UtoPia MemoRies

UtoPia MemoRies Introvert:Extrovert::50:50

আমি ক্রমশই একটি ছায়ায় পরিণত হচ্ছি—অবয়বহীন এক নিথর ছায়া।আমার শরীর থেকে দিন দিন খসে পড়ছে অবয়ব। ঘুম ভাঙলে দেখি, আঙুল কিংবা ...
17/06/2026

আমি ক্রমশই একটি ছায়ায় পরিণত হচ্ছি—
অবয়বহীন এক নিথর ছায়া।
আমার শরীর থেকে দিন দিন খসে পড়ছে অবয়ব।
ঘুম ভাঙলে দেখি, আঙুল কিংবা কোনো অদৃশ্য অস্থিখণ্ড—
উধাও হয়ে গেছে নিঃশব্দে!

হাড়ের প্রকোষ্ঠে ঘন কুয়াশা,
বরফের মতো জমাটবদ্ধ হিম।

আমার ভেতরে যে অরণ্য জন্ম নিয়েছিল,
সেখানে আজ ধূ ধূ মরুদ্বীপ!
কোনো কোনো রাতে
এখানে গাছের বদলে মরীচিকা জন্মায়।

অথচ আমার তো রোহিনী লতার মতো
লতিয়ে লতিয়ে
তোমার বুকে সওয়ার হওয়ার কথা ছিল, নিশিকান্ত!
তোমার শরীরের চারপাশে লেপ্টে থাকা এক ঘনসবুজ।

তা আর হলো না!

আমি কতবার বাধ্য বীজ হয়ে মাটির জঠরে শুয়ে থেকেছি,
একটু ওমের আশায়—
হাতজোড় করেছি মাটির কাছে।
যদি আরেকটি বার অঙ্কুরিত হতে পারতাম!

কিন্তু প্রতিবারই,
গভীর ঘুমে বয়ে গেছে অপেক্ষার বসন্ত।

এখন আমার এই দুহাত বড় অচেনা লাগে;
এক বিবর্ণ,
অপরিচিত প্রতিকৃতি—
সে-ই কি আমি?

আমার চারপাশে এখন
মৃত শেকড়ের ঘুম,
বিলুপ্ত বৃষ্টির ঘ্রাণ,
আর অন্ধকারের ধীর স্তরবিন্যাস।

হয়তো এখানে আর কোনো অরণ্য জন্ম নেবে না।
তবুও, যদি তোমার আকাশের নক্ষত্ররা
ভুল করে নেমে আসে কোনদিন—
আমি তখনও এখানেই থাকব;
অঙ্কুরহীন, মাটিমগ্ন।
নিজের খসে পড়া শরীরের পাশে
এক দীর্ঘ ছায়া হয়ে।

Morning Mym🐟🍂
17/02/2026

Morning Mym🐟🍂

29/01/2026

তোমার সাথে কথা বলার তৃষ্ণা ফুরিয়ে গেছে। হুটহাট আর বুক টা ভারী-ভারী লাগে না। তোমার কন্ঠ এখন আর কানে বাজে না। বালিশে মাথা রেখে এপিঠ ওপিঠ করতে করতে রাত পার হয়ে যাওয়ার দিন গুলোও ফুরিয়ে গেছে।

পুরনো মেসেজ গুলো পড়ে এখন আর নিশ্বাস ভারী হয়ে আসে না। তোমার সাথে বৃদ্ধ হওয়ার যে স্বপ্ন দেখতাম; সেই স্বপ্নের কথা প্রায় ভুলেই গেছি। হঠাৎ যদি মনে পড়েও যায় সাথে এটাও মনে পড়ে তুমি এখন অন্য কারো।

ডায়েরির ভাঁজে লুকিয়ে রাখা তোমার ছবিটায় ধুলো জমে গেছে। এখন আর পুরনো কোনো এলবামে গিয়ে তোমাকে দেখে ঘণ্টা কাটিয়ে দেইনা। মোবাইল টা হাতে নিলেই তোমার আইডিতে গিয়ে উঁকি মারার অভ্যেস টাও বদলে গেছে। বন্ধুমহলে তোমার নাম নিয়ে আর কিছু বলা হয় না।

কিন্তু!!!! কিন্তু কোথাও না কোথাও তুমি রয়ে গেছো। আজও তোমার নাম কানে আসলে থমকে যাই। মানিব্যাগ থেকে তোমার সাদাকালো ছবি টা ছুড়ে ফেলে দিতে পারিনা। তোমার দেওয়া উপহারের সেই হাতঘড়ি টা নষ্ট হয়ে গেছে, অপ্রয়োজনীয় জানার পরেও সাজিয়ে রাখা।

এখন আর কিছুতেই কিছু যায় আসেনা। শুধু এটা জানি তোমার কথা মনে পড়লে আমার অস্বস্তি লাগে। কারণ জানিনা, শুধু জানি আমার কষ্ট হয়। জানি একদিন আমিও তোমাকে ভুলে যাবো, কিন্তু সেই একদিন কোনদিন জানিনা। শুধু জানি আমিও একদিন ভুলে যাবো।

কথায়:Ashraf Ahmed

28/01/2026

💙💙💙

23/01/2026

💙

যেদিন পৃথিবীর সকল নদী শুকিয়ে যাবে; আর কোনো বৃক্ষ থাকবেনা; থাকবেনা কোনো বিদ্যুৎ। পৃথিবী হয়ে উঠবে মহাকাশের মত শূন্য; সেদিন...
10/01/2026

