শহরের নিয়ন আলোয়

শহরের নিয়ন  আলোয় আলো ঝলমলে মিথ্যার ভিড়ে, এক চিলতে সত্যি!!!

ভীষণ ইচ্ছে করে— এই মেঘলা দিনে তোমার হাতটা ধরে অনেকটা পথ হাঁটি। বাতাসে ওড়া চুলগুলো ঠিক করে দেওয়ার বাহানায় তুমি কাছে আসবে,...
22/05/2026

ভীষণ ইচ্ছে করে— এই মেঘলা দিনে তোমার হাতটা ধরে অনেকটা পথ হাঁটি। বাতাসে ওড়া চুলগুলো ঠিক করে দেওয়ার বাহানায় তুমি কাছে আসবে, আলতো ছুঁয়ে দেবে। ইচ্ছে করে তোমার বুকে জড়িয়ে ধরে মনের সব জমানো কান্না উজার করে দিই। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, তুমি তো আমার নও! তোমার প্রতিটি কথার তীক্ষ্ণ আঘাত আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। মন চায় সব ভেঙে তোমার কাছে ছুটে যাই, কিন্তু পারি না। ভয় হয়, তোমার পরের আঘাতটা হয়তো এই দেয়ালটাকে আরও উঁচু করে তুলবে। তাই তো ভালোবেসেও আজ এই দূরত্বটাই বেছে নিলাম।

ভেতরের হাহাকারগুলো যখন বাইরে আসার পথ পায় না, তখন বুকটা ঠিক একটা ধূসর মরুভূমি হয়ে যায়। এক বুক ভাঙা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছ...
27/12/2025

ভেতরের হাহাকারগুলো যখন বাইরে আসার পথ পায় না, তখন বুকটা ঠিক একটা ধূসর মরুভূমি হয়ে যায়। এক বুক ভাঙা স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছি একলা পথপ্রান্তে। এই নিঃসঙ্গতা যেন শেষ হওয়ার নয়, এই শূন্যতা যেন পূরণ হওয়ার নয়।

পুরোটা জুড়েই তুমি ছিলে, আর আজ পুরোটা জুড়েই তোমার অভাব। 🍂✨

মাঝে মাঝে স্মৃতির মিছিলে তোমার মুখটা ভেসে উঠলে দুচোখের পাতা আর এক হতে চায় না; নির্ঘুম রাতগুলো দীর্ঘতর হয় বিষাদ সিন্ধুর ম...
26/12/2025

মাঝে মাঝে স্মৃতির মিছিলে তোমার মুখটা ভেসে উঠলে দুচোখের পাতা আর এক হতে চায় না; নির্ঘুম রাতগুলো দীর্ঘতর হয় বিষাদ সিন্ধুর মতো। ভাবি, যে মানুষটা একসময় আমার কণ্ঠস্বর না শুনলে দিকবিদিক জ্ঞান হারিয়ে পাগলের মতো ছটফট করতে, সে আজ কোন জাদুমন্ত্রে আমাকে ছাড়া দিব্যি বেঁচে আছে? সত্যিই ভেবে পাই না!

যে তুমি বলেছিলে—'কখনো ছেড়ে যেও না, আমাকে আগলে রেখো', সেই তুমিই আজ নিজের হাতে সব মায়ার সুতো ছিঁড়ে দিলে? এ কেমন স্বার্থপরতা! বিশ্বাস করো, তোমাকে আর ফিরে পাওয়ার কোনো সুপ্ত বাসনা আমার নেই; শুধু তোমার প্রতি আমার যে আকাশ সমান অভিমান জমে আছে, তা কোনোদিনও ফুরোবে না। কিছু বিচ্ছেদ তো কেবল দূরত্বের নয়, এক আকাশ অবহেলার।💔💔💔💘

তুমি চেয়েছিলে আমি তোমাকে 'তুমি' করে ডাকি, অথচ সেই ডাকটা আগলে রাখার যোগ্যতা তোমার ছিল না। তাই সসম্মানে তোমাকে সেই 'আপনি'র...
26/12/2025

তুমি চেয়েছিলে আমি তোমাকে 'তুমি' করে ডাকি, অথচ সেই ডাকটা আগলে রাখার যোগ্যতা তোমার ছিল না। তাই সসম্মানে তোমাকে সেই 'আপনি'র আসনে ফেরত পাঠিয়েছি। মনে রেখো, 'তুমি' বললে যেমন আপন হওয়া যায় না, তেমনি 'আপনি' ডাকলে সম্মান বাড়ে না—কেবল তৈরি হয় এক দুস্তর পারাপার।💔💔

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটার মতো তুমিও চলে গেলে, শুধু রয়ে গেল একরাশ ধোঁয়া আর আমার ভেতরে জমতে থাকা কিছু অমীমাংসিত প...
20/12/2025

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটার মতো তুমিও চলে গেলে, শুধু রয়ে গেল একরাশ ধোঁয়া আর আমার ভেতরে জমতে থাকা কিছু অমীমাংসিত প্রশ্ন। আচ্ছা, নতুন ঠিকানায় তুমি কি সত্যিই খুব সুখী? মাঝে মাঝে কি কোনো এক নির্জন বিকেলে আমার কথা ভেবে তোমার মনটা একটুও কেঁদে ওঠে না? নাকি হারিয়ে যাওয়ার সবটুকু দায় কেবল আমার একারই ছিল?

সবাই হাসিমুখ দেখে অভ্যস্ত, বুকের বাম পাশে জমানো ঝড়ের খবর কেউ রাখে না। তোমার অভাবটা ঠিক একটা নিঃশব্দ প্লাবনের মতো—যা প্রত...
20/12/2025

সবাই হাসিমুখ দেখে অভ্যস্ত, বুকের বাম পাশে জমানো ঝড়ের খবর কেউ রাখে না। তোমার অভাবটা ঠিক একটা নিঃশব্দ প্লাবনের মতো—যা প্রতিদিন আমার ভেতরের সাজানো শহরটাকে ধুয়ে মুছে নিয়ে যায়। অথচ আশ্চর্যের বিষয় হলো, এই ধ্বংসলীলার কথা পৃথিবীর কেউ জানলো না, এমনকি তুমিও না।

হিসেব চুকিয়ে দিয়েছি, সব বাঁধন আলগা। এবার পথ বদলের পালা,,,,,
22/11/2025

হিসেব চুকিয়ে দিয়েছি, সব বাঁধন আলগা। এবার পথ বদলের পালা,,,,,

সময় সবকিছু বদলে দেয়। একসময় যাকে ছাড়া জীবন ভাবাই যেত না, আজ তাকে ছাড়াই দিব্যি কেটে যাচ্ছে দিন।
08/09/2025

সময় সবকিছু বদলে দেয়। একসময় যাকে ছাড়া জীবন ভাবাই যেত না, আজ তাকে ছাড়াই দিব্যি কেটে যাচ্ছে দিন।

ওরাও  তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কি করে চলে আসি??
22/07/2025

ওরাও তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কি করে চলে আসি??

Address

Dinajpur
Dinajpur
5260

Alerts

Be the first to know and let us send you an email when শহরের নিয়ন আলোয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share