30/07/2026
হল আর ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রাম আর আমাদের সবার রুমে জোরে গান বাজিয়ে রেডি হওয়া,শাড়ি পরা,পরিয়ে দেয়া,কে কার কোন শাড়িটা আজ পরবে তা ঠিক করা,সাজগোজ চলছে,কেও কাওকে কাজল লাগিয়ে দিচ্ছে,কেও চুল বেঁধে দিচ্ছে,গয়না বেছে দিচ্ছে,কেও তাড়া দিচ্ছে,কেওবা সাজ কত সুন্দর হলো তা দেখাতে এই রুমে এসেছে!!!বাজতে থাকা গানের শব্দ আর আমাদের খিলখিলানি হাসি সবমিলিয়ে কি ভীষণ মায়ার সৃষ্টি!!!! এই মিষ্টি ব্যাপার টা আসলে হলের বাইরে পাওয়া সম্ভব না,এই মেয়েবেলা হল থেকে বেরোলেই কেনো জানিনা শেষ হয়ে না গেলেও আর আগের মতো থাকেনা!!!
আমাদের মেয়েবেলা ~
©Bizita Abritty