24/10/2026
দশম বারের মতো র*ক্তদান।
মানুষকে র*ক্ত দেই, ফেরার পর খোঁজ নেই, শুনি মানুষ টা ভালো আছে কিনা।যখন শুনি ভালো আছে, শান্তি লাগে। বাঁধন এর প্রচার সম্পাদক ছিলাম সময় থেকেই,ব্লা*ড নিয়ে পোষ্ট করতে হতো, ডোনার রা র*ক্ত দেওয়ার পর পোষ্ট করতে হতো, নিজে র*ক্ত দিলেও পোষ্ট করতাম, অন্যদের উৎসাহিত করতে এই কাজ টা করতাম।আজও করলাম।
এবার নিজের মামাকে র*ক্ত দিলাম। ক্যান্সার লাস্ট স্টেজ লাইফ সাপোর্টে আছেন।
আমরা সবাই বাস্তবতা বুঝি, আমরা জানি দুনিয়াবি সকল কিছুর ঊর্ধ্বে উনি।যে কোনো সময় যে কোনো কিছুর জন্য ডাক্তার আমাদের প্রস্তুত থাকতে বলেছেন।
মামাবাড়ির আদরের পাঠ চুকুবে এবার মনে হলেই খারাপ লাগে। মাথার উপর থেকে আদরের ছায়া একটু একটু করে উঠে যায়, তবু আমরা ভালো থাকতে শিখি, কারণ ভালো থাকতে হয়, বেঁচে থাকতে হয়।