24/09/2025
একটা ব্যস্ত দিনের শেষে শহরের রাস্তায় সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। চারপাশে গাড়ির হর্ন, ক্লান্ত মানুষের ভিড়, কংক্রিটের দেয়াল—তবু সেই ভিড়ের ভেতরেই একটুকরো শান্তির খোঁজ মিললো একটা সাদামাটা পানির বোতলে।
বোতলটা যেন নিজের ভাষায় বলে দিলো—
“Never out of STYLE”—অর্থাৎ সত্যিকারের সৌন্দর্য, শান্তি বা স্টাইল কখনও হারায় না। আলো যখন এর ভেতর দিয়ে যায়, তখন মনে হয় জীবন যতই ব্যস্ত হোক না কেন, ভেতরে যদি স্বচ্ছতা থাকে তবে আলোর পথ সবসময় খুঁজে পাওয়া যায়।
এ যেন শহরের কোলাহলের মাঝেই ছোট্ট এক শিক্ষা:
ক্লান্তি আসবেই, সূর্য ডুববেই, কিন্তু আশার আলো আর স্বচ্ছতার সৌন্দর্য কখনোই হারায় না।