04/10/2026
Pritom আর Sehtaj-এর divorce-এর newsটা দেখার পর সত্যি বলতে বিয়ের ওপর থেকে আমার বিশ্বাসটাই যেন উঠে গেল। অথচ এই মানুষ দুটো একসময় একে অপরকে পাওয়ার জন্য কত কিছুই না করেছে! Pritom, Sehtaj-কে পাওয়ার জন্য অনেক কিছু সহ্য করেছে, আর Sehtaj-ও কতবার বলেছে, Pritom ছাড়া তার চলেই না।
অথচ আজ সেই দুজনেরই নাকি understanding হচ্ছে না, আর সেই কারণেই ১০ বছরের একটা সম্পর্ককে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে হচ্ছে। ভাবতেই কেমন লাগে!
৬ বছরের প্রেম, এরপর ৪ বছরের সংসার। সব মিলিয়ে ১০ বছরের একটা সম্পর্কও যদি এভাবে শেষ হয়ে যায়, তাহলে সত্যি বলতে বিয়ে নামের সম্পর্কটার ওপর বিশ্বাস রাখাটাই কঠিন হয়ে যায়।
মানুষকে পাওয়ার জন্য এত লড়াই, এত ভালোবাসা, এত বছর একসাথে থাকার পরও শেষ পর্যন্ত যদি একে অপরের সাথেই থাকা না হয়, তাহলে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে আর কতটুকুই বা বিশ্বাস করা যায়?
আহা সম্পর্ক! একসময় যাকে ছাড়া এক মুহূর্ত চলত না, সময়ের সাথে সেই মানুষটার সাথেই নাকি আর থাকা যায় না!
এসব দেখলে সত্যিই মনে হয়, বিয়ে-শাদি আর সম্পর্কের ওপর বিশ্বাসটা কোথায় গিয়ে রাখব! 😒🥀
~🖋️Anha