02/07/2026
আজ বৃহস্পতিবার;
এমন কিছু বড় খবর নয়
আমাদের সম্পর্ক ভেঙে যাওয়াটা।
অথচ,
এসমস্ত ছোটখাটো তুচ্ছ কিছু বিষয়ের জন্যই সারারাত
বহুদূরের দুটো আলাদা আলাদা ঘরে নীল আলো জ্বলবে।
জানালা খোলা থাকবে
হয়তো
এমন কিছু বড় কোনো খবরই নয়;
তবুও
বৃষ্টি এলে গান বাজবেনা দুটো আলাদা আলাদা বারান্দায়।
অথবা
আমরা কেউ কাউকে জানবো না তখন আর
আমি তোমার সাথে অমাবস্যায় যে গান গুলো শুনতাম
বহুদূরের দুটো আলাদা আলাদা বিছানায়
সেই
বালিশ দুটো এক হবে না কখনো আর।