তেমনি হাতিয়ার ইতিহাসও সাগরদিহী, বামনী, সন্দ্বীপ, জুপিদিয়া, তেরকাটিয়া, ট্রাগিদিয়া, ভুলুয়া ও হাতিয়ার আদি কিংবা যৌথ অবস্থান এবং বিবরণের সাথে অবিচিছন্ন। আদি হাতিয়ার বয়স কত? আশ্চর্য হলেও সত্য যে, এ নিয়ে হাতিয়ার বা দেশের কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কখনো কোন গবেষণা করেন নি। হাতিয়ার বর্তমান অবস্থানের ভূ-প্রকৃতি ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণের প্রেক্ষিতে বিজ্ঞজনরা হাতিয়ার বয়সকে ৬০০ হতে ৮০০ বছর বলে অনুমান করে থাকেন।

বর্তমান অবস্থানের বয়স যাই হোক না কেন, হাতিয়ার উৎপত্তি বিবেচনায় এর বয়স চর সৃষ্টির প্রারম্ভ হতে বর্তমান (২০০০ খৃষ্টাব্দ) সময়কাল পর্যন্ত কমপক্ষে ৬ হাজার বছর। যা এ' অধ্যায়ে ইতোপূর্বে বর্ণিত ঐতিহাসিক বিশেষজ্ঞদের গবেষণা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে দেখানো হয়েছে। অতএব আমাদের কর্তব্য ছয়শ' বছর নয়, ছয় হাজার বছর হতে হাতিয়াকে জানার প্রয়াস নেয়া।

Hatia Island is at least 6,000 (six thousand) years old! Geologist Suresh Chandra Dutt's research on determining the age of tools is worth mentioning here. He has been researching the mystery of creation of the Delta and South Bengal for a long time and has reached a breakthrough conclusion. His findings were published in Sahitya Parishad Patrika (1918 AD Mokam 1325 Bangabd, 2nd Issue, pp. 63-68) in an article titled 'Nimn Banger Bill'. In the said article, he provided a logical account of the creation and development of the delta based on Rannell's drawn map, explaining the historical context with scientific data-containing examples. According to Suresh Chandra's research, "a mile of landmass is formed every 136-140 years." As the landmasses grow, the mainland gradually expands and moves towards the sea. By this explanation given by Sureshchandra we can make an attempt to determine the age of the tool.

The distance of the southern district of Rangpur from the present sea shore is about 225 miles If one mile of land is created every 140 years, the seashore near Rangpur should have existed 31,500 years ago. About 500 years ago, the average distance from the north end of Hatia to the sea was 40 miles, so about 5500 - 6000 years ago, Hatia Charakare came into view. Assuming half of it for the sake of doubt, the age of the tool is not less than 3 thousand years in 2000 AD. Be that as it may, there is no doubt that Hatiya predates the Mahabharata era. There are many other reasons and justifications for assuming that the mathematical probability described in relation to the age of the tool is true. Which will be mentioned in due course.

Now let's leave the hypothesis and go to the evidence. In the famous Greek astronomer Ptolemy's account written in 150 AD (Baraat and Ptolemy's account of 'Three thousand years of Noakhali' and 'History of Bengal' by Dr. Abdul Karim) there are mentions of islands like Jugidia, Sonadia, Tragidia, Goakula, Bani, Terkatia, Sandwip, Hatia, Bhulua etc. . The islands were then uninhabited. About three hundred years ago, Bani, Jugidia (original name of Kyadungsh in present Feni District Jugidia) merged with the mainland like Bhulua and became part of the mainland, losing its island name and becoming part of Noakhali. Tragedy has been identified by historical researchers as the Sandwipa. Sandwip is currently an island within Chittagong and is on the verge of extinction. Sonadia is a simple village located near the present Noakhali district town, but the signature of ancient monuments has somehow survived. Ptolemy mentions the island of Hatia in his account in 150 AD, which means Hatia was known as a prosperous town even in 150 AD. It takes at least 800-1000 years to develop such a prosperous settlement. As such, the age of the tool can be easily estimated. Ptolemy recognized the existence of the tool in 150 AD, even if it is estimated that the tool was created 800-1000 years earlier, the current age of the tool is at least 3 thousand years. AB Chiddik Chowdhury's book 'Shwashwat Sandwip' also mentions the age of the tool as 3000 years.

Nowhere in ancient maps and written accounts of geographers is there any land or administrative unit called Noakhali. The size of Noakhali has never been static, mainly originating around Bhulua and other adjacent islands. In ancient times it was known as a region consisting of hundreds of islands. Filled with river-borne sediments, mostly due to natural causes and due to man-made various reactions or other reasons, the other islands of Etadanchal, except Hatia and Sandwip, are connected to each other and form the continent called Noakhali. A cross-examination of the current location and size of Hatia-Noakhali with the maps and descriptions prepared by different people over the past 500 years and the accounts of Ptolemy in 150 AD and subsequent travelers would make it appear that Hatia is not a landmass, but a constantly moving giant animal, which is an amoeba. It is constantly changing its shape and moving towards the sea. The place he left, the water and the mainland Noakhali, divided and incorporated into their stomachs. In this way, the creation of the current Meghna river is also the contribution of the experts, it has been shown in the research.

Ptolemy included a detailed account of the lower Ganges in his Geography in 150 AD. According to the said account the Lower Ganga was then divided into 5 separate divisions. The former branch was called Antibol, known as Bolbolar Canal in Noakhali. Its main stream falls into the sea near Jugidia, but its course extends over the space between Bani and Jugidia. Meghna river was not created yet. The vast waters of Antibole flowed into the sea with little interruption by the landmasses of the time. The islands of Jugidia, Telkatia, Bhulua etc. were formed at the confluence of the large water bodies that were obstructed 5/6 thousand years ago. In view of the river-sea situation, it can be assumed that Sandwip was formed first and Hatia in the second phase and later islands like Jugidia (Feni), Terkatia, Bhulua etc. At that time the distance of Sandwip from Hatia and positional geophysical analysis makes Sandwip and Hatia almost contemporaneous. But there is no doubt that the difference in girth of the islands, whether they were created earlier or later, is limited to 4/5 hundred years. 1400 years after Ptolemy, in 1550 AD, Portuguese historian João Daboras' map shows only 2 branches of the lower Ganges. In other words, it can be seen that 3 branches have been wiped out within 1400 years.

Antibole (Ganga) described by Ptolemy is marked as 'the boom' in Fan den Broek's map published in 1660 AD. At that time, the branch of the Ganges was flowing through Faridpur near Sandwip and Hatiar Gaon and divided into different branches near Bakharganj district. The name of Meghna can be heard from then, before that there was no river called Meghna. The confluence of Dakatiya and Meghna streams was known as Ghagra. Dakatia and Meghna become scattered streams due to the rise of some other small islands including Charvanshi, Char Ababil, Char Abudi. The main branch of the Ganga or Antibole described by Ptolemy, which moves westward and now flows under the name of Padma, was the Shirnakaya (Antibole) Bolbola canal even a century and a half ago. An earthquake in 1726 AD caused a massive change in the topography of Hathiya and destroyed an area of about fifteen square miles.” At that time, the earthquake caused a major change in the topography of the area, due to which the tectonic structure of Hatia was greatly altered in a short period of time.

From 1890 AD onwards, the northern part of the original landmass of Hatia began to break down. Large areas of land were lost due to river erosion, but towards the north, the area of the Hatyar terrain began to increase at a rate of about 2-5 times the rate of erosion. According to Webster's report, in 1890 AD, the number of chars that arose in this area are: 5 at the mouth of the Feni River, 18 at the extension of the Hatia Island, 5 at the Hatia Channel, 3 at the mouth of the Meghna and 35 at the mouth of the Dakatia River. 11 Char creation process increased the total volume of the tool. Famous naturalist and traveler Joseph Dalton Ho**er is said to have visited Hatia during his tour of the islands in 1850 AD during the tenure of Collector Radcliffe. A short time after his journey, in the middle of December, 1850 AD, a tourist caravan arrived at Hatia Island with Mr. Backer, a European doctor living in Noakhali. On January 8, 1851 AD, a strong earthquake lasting 20 seconds was felt in the area. Dr. Backer told Michkar, “Hatia is gradually moving towards the sea and the mainland of Noakhali is expanding towards the sea, occupying the place left by Hatia.” In the 23 years before 1850 AD Noakhali district crossed four miles and similarly Hatia eight miles towards the sea. It is noted that Dr. Backer was permanently staying in Noakhali from 1827 AD.

The above calculations and analysis show that the creation of Hatia island started at least 6 thousand years or so ago. which has gradually evolved to its present position through changes and counter-changes in the fluctuations of natural expression. In fact, many people mean the current position of the tool. History is not only a matter of the present, but its roots are rooted in the original foundation, so we will understand the combined form of both the original and the present. Just as the history of Bangladesh is indistinct with names and locations like Banga-Pundra Rahad-Samatat etc., the history of Hatia is indistinct with the origin or joint location and description of Sagardihi, Bamni, Sandwip, Jupidia, Terkatia, Tragidia, Bhulua and Hatia. Although the age of the original tool is amazing, it is true that no person or institution of the country has ever done any research on this tool. Based on the analysis of the geography and historical context of the current location of the tool, scientists estimate the age of the tool to be 600 to 800 years. Regardless of the age of the present location, the origin of the tool is at least 6,000 years from the beginning of Char creation to the present (2000 AD) period. Which has been shown through the research and scientific interpretation of the historical experts mentioned earlier in this chapter. Therefore, our duty is to try to know Hatia from six thousand years, not six hundred years.

❍ রেফারেন্স - তিলোত্তমা হাতিয়া ইতিহাস ও ঐতিহ্য
❍ প্রকাশকাল-২০০১ইং লেখক- ড. মোহাম্মদ আমীন।
পোস্ট - শিবলু খাঁন / Shiblukhan

────────────Hastag────────── #তিলোত্তমা_হাতিয়া_ইতিহাস_ও_ঐতিহ্য #হাতিয়া_দ্বীপের_ইতিহাস_ঐতিহ্য #হাতিয়া #হাতিয়া_দ্বীপ #তিলোত্তমা_হাতিয়া #হাতিয়া_উপজেলা

Email ✉️ - [email protected]
YouTube channel- YouTube.com/tilottamahatiya
Official fb Page- তিলোত্তমা হাতিয়া / Tilottama Hatiya

03/09/2023
11/08/2023

Address

Hatiya Island
Hatiya
3890

Telephone

+8801718762526

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Photography:

Share

Category