24/03/2025
সেনাপ্রধানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ড. ইউনুস প্রধান উপদেষ্টা হোক এটি সেনাপ্রধান চায়নি।
আজ এক ভিডিওতে আসিফ মাহমুদ বলেছেন, সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল ড. মুহাম্মদ ইউনুস কেন? অন্য কেউ কেন নয়? সেনাপ্রধান আমাদের বলেছিলেন, ড. ইউনূসের নামে মামলা আছে। তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সেন্ট কিভাবে একটি দেশের উপদেষ্টা হয়?
সেনাপ্রধান আরও বলেছিলেন, আওয়ামী লীগ এই লোককে দেখতেই পারে না। বাংলাদেশে ৩০-৪৫ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই ৩০-৪০ শতাংশ মানুষের বিরুদ্ধে গিয়ে ড. ইউনুসকে প্রধান উপদেষ্টা করা উচিত?
সেনাপ্রধান শেষে আমাদেরকে বলল, বুকে পাথর চাপা দিয়ে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি।