18/08/2026
সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে ‘মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন
১৭ আগস্ট ২০২৬ খ্রি. দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের সেবাবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ০৫ (পাঁচ) দিনব্যাপী “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা”-এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার #মোঃ_জেদান_আল_মুসা_পিপিএম মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশের মূল দায়িত্ব হলো জনগণকে সর্বোচ্চ আন্তরিকতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে সেবা প্রদান করা। একজন দক্ষ, সৎ ও নৈতিকতাসম্পন্ন পুলিশ সদস্যই জনগণের আস্থা অর্জন করতে পারেন। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সেবাপ্রত্যাশী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ, দ্রুত সেবা প্রদান এবং আইনানুগ দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব ও সেবাবান্ধব পুলিশিং নিশ্চিত করতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালা পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর।