02/08/2025
আমীরে জামায়াতকে নিয়ে হৃদয়গ্রাহী একটি সকাল, হৃদয় নিংড়ানো চাওয়া...
অনলাইনে এতক্ষণে সকলে অবহিত হয়েছেন আমীরে জামায়াত Dr. Shafiqur Rahman এর করোনারি এঞ্জিওগ্রাম পরবর্তীতে বাইপাস সার্জারির সিদ্ধান্ত এসেছে।
সব থেকে হৃদয়গ্রাহী মূহুর্তগুলো আমাদের সামনেই ঘটে!
গতদিন ইবনে সিনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাতে তার হৃদপিণ্ডের রক্তনালীর ব্লক সহ আরো কিছু Co-morbidity ধরা পড়ে।
মেডিকেল বোর্ড বসলো, জানানো হল, আমীরে জামায়াতের চিকিৎসা বিদেশে করার।
তিনি নাকচ করলেন এক কথায়!
দেশেই চিকিৎসা করবেন
আজ সকালে...
এঞ্জিওগ্রাম পরবর্তী সময়ে তখনো তিনি বেডে আছেন।
তাঁকে ঘিরে আছেন বাংলাদেশের দেশ বরেণ্য সকল কার্ডিলজিস্ট, কার্ডিয়াক সার্জন।
তাঁকে ব্রিফ করলেন সিদ্ধান্তের বিষয়ে।
তিনি জানালেন, "দেশেই আমার চিকিৎসা হবে ইনশাআল্লাহ। যে চিকিৎসা সেবা আমার বাংলাদেশে আছে, সেটা এই দেশেই হবে বাইরে না"
কার্ডিয়াক সার্জন, কার্ডিওলজিস্ট উপস্থিত সকল চিকিৎসকের অবশ্যই তখন নিজেদের গর্বিত মনে হচ্ছিলো, তাদের চেহারাই বলে দিচ্ছিলো
এরপর দলের পক্ষ থেকে মেডিকেল বিশেষজ্ঞ টিম- কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জনবৃন্দ আবার সিদ্ধান্তের জন্য বসেন। তার পরিবার পরামর্শ দেন দেশের বাইরে বিশেষ করে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা নেওয়ার, সার্জারী করার।
তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন না।
কঠোর ভাবেই আবার বললেন,
"আমার দেশের জনগণ অসুস্থ হলে, সবাই সিঙ্গাপুরে যেতে পারবে না। আমরা যেহেতু দেশটাকে গড়তে চাই, তাই আমি দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে, দেশেই বাইপাস সার্জারি করব। পরিবর্তনটা আমাদেরকেই করতে হবে।
ফয়সালা আল্লাহর হাতে, সিদ্ধান্ত তিনি নিয়ে রেখেছেন। আল্লাহ চাইলে এ দেশেই চিকিৎসা করে ভালো হবো। তিনি না চাইলে বিদেশে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করলেও হবে না। সবটাই তার সিদ্ধান্ত। তোমরা এখনই যেয়ে কার্ডিয়াক সার্জনকে আমার ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে আসো"
মহান আল্লাহকে হাজির নাজির যেনে তিনি নিজেকে আল্লাহর পথে সপে দিয়েছেন আজ থেকে ৪২ বছর আগেই।
আজ আবার তিনি আল্লাহকে মালিক ঘোষণা দিয়েই, দেশকে ভালবেসে, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রেখে তিনি আবারো সপে দিলেন নিজেকে!
খুব সহজ সিদ্ধান্ত ছিলো তার জন্য দেশের বাইরে চিকিৎসা নেওয়ার
মহান রব্বুল আলামীন, আল্লাহ!
তোমার হাতে তিনি সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন,
আল্লাহ তুমি তাঁকে, ডা: শফিকুর রহমান স্যারকে দেশের জন্য কবুল করো
তাঁকে সুস্থ করে তাঁর
প্রতিশ্রুত সেবা করার পাশে থাকার তৌফিক করে দাও
দেশে তার
কৃষক ভাইদের জন্য...
রিকশাওয়ালা ভাইদের জন্য...
চা বাগানের শ্রমিকদের জন্য....
মেহনতি মানুষের জন্য,
যুবক ভাই, বয়ষ্ক সহযোদ্ধাদের জন্য..
তরুনদের জন্য
©