17/04/2025
১,০০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতাল টি দিনাজপুর এর নবাবগঞ্জ উপজেলায় ৮ নং মামুদপুর ইউনিয়ন মধ্যম মাগুরা গ্রামে করা হউক কারণ যোগাযোগ ব্যবস্থা ভাল, এক জায়গায় ১০০ একর উচু জমি কম দামে পাওয়া যাবে, উচু এলাকা হওয়ায় বন্যার সম্ভাবনা কম, যোগাযোগ ব্যবস্থা সব সময় সচল থাকবে।।
দিনাজপুর সদর থেকে নবাবগঞ্জ এর দূরত্ব প্রায় ৬০ কিঃমি অপরদিকে বিভাগীয় শহর রংপুর থেকেও ৫৫ কিঃমি নীলফামারী থেকে ৭০ কিঃমিঃ
গাইবান্ধা জেলা থেকে প্রায় ৫০ কিঃমিঃ
পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার সাথে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো, রংপুর এর মধ্যদিয়ে অতিদ্রুত সময়ের মধ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাট অঞ্চলের মানুষরা ও যোগাযোগ স্থাপন করতে পারবে।
এই এলাকা তে হাসপাতাল টি নির্মাণ করা হলে বৃহত্তর রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ
,জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জ এর মানুষরাও উপকৃত হবে.....।
এই অঞ্চলে হাসপাতাল নির্মাণ হলে এলাকার নিম্ন আয়ের মানুষের সু- চিকিৎসা নিশ্চিত হবে।
কতৃপক্ষ যদি বিশেষ বিবেচনায় হাসপাতাল টি এখানে স্থাপন করে রংপুর ও রাজশাহী বিভাগের অনেক গরীব মানুষ উপকৃত হবে। আশা করি অন্যান্য এলাকার ব্যক্তিবর্গ ও সম্মতি দিবেন।