Mufti Umar Faruk Qasemi

Mufti Umar Faruk Qasemi মুফতি উমর ফারুক কাসেমী হাফিঃ ঢাকা

__মাহফিল সংক্রান্ত যোগাযোগ__
হুজুরের নাম্বার 01811-508851
সফরসঙ্গী নাম্বার 01631 804297

আগামীকাল ইনশাআল্লাহ।
08/07/2026

আগামীকাল ইনশাআল্লাহ।

06/07/2026

ইতিহাস ও সীরাতের মাঝে পার্থক্য।
স্হান:আফতাবনগর বড় মাদ্রাসা

04/07/2026

আলহামদুলিল্লাহ।

আজ মুফতি হাসান জামিল সাহেবের পুত্রের শুভ বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এ বরকতম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক দা:বা: মাওলানা আব্দুল বাসেত সীরাজী দা:বা: শায়েখে দেওনা দা:বা: ও অন্যান্য ওলামায়ে কেরাম।

আল্লাহ তাআলা নবদম্পতির দাম্পত্য জীবনকে সুখ, শান্তি, ভালোবাসা ও বরকতে পরিপূর্ণ করে দিন। তাঁদের সংসারকে দ্বীনের খেদমতের মাধ্যম হিসেবে কবুল করুন। আমীন।

04/07/2026

মন জুড়ানো উর্দু শের।
মুফতি উমর ফারুক কাসেমী

02/07/2026

সংস্থা বা ফাউণ্ডেশনের মাধ্যমে কুরবানী করা জায়েজ?
প্রশ্নঃ

বর্তমানে অনেক ফাউন্ডেশন ও দাতব্য প্রতিষ্ঠান মানুষের পক্ষ থেকে কুরবানির ব্যবস্থা করে থাকে এবং কুরবানির গোশত গরিব, অসহায় ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে। এভাবে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কুরবানি করানো এবং সম্পূর্ণ গোশত সদকা করে দেওয়া শরীয়তের দৃষ্টিতে বৈধ কি না? এছাড়া কুরবানির গোশত থেকে নিজে কিছু না রাখলে কোনো সমস্যা হবে কি?

উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما

ফাউন্ডেশন বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে কুরবানি করা এবং সম্পূর্ণ গোশত গরিব, অসহায় কিংবা মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা শরীয়তসম্মতভাবে সম্পূর্ণ জায়েয। বরং কেউ যদি স্বেচ্ছায় পুরো গোশত সদকা করে দেন, তাহলে তা অধিক সওয়াবের কারণও হতে পারে।
শর্ত হলো,
১. ফাউন্ডেশন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য হতে হবে,
২. পশু শরীয়তসম্মত হতে হবে,
৩. এবং যিলহজের ১০, ১১ অথবা ১২ তারিখের মধ্যেই কুরবানি সম্পন্ন হতে হবে।
এসব শর্ত পূরণ হলে কুরবানি সহীহভাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, কুরবানির গোশত থেকে নিজে খাওয়া এবং পরিবারকে খাওয়ানো সুন্নত ও উত্তম আমল। তবে কেউ যদি সম্পূর্ণ গোশত সদকা করে দেন, তাহলেও এতে কোনো গুনাহ হবে না।

শরঈ দলীলঃ

عن أبي سعيد الخدري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة: قومي إلى أضحيتك فاشهديها فإن لك بأول قطرة تقطر من دمها يغفر لك ما سلف من ذنوبك قالت: يا رسول الله هذا لنا أهل البيت خاصة أو لنا وللمسلمين عامة؟ قال: بل لنا وللمسلمين عامة.

আবু সায়ীদ খুদরি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফাতিমা রা.কে বলেন, তুমি তোমার কুরবানীর পশুর পাশে গিয়ে দাঁড়াও এবং তা প্রত্যক্ষ করো। কারণ পশুটির রক্তের প্রথম ফোঁটা নির্গত হওয়ার সাথে সাথে তোমার প্রাপ্য হল যে, তোমার পূর্ববর্তী সকল পাপ ক্ষমা করা হবে। তিনি (ফাতিমা) বললেন, হে আল্লাহর রাসূল, বিষয়টি আমাদের নবী পরিবারের সদস্যদের জন্য বিশেষ বিষয়, না কি আমাদের ও সকল মুসলিমদের জন্য সমানভাবে প্রাপ্য? তিনি বলেন, বরং এই বিষয়টি আমাদের ও সকল মুসলিমের জন্য সমান।
ফিকহুস সুনান, হাদীস নং: ২৩২২; আত্তারগীব ওয়াত্তারহীব, হাদীস নং: ১৬৬৯।

الفتاوى الهندية، 5/ 294:

والله أعلم بالصواب

02/07/2026

দাতের সৌন্দর্য বৃ্দ্ধিতে দাঁত সোজা করা কি জায়েজ?
সামনের নিচের দাঁতের সজ্জা সোজা করাতে, শরীয়তের কোন বাঁধা আছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, কোন কোন বাঁধা নেই। জায়েজ আছে।

ولا يمنع من الأدوية التي تزيل الكلف وتحسن الوجه (عمدة القاری شرح صحيح البخاری، کتاب فضائل القرآن-14/179، طبع ملتان)

والله اعلم بالصواب

🕌 আজকের শরয়ী প্রশ্নদাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত সোজা করা (Braces) কি শরীয়তসম্মত?অনেকেই এ বিষয়ে জানতে চান। ইনশাআল...
01/07/2026

🕌 আজকের শরয়ী প্রশ্ন
দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত সোজা করা (Braces) কি শরীয়তসম্মত?
অনেকেই এ বিষয়ে জানতে চান। ইনশাআল্লাহ কুরআন, সুন্নাহ ও ফুকাহায়ে কেরামের আলোকে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আজকের ভিডিও প্রকাশ করা হবে।
❓আপনার মতে কী? কমেন্টে আপনার মতামত লিখুন।
🎥 ভিডিওটি দেখতে আমাদের পেজে চোখ রাখুন।
🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহীহ দ্বীনি জ্ঞান অর্জন ও তার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।
#শরয়ী_প্রশ্নোত্তর #দৈনন্দিন_মাসআলা #ইসলামিক_প্রশ্নোত্তর ***iOmarFaruk

01/07/2026

بِسْمِ اللَّهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আমি মুফতি উমর ফারুক কাসেমী। আপনাদের স্বাগতম আমাদের 'দৈনন্দিন শরয়ী প্রশ্নোত্তর' পর্বে।

প্রতিদিনের জীবনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ মাসআলা-মাসায়েল কুরআন, সহীহ সুন্নাহ ও নির্ভরযোগ্য ফিকহের আলোকে সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

চলুন, আজকের প্রশ্ন ও তার উত্তর জেনে নেওয়া যাক।

25/05/2026

কুরবানী পারিবারিক নয়, বরং সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপর আলাদা ইবাদত। 🌙

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Umar Faruk Qasemi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share