অক্সিজেন-Oxygen

অক্সিজেন-Oxygen Oxygen. This page is about my Oxygen. About my feelings, my huff, beloved ones.
(40)

বেকার যুবকদের জন্য একটা দারুণ সুযোগ। সরকারিভাবে জাপানিজ ভাষা শিখে জাপান চলে যান।
14/01/2026

বেকার যুবকদের জন্য একটা দারুণ সুযোগ।
সরকারিভাবে জাপানিজ ভাষা শিখে জাপান চলে যান।

02/12/2025

সদকার জন্য কিছু সুন্দর টিপস—

১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।

২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য, এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন।

৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন।

৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোন অন্যায় করেছেন, তখনি তাতে সাধ্যমতো পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।

৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দোয়া লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন। একইভাবে ঘরের এমন কোন স্থানে দোয়া লিখে রাখতে পারেন যেটা সবার নজরে আসে।

৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো।

৭. আপনার বাড়ির আশপাশে যদি কোন নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।

৮. কোন মসজিদে কোরআন শরীফ দিন, যে কোন ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে সেটার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।

৯. আপনি পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।

১০. আপনার মুসলমান ভাই বোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন।

১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদকা। মৃদু হাসি বিনিময় করাও সদকা।

১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।

১৩. কাউকে এক অক্ষর হলেও দীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে।

১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দীন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে,

ফেসবুকে কিংবা নীল ভিডিওতে যে সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখছেন, তাঁদের সাথে আপনার বউকে তুলনা করতে যাবেন না৷ আপনার স্ত্রীর ...
02/12/2025

ফেসবুকে কিংবা নীল ভিডিওতে যে সুন্দর সুন্দর মেয়েগুলোকে দেখছেন, তাঁদের সাথে আপনার বউকে তুলনা করতে যাবেন না৷

আপনার স্ত্রীর মাতৃত্বে সহযোগিতা করে আপনিই তাঁর পেটে দাগ এনে দিয়েছেন, যৌন তৃপ্তির চরম পর্যায়ে গিয়ে আপনার স্ত্রীর ব্রেস্টের শেপগুলোকে আপনিই নষ্ট করেছেন,
আপনার জন্য রান্না বান্না করে বলেই, আপনার স্ত্রীর বুড়ো আঙুলের মাথায় কাটা দাগ রয়েছে, শরীরে মসলার গন্ধ করেছে, হাতগুলো হলুদ হয়ে গিয়েছে।
আপনার সন্তানের টেক কেয়ার করতে গিয়েই, চোখের নীচে কালো দাগ এসেছে, চুলগুলো সব উসকো খুসকো হয়েছে৷
তাহলে কিভাবে আপনি ফেসবুক দুনিয়ার মেয়েদের সাথে
আপনার স্ত্রীর তুলনা করেন?

বুকে হাত দিয়ে বলুন তো ভাই,
আপনার স্ত্রীকে আপনি কত হাজার টাকার কসমেটিক কিনে দেন প্রতি মাসে? কতটা দামী ড্রেস কিনে দেন?

"অযুর পানিতে সবসময় চেহারা সুন্দর হয়না,
অযুর পানির সাথে সম্পর্কের নুর দরকার পড়ে"
এই 'নুর' হলো আপনার ভালো আচরণ।

স্ত্রী যেমনই দেখতে হোক তাকে ভালোবাসুন।
তাঁর সাথে ভালো আচরণ করুন।

😊

ইতালি স্টুডেন্ট ভিসা ও অ্যাপ্লিকেশন গাইড (নিজে নিজে করার পূর্ণ ধাপ)🏫 ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে আবেদন করা🎯 Step 1: কোর্স নির্...
02/11/2025

ইতালি স্টুডেন্ট ভিসা ও অ্যাপ্লিকেশন গাইড (নিজে নিজে করার পূর্ণ ধাপ)
🏫 ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে আবেদন করা

