Kaniz Everyday Canvas

Kaniz Everyday Canvas Gardening 🪴 Cooking 🍲 daily lifestyle 🧬 making memories 📝 Photography 📷 Art & Crafting 🎨🖌️
(1)

নারী হয়ে জন্ম নিলে অবশ্যই ভাগ্য নিয়ে জন্ম নিতে হয়, না হলে পুরো জীবনটাই মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই কেটে যায়। মেয...
30/10/2026

নারী হয়ে জন্ম নিলে অবশ্যই ভাগ্য নিয়ে জন্ম নিতে হয়, না হলে পুরো জীবনটাই মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই কেটে যায়। মেয়েদের রূপবতী না ভাগ্যবতী হয়ে জন্মাতে হয়... 🙂💔

অক্টোবরের শেষ জুম্মা, শেষ শুক্রবার...দেখতে দেখতে অক্টোবর টা ও চলে গেলো, কত শত স্মৃতি জমিয়ে সে বিদায় নিয়েই নিচ্ছে। অক্...
30/10/2026

অক্টোবরের শেষ জুম্মা, শেষ শুক্রবার...
দেখতে দেখতে অক্টোবর টা ও চলে গেলো, কত শত স্মৃতি জমিয়ে সে বিদায় নিয়েই নিচ্ছে। অক্টোবর এর বাতাসে বিষাদের সুর বাজে, ফুরিয়ে যাওয়ার গল্প বলে অক্টোবরের আকাশ।
দিন গুলো ফুরিয়ে যাওয়ার বড্ড তাড়া, একটু ধীরে গেলে কি ক্ষতি!🙂
শুক্রবার যেনো চোখের পলকে কেটে যাচ্ছে, কবে যে আসছে আর যাচ্ছে শুক্রবার বুঝায় মুশকিল। কি দ্রুত জীবনের গতি ফুরোচ্ছে, একটা দিন যাচ্ছে আর আমাদের জীবন থেকে ও সময় ফুরোচ্ছে, এভাবেই হয়তো একদিন ফুরিয়ে যাবো আমরা...
এই স্বল্প জীবনে কত পাওয়া না পাওয়ার হিসাব থেকে যায়, ভালো মন্দের ভিড়ে মন অশান্ত হয়, জীবনে কি পেলাম আর কি পেলাম না সেই হিসাব মিলাতে মিলাতেই দেখবো জীবনের পাতা শেষ.. ঠিক এই দিন, মাস, বছরের মতো🙂

30/10/2026

পবিত্র জুম্মা মোবারক,
আরও একটি সুযোগ আমাদের জীবনে আল্লাহ্ তায়ালার নিকট ক্ষমা চাওয়ার। আল্লাহ্ তায়ালা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমাদের জীবনের প্রতিটি ভুল ক্ষমা করে দিন, আমাদের সকল সমস্যা দূর করে দিন, আমাদের জীবনটা সহজ করে দিন, আমাদের আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন, আমাদের সকলের মনের নেক আশা পূর্ণ করে দিন। আমিন 🤲

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা SK Hossain Shifa আপু,  আমাকে স্টার সেন্ড করার জন্য। মন থেকে দোয়া আর ভালোবাসা আপনার জন্য🥰 এ...
29/10/2026

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা SK Hossain Shifa আপু, আমাকে স্টার সেন্ড করার জন্য। মন থেকে দোয়া আর ভালোবাসা আপনার জন্য🥰 এই ভাবে পাশে থেকে আমার এই ছোট্ট পথ চলার অনুপ্রেরণা যোগানোর জন্য অনেক কৃতজ্ঞতা আপু❤️🥰

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,শুভ সকাল সবাইকে🥰
29/10/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শুভ সকাল সবাইকে🥰

আজকে ছাদের কার্নিশে গিয়ে, হঠাৎ চোখ পড়ল পাশের ছাদে। এখানে আগে পরিত্যক্ত ছিলো। আজ দেখি কি সুন্দর একটা চুলা বানিয়েছে পাশ...
28/10/2026

