অনুভূতি - 𝔼𝕞𝕠𝕥𝕚𝕠𝕟

অনুভূতি - 𝔼𝕞𝕠𝕥𝕚𝕠𝕟 ইসলামিক পোস্ট পেতে পেজটি লাইক দিয়ে সাথে থাকুন..

20/03/2026

Eid Mubarak🕌🌙

16/03/2026

আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি" (اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي) 🕊️

🤍  😌
18/02/2026

🤍
😌

আল্লাহ ! তুমি আমাদেরকে শিরকমুক্ত আমল এবং হিংসা-বিদ্বেষমুক্ত অন্তর দান করো।আমিন।
03/02/2026

আল্লাহ ! তুমি আমাদেরকে শিরকমুক্ত আমল এবং হিংসা-বিদ্বেষমুক্ত অন্তর দান করো।
আমিন।

29/01/2026
আমি আপনাকে নিয়ে এহরামের কাপড় পড়ে বাইতুল্লাহ তাওয়াফের স্বপ্ন দেখি.!❤️
25/01/2026

আমি আপনাকে নিয়ে এহরামের কাপড় পড়ে
বাইতুল্লাহ তাওয়াফের স্বপ্ন দেখি.!❤️

রাসূল (ﷺ) ও আয়শা (রাঃ) - একটি মিষ্টি কথোপকথন...🌹একদিন হযরত আয়শা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলেন,"ইয়া রাসূলুল্লাহ!...
24/01/2026

রাসূল (ﷺ) ও আয়শা (রাঃ) - একটি মিষ্টি কথোপকথন...🌹

একদিন হযরত আয়শা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) কে জিজ্ঞেস করলেন,
"ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাকে কতটা ভালোবাসেন?"
রাসূলুল্লাহ (ﷺ) মৃদু হেসে বললেন,
"দোয়া'য়ুল উকদি (গিঁটের মতো)"
(অর্থাৎ, "একটি শক্ত গিঁটের মতো (অটুট ও মজবুত)")

এরপর থেকে হযরত আয়শা (রাঃ) মাঝে মাঝে রাসূল (ﷺ) কে জিজ্ঞেস করতেন,
"গিঁটটার অবস্থা এখন কেমন?"

তখন রাসূল (ﷺ) আবারও হাসতেন এবং বলতেন,
"আগের চেয়েও বেশি শক্তিশালী!"🤍

২৭শে রজবের আমল ও ফযিলতনবিজী ﷺ’–এর ৩টি হাদিস শরীফ (রেফারেন্সসহ)১। ‘রজবে এমন একটি দিন ও রাত রয়েছে, যে ব্যক্তি সে দিনে রোয...
16/01/2026

২৭শে রজবের আমল ও ফযিলত
নবিজী ﷺ’–এর ৩টি হাদিস শরীফ (রেফারেন্সসহ)

১। ‘রজবে এমন একটি দিন ও রাত রয়েছে, যে ব্যক্তি সে দিনে রোযা রাখবে এবং রাতে কিয়াম (অর্থাৎ ইবাদত) করবে—তবে সে যেন শত বছরের রোযা রাখল। আর তা হলো ২৭শে রজব।’¹

২। ‘যে ব্যক্তি রজবের ২৭তম দিনে রোযা রাখবে—আল্লাহ পাক তার জন্য ষাট (৬০) মাসের রোযার সাওয়াব লিখে দিবেন।’²

৩। ‘রজবে এমন একটি রাত রয়েছে, যেটাতে নেক আমলকারীদের জন্য ১০০ বছরের সাওয়াব লিখে দেয়া হয়—আর তা হলো রজবের ২৭তম রাত। যে ব্যক্তি এতে ১২ রাকাত নফল নামায এমনভাবে পড়বে যে, প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যেকোন সূরা এবং প্রতি দুই রাকাতে আত্তাহিয়্যাত পড়বে, এবং ১২ রাকাত সম্পন্ন হওয়ার পর সালাম ফিরাবে। এরপর ১০০ বার—

« سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ »

পাঠ করবে। এরপর ১০০ বার ইস্তিগফার, ১০০ বার দরূদ শরীফ পাঠ করবে এবং নিজের দুনিয়া ও আখিরাতের ব্যাপারে যা ইচ্ছা দোয়া করবে। আর সকালে রোযা রাখবে। তবে আল্লাহ পাক তার সকল দোয়া কবুল করবেন—শুধুমাত্র গুনাহের দোয়া ব্যতীত।’³

-২৭শে রজবের আমল

ক) ২৭শে রজবের দিনের আমল

নফল রোযা রাখুন।
ইফতারের আগে ও পরে ইস্তিগফার, দরূদ এবং দোয়া বেশি করুন।

খ) ২৭তম রাতের আমল (নফল নামায)

১২ রাকাত নফল নামায পড়ুন (২ রাকাত করে পড়া সুবিধাজনক)।
প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যেকোনো একটি সূরা পড়ুন।
প্রতি দুই রাকাত শেষে আত্তাহিয়্যাত পড়ুন।
১২ রাকাত শেষ হলে সালাম ফিরান।

গ) সালামের পর যিকির ও দোয়া

১০০ বার পড়ুন:
« سُبْحَانَ اللّٰهِ وَالْحَمْدُ لِلّٰهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ »
উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার
অর্থ: আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর আল্লাহ মহান।

এরপর ১০০ বার ইস্তিগফার পড়ুন।

এরপর ১০০ বার দরূদ শরীফ পড়ুন।

এরপর নিজের দুনিয়া ও আখিরাতের প্রয়োজন অনুযায়ী মন খুলে দোয়া করুন

ঘ) পরদিন সকালের আমল
সামর্থ্য হলে সকালে নফল রোযা রাখুন।

©Ekram Hossain - ইকরাম হোসাইন
---
১. (শুয়াবুল ঈমান, ৩/৩৭৪, হাদীস: ৩৮১১)
২. (ফাযায়িলে শাহরে রজব লিলখাল্লাল: ৭৬)
৩. (শুয়াবুল ঈমান, ৩/৩৭৪, হাদীস: ৩৮১২)

★একটি কথা শুধু বিনয়ের সঙ্গে মনে করিয়ে দিতে চাই—এ পোস্টটি তর্ক বা মতবিরোধ তৈরির জন্য নয়। আমরা সকলেই আল্লাহর সন্তুষ্টিই চাই।

২৭শে রজব সম্পর্কে যে বর্ণনাগুলো পাওয়া যায়—
সেগুলো শক্ত দলিল হিসেবে নয়, বরং নফল ইবাদতের উৎসাহ হিসেবে এসেছে। এ কারণে উলামায়ে কিরাম বলেছেন—

➡️ যারা ইবাদত করতে চান, তারা নফল হিসেবে করতে পারেন।
➡️ আর যারা করতে চান না, তাদের জন্যও এতে কোনো অসুবিধা নেই।

এটা এমন কোনো বিষয় নয়, যাকে নিয়ে পরস্পরের সঙ্গে বিরূপ আচরণ বা তর্ক করা উচিত।

আমাদের উদ্দেশ্য শুধু—সুন্নাহর সীমার মধ্যে থেকেই আল্লাহর দিকে ফিরে আসা।
আসুন, সবাই হিকমত, নরম আচরণ আর সম্মান নিয়ে আলোচনা করি।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ এবং শান্ত হৃদয় দান করুন।

Address

Khilkhet
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when অনুভূতি - 𝔼𝕞𝕠𝕥𝕚𝕠𝕟 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category