🎯 Step 1: কোর্স নির্বাচন

👉 https://en.unipv.it/en গিয়ে “Courses → English-taught programmes” সেকশনে যান।
আপনার পছন্দের কোর্স বেছে নিন (Bachelor/Master)।

📝 Step 2: আবেদন পোর্টাল খুলুন

https://apply.unipv.eu এ যান।
👉 “Become an applicant”-এ ক্লিক করুন।
👉 একটি অ্যাকাউন্ট খুলুন (ইমেইল + পাসওয়ার্ড)।

📂 Step 3: তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড

ফর্মে যেসব তথ্য লাগবে:

পূর্ণ নাম, জন্মতারিখ, পাসপোর্ট নং

শিক্ষা-তথ্য (SSC, HSC, Bachelor ইত্যাদি)

কোর্সের নাম (যেমন Computer Science, Economics ইত্যাদি)

Motivation Letter / Study Plan (এক পাতা লিখবেন কেন এই কোর্স পড়তে চান)

CV বা Résumé (সহজভাবে Word থেকে PDF বানিয়ে আপলোড করুন)

📎 যে ডকুমেন্টগুলো PDF আকারে আপলোড করবেন:

Passport (সামনের পৃষ্ঠা)

Academic certificates + transcripts (SSC, HSC বা Bachelor)

IELTS বা MOI (যদি থাকে)

Bank statement বা sponsorship letter (কমপক্ষে € 8 000)

Passport size photo (JPEG বা PNG)

Application fee receipt (যদি দরকার হয়)

🪙 কিছু প্রোগ্রামে অ্যাপ্লিকেশন ফি নেই; থাকলে প্রায় € 30-€ 50 হতে পারে।

📤 Step 4: ফর্ম সাবমিট করুন

সব ডকুমেন্ট আপলোড শেষে “Submit Application” ক্লিক করুন।
📩 ইমেইলে একটি confirmation letter পাবেন — সেটি সংরক্ষণ করুন।

🎓 ধাপ ২: CIMEA বা DOV আবেদন

আপনার Academic qualification ভ্যালিডেট করার জন্য CIMEA certificate দরকার।
👉 ওয়েবসাইট: https://cimea.diplo-me.eu/portal/
(খরচ প্রায় € 300-€ 400)

এটি পেলে আপনার Certificate ইতালিতে সমানভাবে গৃহীত হবে।

🖥 ধাপ ৩: Universitaly Pre-enrolment

👉 https://www.universitaly.it এ গিয়ে একটি অ্যাকাউন্ট খুলুন।
✅ “Pre-enrolment for non-EU students” এ ক্লিক করুন।
✅ যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পেয়েছেন সেটি সিলেক্ট করুন।
✅ পাসপোর্ট, Admission Letter ও CIMEA ডকুমেন্ট আপলোড করুন।

📨 Universitaly থেকে confirmation আসবে — এটাই ভিসার প্রধান ডকুমেন্ট।

🧾 ধাপ ৪: ভিসার ডকুমেন্ট তৈরি করা

প্রয়োজনীয় ডকুমেন্ট:
📘 পাসপোর্ট (কমপক্ষে ২ বছরের মেয়াদ)
📜 Admission Letter + Pre-enrolment কপি
💳 Bank statement / Sponsor letter (€ 8 000 বা বেশি)
🏠 Accommodation proof (ভাড়া চুক্তি বা Hostel Letter)
🩺 Health Insurance (১ বছরের জন্য, Schengen-approved)
✈️ Air ticket booking (প্রাথমিক বুকিং)
📄 Visa fee রসিদ (VFS Global থেকে পেমেন্ট)
📸 Passport size photo ২ টি

🏢 ধাপ ৫: VFS Global অ্যাপয়েন্টমেন্ট

👉 https://visa.vfsglobal.com/bgd/en/ita
1️⃣ অ্যাকাউন্ট খুলুন
2️⃣ “Book Appointment” এ গিয়ে তারিখ নির্ধারণ করুন
3️⃣ ডকুমেন্ট ও বায়োমেট্রিক দিয়ে আবেদন জমা দিন