আজকে ছাদের কার্নিশে গিয়ে, হঠাৎ চোখ পড়ল পাশের ছাদে। এখানে আগে পরিত্যক্ত ছিলো। আজ দেখি কি সুন্দর একটা চুলা বানিয়েছে পাশের বাসার আণ্টি। দেখেই ভালো লাগলো চুলাটা। সামনে শীতকাল আসছে, পিঠা বানাবেন এই চুলায় আর রান্নাবান্না ও করবেন শীতের মিষ্টি রোদে বসে।

অনেকক্ষণ বসে দেখলাম তার চুলা টা, ছোটো বেলায় এমন চুলায় পিকনিক করতাম শীতের সময়, আম্মু বানিয়ে দিতো ছোটো করে। কি সুন্দর শিল্প, হাতের চাপে তৈরি মাটির চুলা। সবাই এইটা পারে না। আসলে আল্লাহ্ তায়ালা এক এক জনের মধ্যে এক এক সুন্দর প্রতিভা দিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ্।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,শুভ সকাল সবাইকে....কেমন আছেন সবাই?
28/10/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শুভ সকাল সবাইকে....
কেমন আছেন সবাই?

অক্টোবরের শেষ কয়টা দিন হেমন্তকাল পড়ে, হেমন্তের এই মিষ্টি দিন গুলো খুব ভালো লাগে। হালকা গরম, হালকা শীত। সকালে হেমন্তের ...
26/10/2026

অক্টোবরের শেষ কয়টা দিন হেমন্তকাল পড়ে, হেমন্তের এই মিষ্টি দিন গুলো খুব ভালো লাগে। হালকা গরম, হালকা শীত। সকালে হেমন্তের মিষ্টি রোদে ও এখন একটু ভালো লাগে। শীতের আগমনী বার্তা দিচ্ছে হেমন্তকাল। এখন মাঠ গুলো সবুজ, আকাশ হালকা নীল আর হালকা ঠান্ডা আবহাওয়া।
আমাদের এখানে রাতে কাথা গায়ে দেওয়া লাগছে, ফ্যান এর স্প্রিড ও একটু কম লাগছে। দিনের বেলার গরম টা ও একটু কমতে শুরু করেছে।
অক্টোবরের শেষ দিনগুলো🥰

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় আপুরা?  আমাকে কি সবাই ভুলে গিয়েছেন😑অবশ্য ভুলে যাওয়ার মতোই অবস্থা, এক্টিভ থাকতে...
26/10/2026

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন প্রিয় আপুরা?

আমাকে কি সবাই ভুলে গিয়েছেন😑
অবশ্য ভুলে যাওয়ার মতোই অবস্থা, এক্টিভ থাকতে পারছি না, কাউকে সাপোর্ট ও করতে পারছি না। তীব্র মাথা যন্ত্রণা, ঘুম কম, সেই সাথে সাইনাস এর প্রবলেম। সব মিলিয়ে ফোন এ চোখ রাখতে পারছি না। এমনিতেই আধকানা মানুষ আমি তারপর মাথা ব্যথা উঠলে চোখের আরও খারাপ অবস্থা হয়। মাইগ্রেইন আমার সঙ্গী, আর এমন সঙ্গী থাকলে কি আর কোনো কিছু লাগে🙂
দেখি আবার একটু আপনাদের সঙ্গে সময় কাটাতে পারি কি না, পেজ টা খুলার পর অনেকেই কেমন যেনো আপন হয়ে গেছে, যদিও কাউকেই চিনি না, দেখি ও নাই, তারপর ও কেমন মায়া কাজ করে। কমেন্টের টুক টাক রিপ্লাই তেই কেমন আপন আপন লাগে। আপনাদের ছেড়ে আমার ও ভালো লাগছে না। আমার ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য এই পেজ টা খুলেছিলাম, একটু একাকিত্ব দূর করার জন্য। বেশ ভালো সময় ও কেটেছে আপনাদের সঙ্গে। তাইতো মায়ায় পড়ে গেছি 🥰

Address

Jhenaidh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kaniz Everyday Canvas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share