24/07/2026
ইহুদিদের কৌশল কত সূক্ষ্ম! কিভাবে ইসলামিক রাষ্ট্রগুলোকে তাদের বলয়ে নিয়ে যাচ্ছে। তা বুঝতে সবটা পড়ুন..
আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা হযরত মোহাম্মদ (সাঃ)-এর উম্মত। পাশাপাশি যুগে যুগে আল্লাহর পাঠানো পয়গম্বরদের সম্মানের চোখে দেখি, তাদের উত্তম আখলাক আদর্শ হিসেবে দেখি এবং হযরত ইব্রাহিম (আঃ)-কে মুসলিম জাহানের পিতা তথা আধ্যাত্মিক পূর্বপুরুষ হিসেবে মানি।
অনুরূপ, খ্রিস্টান ধর্মের অনুসারীরা ঈসা (আঃ)-এর অনুসারী। খ্রিস্টানরা ঈসা (আঃ)-কে তাদের ভাষায় জেসুস কিংবা যিশু বলে ডাকে। পাশাপাশি আমাদের নবী ব্যতীত অন্যান্য পয়গম্বরদের সম্মানের চোখে দেখে এবং ইব্রাহিম (আঃ)-কে আমাদের মতোই ধর্মের আধ্যাত্মিক পুরুষ হিসেবে মানে। তবে তারা তাদের ভাষায় ইব্রাহিম (আঃ)-কে আব্রাহাম বলে ডাকে।
এদিকে ইহুদি ধর্মের অনুসারীরা হযরত মোহাম্মদ (সাঃ) ও ঈসা (আঃ)-কে পয়গম্বর হিসেবে মানে না। তারা মূসা (আঃ)-কে বেশি প্রাধান্য দেয়, কারণ তাদের ধর্মীয় গ্রন্থ ‘তোরাহ’ মূসা (আঃ)-এর মাধ্যমে নাজিল হয়েছে। হযরত ইয়াকুব (আঃ)-কে ইহুদি বংশধরদের বাহক এবং ইব্রাহিম (আঃ)-কে ধর্মের আধ্যাত্মিক পূর্বপুরুষ মানে। ইহুদিরা তাদের ভাষায় মূসা (আঃ)-কে মোসেস, ইব্রাহিম (আঃ)-কে আব্রাহাম এবং প্রসিদ্ধ গ্রন্থ ‘তাওরাত’-কে তোরাহ বলে ডাকে।
তারমানে মুসলমান, খ্রিস্টান ও ইহুদি—এই তিন ধর্মের অনুসারীরাই ইব্রাহিম (আঃ)-কে অত্যন্ত সম্মানের চোখে দেখে। আর এই ধর্মীয় সহানুভূতিটাই ব্যবহার করে ইহুদিরা একটি কৌশল অবলম্বন করেছে। ইহুদিরা খ্রিস্টানদের সঙ্গে নিয়ে ২০২০ সালে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ নামে একটি চুক্তি চালু করেছে। আব্রাহাম মানে হযরত ইব্রাহিম (আঃ), আর অ্যাকর্ডস হলো সমঝোতা কিংবা চুক্তি।
এটির একমাত্র উদ্দেশ্য হলো হযরত ইব্রাহিম (আঃ)-এর সহানুভূতিটাকে কাজে লাগিয়ে প্রতিটি ইসলামিক দেশকে ইহুদিবাদের সঙ্গে কানেক্ট করে ফেলা। যার ফলে ইসরায়েলের সঙ্গে ইসলামিক রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ক, অ্যাম্বাসি চালু এবং ফিলিস্তিনকে এড়িয়ে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি হয়। ইতোমধ্যেই আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান এতে যোগদান করেছে।
আজ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি চুক্তি সাক্ষর করেছে। এই চুক্তিটি একটি শর্তের বিনিময়ে যুক্তরাষ্ট্র সাক্ষর করেছে। সেটি হলো, সৌদি আরবকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তি করতে হবে। এতে ইসরায়েল সরাসরি সৌদি আরবের সঙ্গে ব্যবসা-বাণিজ্য প্রসার করতে পারবে এবং সৌদি আরবে ইসরায়েল কনস্যুলেট ভবন নির্মাণ ও অ্যাম্বাসি চালু করতে পারবে। পাশাপাশি ফিলিস্তিনকে স্বীকৃতি না দিয়ে ইসরায়েল স্বীকৃতি পাবে।
ইহুদি পাকড়াতে ইসলামিক রাষ্ট্রগুলো ধ্বংসে পথে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন।
#ইসলামিক_বিশ্ব #ফিলিস্তিন #মুসলিম_উম্মাহ