যেদিন পৃথিবীর সকল নদী শুকিয়ে যাবে; আর কোনো বৃক্ষ থাকবেনা; থাকবেনা কোনো বিদ্যুৎ। পৃথিবী হয়ে উঠবে মহাকাশের মত শূন্য; সেদিন ধরে নিও তোমাকে ভুলে গেছি।
তোমাকে ভোলার সম্ভাবনা ততটুকুই সুস্পষ্ট, যতটুকু সম্ভাবনা দেখলে ধারণা করা যাবে অচিরেই পৃথিবীর আয়ুর অবসান ঘটবে। ক্ষীণ এই স্বল্প আয়ুতে তোমাকে ভোলা কিভাবে সম্ভব?
বেদনার নিরানব্বই পৃষ্ঠা ভুলে যাওয়া মূখ্য কোনো বিষয় না; শততম পৃষ্ঠায় যদি তুমি থাকো তবে এই একটি পৃষ্ঠা ভোলা, মহাবিশ্বের সকল আলো নিভে যাওয়ার মত অসম্ভব।
- Ashraf Ahmed

কী সুন্দর স্নিগ্ধতার সাথে তুমি বলে দিলে; আমার অপেক্ষা করো না, রাস্তা বন্ধ হয়ে গেছে ফেরার পথ নেই। অথচ আমি দাঁড়িয়ে মস্তিষ্...
09/01/2026

কী সুন্দর স্নিগ্ধতার সাথে তুমি বলে দিলে; আমার অপেক্ষা করো না, রাস্তা বন্ধ হয়ে গেছে ফেরার পথ নেই। অথচ আমি দাঁড়িয়ে মস্তিষ্কে তোমার দেওয়া প্রতিশ্রুতি আর দেখানো স্বপ্নের পাহাড় নিয়ে।

তোমার স্মৃতির ওজনে নুইয়ে পড়ছে আমার ক্লান্ত দেহ! তবু্ও দাঁড়িয়ে অপেক্ষায়; আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই। সময় যত গড়ালো, তোমার না ফেরার সম্ভাবনা স্পষ্টতার সাথে নিশ্চিত করলো তুমি আর ফিরবেনা!

তোমার অনুপস্থিতিতে আমার অস্তিত্ব বিলীন হচ্ছে তিলেতিলে, দিশেহারা হয়ে ছোটাছুটির কোনো সুযোগ নেই। নিজেকে করেছিলাম তোমাতে উৎসর্গ; তুমি নেই, আমারও সময় ঘনিয়ে প্রায়।

যদি কখনো ফেরা হয়; আর আমাকে খুঁজে না পাও, তবে খুঁজে নিয়ো বিলীন হওয়ার শেষ সীমান্তে ছিটকে পড়ে থাকা আমাদের স্মৃতির টুকরো গুলো। কুড়িয়ে নিয়ো তোমাকে ঘিরে আমার অনুভূতির মহাকাশ। তখন অন্তত একটিবার স্বীকারোক্তি দিও- আমার মত আর কেউ তোমাকে ভালোবাসেনি।

আমাকে মনে রাখলে তুমি কখনোই ভালো থাকতে পারবেনা। এত অমানবিক নিষ্ঠুরতার পরেও যে তোমাকে এতটুকু দুখী দেখতে পারেনা, অন্য কারো ...
09/01/2026

আমাকে মনে রাখলে তুমি কখনোই ভালো থাকতে পারবেনা। এত অমানবিক নিষ্ঠুরতার পরেও যে তোমাকে এতটুকু দুখী দেখতে পারেনা, অন্য কারো দেওয়া দুঃখের সময় তুমি কিভাবে ভালো থাকবে?

নির্ঘাত তুমি আমার কথা মনে করে চোখের জল ফেলবে তখন। ভাববে আমিও কাউকে এভাবে দুঃখ দিতে ভালোবাসতাম, যে ভালোবাসতো আমাকে।

আমাকে ভুলে যেয়ো তুমি। আমাকে মনে রাখলে তোমার ভালো থাকার কোনো পথ দেখিনা আমি, তখন যে কী হাহাকার লাগে আমার তোমার জন্য!! তোমার ভালো থাকা জরুরী।

সবচেয়ে সুন্দর ভুল দুরে সরে গিয়ে বুঝেছি-আমি কখনোই তোমার ছিলাম না| তুমি আমাকে রেখেছিলে অভ্যাসে, ভালোবাসার নামে নয়; প্রয...
04/01/2026

সবচেয়ে সুন্দর ভুল

দুরে সরে গিয়ে বুঝেছি-
আমি কখনোই তোমার ছিলাম না|
তুমি আমাকে রেখেছিলে অভ্যাসে,
ভালোবাসার নামে নয়;
প্রয়োজনের সুবিধায়, আবেগের অভিনয় দিয়ে।

দূরত্ব বাড়তেই পরিষ্কার হলো-
কাছে থাকলেই আপন হওয়া যায় না|
অনেক সময় দূরের মানুষই
মনের অবস্থাটা বেশি বোঝে|

আমি ভেবেছিলাম সময় সব ভুলিয়ে দেয়|
কিন্তু সময় শেখায়-
না-পাওয়া মানুষটাকে কীভাবে
হালকা হাসির আড়ালে রেখে এগোতে হয়।

আজও তোমার কথা মনে পড়ে,
কিন্তু আর ব্যথা আসে না|
শুধু মনে হয়-তুমি ছিলে আমার জীবনের
সবচেয়ে সুন্দর ভুল|

রাতের নিরবতায় ক্যাম্পাস💙
27/12/2025

রাতের নিরবতায় ক্যাম্পাস💙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when UtoPia MemoRies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category