Raven Lens

Raven Lens Here, in every shutter, life pauses in its brightest phase. We capture emotions, stories & memories~
(2)

সারাদিনের প্রখর রৌদ্রতাপের পর , সূর্য তখন জিরানোর প্রস্তুতি নিচ্ছে। আমি পদ্মানদীর  আলপথ দিয়ে হেটে বেড়াচ্ছি। একপাশে সশব্দ...
10/10/2026

সারাদিনের প্রখর রৌদ্রতাপের পর , সূর্য তখন জিরানোর প্রস্তুতি নিচ্ছে। আমি পদ্মানদীর আলপথ দিয়ে হেটে বেড়াচ্ছি। একপাশে সশব্দ স্রোতে বয়ে যাচ্ছে খরস্রোতা পদ্মা। আরেকপাশে পদ্মানদীকে সম্বল করে বেঁচে থাকা মানুষ। যে জীবন দেখলে ঈর্ষা হয় কিন্তু আপন করে নেওয়ার সাহস হয় না।

মানুষের ছবি তোলার একটা আলাদা মজা আছে। সব ঠিক রেখে শুধু সাবজেক্ট এর মানুষ আলাদা করে দিলে ছবির গল্প আলাদা হয়ে যায়। মানুষ এতই শক্তিশালী যে তারা যেখানেই থাকে যেভাবেই থাকে , একেবারে নিখুঁত ভাবে মানিয়ে যায়। নিজের মত করে...

থাক সে আলাপ , আজকে একটা ছবির গল্প বলি বরং ,

গাছের নিচে বসে থাকা বৃদ্ধার ছবিটা যখন তুললাম ,ভিউ ফাইন্ডারে চোখ রেখেই মনে হলো - বৃদ্ধার জায়গায় আমি থাকলে মন্দ হতো না। বিকেল বেলা টিনের থালায় ভাত খেতে খেতে রাস্তার মানুষ দেখা তো আমার কাছে কম সুখের না।

খানিক্ষন পর বৃদ্ধা ঘরের ভেতর থেকে ছেলের বৌকে ডেকে চুলে উকুন বেছে দিতে বললেন। ছেলের বৌ সন্ধ্যার অজুহাতে বৃদ্ধার কথা শুনলেন না।
বৃদ্ধা অনর্গল বলতে থাকলেন , উকুনে অনেক কামড়ায়। রাতে ঘুমাতে পারি না।

ছেলের বউ সে কথায় কান না দিয়ে পাড়া প্রতিবেশীর সাথে গল্প জুড়লেন।

আমি এবার ক্যামেরার ছবির দিকে তাকালাম। এবার সেই সুন্দর ছবি আমার কাছে আর সুন্দর মনে হলো না। মনে হলো একটা প্রকান্ড গাছের নিচে বসে আছেন একজন অসহায় ক্ষুদ্র মানুষ।

কারন কিছুক্ষনের জন্য হলেও বৃদ্ধার জীবন আর আমার জীবনের সময় আমরা ভাগাভাগি করে নিয়েছি। আর সময় ভাগ করে নিলে সুখ দু:খ ও ভাগ করে নিতে হয়।

প্রচ্ছদ
09/10/2026

প্রচ্ছদ

মেয়েবেলার ছবি
08/10/2026

মেয়েবেলার ছবি

এ রুহের তলে একফালি রাত্রি ঘুমায়....
25/09/2026

এ রুহের তলে একফালি রাত্রি ঘুমায়....

পাখি সব , করে রব
24/09/2026

পাখি সব , করে রব

In this life , We may never.....
23/09/2026

In this life , We may never.....

A leaf of love.
20/09/2026

A leaf of love.

ওরে নীল দরিয়া , আমায় দে রে দে ছাড়িয়া।
13/09/2026

ওরে নীল দরিয়া , আমায় দে রে দে ছাড়িয়া।

মানুষ শেকড় গাড়তে ভালোবাসে , আর বেছে নেয় যাযাবর জীবন।
10/09/2026

মানুষ শেকড় গাড়তে ভালোবাসে , আর বেছে নেয় যাযাবর জীবন।

দূর্গা - পথের পাঁচালী।
08/09/2026

দূর্গা - পথের পাঁচালী।

Address

Dhaka .
Dhaka
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raven Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category