🗣 ধাপ ৬: ভিসা ইন্টারভিউ (কনস্যুলেট)

তারা সাধারণত জানতে চাইবে —

কেন এই কোর্সে পড়তে চান 🎓

কে খরচ দেবে 💰

পড়াশোনা শেষে দেশে ফেরার পরিকল্পনা 🏡
🧠 উত্তর দিবেন আত্মবিশ্বাস ও সততার সাথে।

⏳ ধাপ ৭: ভিসা রেজাল্ট

⏱ ৪-৮ সপ্তাহ মধ্যে ভিসা রেজাল্ট আসে।
ভিসা পেলে টিকিট কাটুন, অ্যাকোমোডেশন ফাইনাল করুন, এবং ইতালিতে নতুন জীবনের শুরু করুন 🎉

💼 ইতালিতে জব চান্স (পড়ার পাশাপাশি)

ইতালিতে শিক্ষার্থীরা আইনি ভাবে সপ্তাহে ২০ ঘণ্টা পার্ট-টাইম কাজ করতে পারে।
🔹 মিলান, রোম, টুরিন এলাকায় সবচেয়ে বেশি জব চান্স (রেস্টুরেন্ট, সুপারশপ, লজিস্টিক ইত্যাদি)।
🔹 নর্থ ইতালি (লোমবার্ডি, ভেনেটো, এমিলিয়া-রোমাগনা) ইন্ডাস্ট্রিয়াল এরিয়া — চাকরির সুযোগ বেশি।

✈️ অল্প টিউশন ফি ও অ্যাপ্লিকেশন লিংক

বিশ্ববিদ্যালয়টিউশন ফি (বছরে)অ্যাপ্লিকেশন লিংক
Pavia€ 400 – € 1 000 apply.unipv.eu

Ca’ Foscari€ 700 – € 1 200 apply.unive.it

Padua€ 2 000 – € 3 000 apply.unipd.it

Bologna€ 1 000 – € 4 500 unibo.it/en

Sapienza (Rome)€ 900 – € 2 500 uniroma1.it/en

❤️পড়বেন আপনি খুজতে হবে আপনাকে।
নিজে নিজে চেষ্টা করুন।পারবেন
অনেক এ পাড়ছে।

✅ শাশুড়ীর সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক।১. বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে ...
21/05/2025

✅ শাশুড়ীর সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক।

১. বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবি আপনার।

২. রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন, প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন।

৩. অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান, এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

৪. ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে।

৫. নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।

৬. শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।

৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন,চুল আচড়িয়ে দেন।

৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।

৯. শাশুড়ী রেগে বকা দিলে চুপ করে থাকুন,দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে।তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।

১০. শাশুড়ী অসুস্থ হলে সেবা করুন,বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।

১১. আশেপাশের মানুষের কাছে শশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।

১২. আর শাশুড়ী কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন।সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন। যদি ভালো লাগে
এটাই আমার পেজ ফলো করুন

ভালোবাসা দিয়েই...
ভালোবাসা অর্জন করা সম্ভব!🙂
মনে রাখবেন যেমন কর্ম তেমন ফল।

✅ স্বামী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব কথা আপনারা মন দিয়ে পড়বেন শেষ পর্যন্ত পড়বেন ভালো লাগবে ✅স্বামী!সে যেই হোক য...
12/05/2025

✅ স্বামী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব কথা আপনারা মন দিয়ে পড়বেন শেষ পর্যন্ত পড়বেন ভালো লাগবে ✅

স্বামী!সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী। আমার জীবনে এই একটা মানুষ ছাড়া কাউকে নিয়ে আমার বিন্দু পরিমান মাথা ব্যথা নেই থাকাটা দরকার ও মনে করিনা আমি।

আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই গায়ে লাগেনা আমার স্বামীর সামান্য উচু গলায় ও আমি কান্না করি সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয়,কিন্তু এই অনুভূতি আমার পরিবারের অন্য কোনো সদস্যর জন্যে আসেনা।এতে আমি অন্যায় কিছু মনে করিনা আমার কবুল বলার পর থেকে সেই আমার দুনিয়া সে ব্যতিত কারো পরোয়া করার সময় আমার নেই।
আমার স্বামীকে ঘিরেই আমার সবকিছু এতে আমি কাউকে কৈফিয়ত দেয়ার প্রয়োজন মনে করিনা।আমি আমাদের সম্পর্কের ভিতর যাই হোক অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করিনা।
আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা তাছাড়া আর কিছুনা।আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশাল সাইড এর সব পাসওয়ার্ড তার কাছে থাকুক সে দেখুক তার স্ত্রী ভুল পথে চলে যায় কিনা।আমি কোথাও গেলে খোজ নিক কার সাথে গেছি কই গেছি। স্বামী তো আমার চরিত্রের রক্ষাকারী তার অধিকার সে আমাকে শয়তানের ফিতনা থেকে রক্ষা করুক। স্বামী স্ত্রীর মধ্যে প্রাইভেসি আবার কি জিনিস ভাই!
আমার বোঝার দরকার ও নাই। স্বামী আমার স্বাধীনতা স্বামী ই আমার ঘর বাড়ি এতে আমার সন্মানে আঘাত লাগবেনা একটুও।আমার ইনডিপেনডেন্ট নারী হওয়ার কোন শখ নাই স্বামীর যথেষ্ট সামর্থ থাকলে আমার দরকার নাই সন্মান বাড়াইতে ইনডিপেনডেন্ট হওয়া। আমার স্বামীর যা সবই আমার সর্বপ্রথম হক আমার তার সবকিছুর উপর তাহলে আমার স্বামীর উপর নির্ভর করতে আমার সন্মানে কেন লাগবে।সরি ব্রো আমি এই নারীবাদী আজাইরা মনোভাবের কপালে ঝাড়ু মারি। আমার স্বামী আছে আমার কোনরকম আকাইম্মা স্বাধীনতা দরকার পড়েনা আকাইম্মা সেল্ফ ডিপেন্ডেন্ট হওয়ার দরকার পড়েনা।

অনেকে বলবেন লাভ ম্যারেজ হইছে এজন্যএতো কথা।ভাই আমার যদি সজ্ঞানে আমার শত্রুর সাথেও বিয়া হইতো তাইলেও এই একই বলতাম। স্বামীর উপরে দুনিয়ায় কিছু নাই। এখন বলতে পারেন স্বামীর এতো ভক্ত তাইলে ঝগড়া কেমনে হয়!ঝগড়া বা রাগ অভিমান এগুলো কি তাহলে রাস্তার পুরুষের সাথে করব। সেটা করা যায় না নিজের স্বামী ছাড়া অন্য কারো সাথে।

স্বামী ভালো পাওয়া অনেক বিশাল বড় ব্যাপার

প্রতিটি মেয়ে যদি এইভাবে ভাবতো তাহলে আমাদের সমাজে কোন পরকীয়া থাকত না ,সংসারে কোন ঝগড়া ঝামেলা এগুলো কিছুই থাকত না,তাহলে তাদের সংসার হতো সুখের এবং আনন্দের ,আল্লাহ যেন প্রতিটি মেয়ের মনে এরকম চিন্তা ভাবনা দিয়ে দেন।❤️
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয়।

আই লাভ ইউ 🥰❤️🫰
03/03/2025

আই লাভ ইউ 🥰❤️🫰

07/10/2024

সবার জন্য শিক্ষনীয় ভিডিও।

#অক্সিজেন

Ameen.   #অক্সিজেন
30/09/2024

Ameen.

#অক্সিজেন

আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন।  #অক্সিজেন
29/09/2024

আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করুন।

#অক্সিজেন

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when অক্সিজেন-Oxygen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share