02/07/2025
#জুলাই২০২৪
জুলাই একটি গনজাগরণের মাস,
জুলাই বাঙালির হৃদয় নাড়া দিবার মাস,
ছাত্রদের থেকে শুরু হয়ে
এদেশের সর্বস্তরের জনগণ কৃষক, শ্রমিক, দিনমজুর, রিকশা চালক, থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের সকলের অংশগ্রহণে ঘটে যাওয়া স্মরণকালের সর্বোচ্চ বিপ্লবের মাস,
যে স্পিরিট নিয়ে জুলাই এসেছিলো!
ফ্যাসিবাদী সরকার পতনের পর সেই স্পিরিট কি ধরে রাখতে পেরেছে??
আমার মতে পারেনি,
বিগত ১ বছরে জুলাই চেতনাকে পুজি করে এক শ্রেণীর মানুষের দৌড়াদৌড়ি বেড়ে গেছে,
৭১ এর চেতনায় বিক্রি করতে করতে একদল পুরো জাতির কাছে বিরক্তিকর হয়ে উঠেছে,
আরেকদল জাতীয়তাবাদের দোহাই দিয়ে আপোষহীনতার গান শুনিয়ে চালিয়ে নিচ্ছে,
আবার ইসলামি দল নাম দিয়ে জান্নাতের টিকেট বিক্রি করার মতো প্রচারণা চালাচ্ছে কতগুলা দল,
এখন এসেছে নব্য ২৪ চেতনা বিক্রি কারীরা,
চেতানা বিক্রির ফাঁকে ফাঁকে নিজেদের পকেট ভারীর পিছনে দৌড়াচ্ছে,
অথচ দেশ নিয়ে,
দেশের মানুষ নিয়ে
দেশের জন্যে নিঃস্বার্থ ভাবার কোন সময় কারো নেই।
দেশের অর্থনীতি কই যাচ্ছে?
দেশের আইন শৃঙ্খলা কই যাচ্ছে?
দেশের মানুষ কি খাচ্ছে?
দেশের জনগণের শিক্ষা/চিকিৎসা কই যাচ্ছে?
দেশের শিক্ষিত বেকার গুলোর কি হচ্ছে?
প্রবাসীদের কি অবস্থা?
এসব নিয়ে ভাববার সময় আদৌও কারো আছে বলে আমার মনেহয় না,
না আছে সরকারের না আছে যারা দৌড়াদৌড়ি করতেছে দেশ নিয়ে তাদের,
সবার চিন্তা নিজের পকেট নিয়ে।
সবার চিন্তা জনগনের পিছন মেরে নিজে সুখে থাকার।
জুলাই তে যেভাবে দেশের অগ্রগতির আশা ভরসা দেখিয়ে স্পিরিট তৈরি করেছেন সেগুলো কতটুকু কার্যকর করার জন্যে চেষ্টা করেছেন??
এখন ব্যস্ত জুলাই এর ছবি ভিডিও তে কে আছে কে নাই এসব নিয়ে??
লাখো শ্রমিক দিনমজুর অংশগ্রহণ করেছে,
কই ক'জন এসেছে ছবি নিয়ে সরকারি ভাতার জন্যে??
ক'জন এসেছে সোশাল মিডিয়ায় ছবি আপলোড করে ভাব নিবার জন্যে??
জুলাই কে অন্তরে ধারন করুন,
দেশের স্বার্থে কিছু করার চেষ্টা করুন,
চেতনা বিক্রি করে ধান্ধাবাজির পিছনে না দৌড়ে সম্ভব হলে দেশের জন্যে কিছু করুন।
ছবি:- AL Amin Akash