07/09/2026
বাংলাদেশের মাছরাঙা'রা
যেকোনও রঙিন পাখি সামনে আসলেই সবার আগে মনে আসে মাছরাঙার কথা। কিন্তু তোমরা কি বলতে পারবে বাংলাদেশে মোট কত প্রজাতি'র মাছরাঙা পাওয়া যায়? শুনতে খুব অস্বাভাবিক লাগলেও বাংলাদেশে এখন পর্যন্ত মোট ১২ প্রজাতি'র মাছরাঙা দেখা গিয়েছে। তবে এর মধ্যে ব্লাইদ এর মাছরাঙা (Blyth’s Kingfisher) আর ঝুটিয়াল মাছরাঙা (Crested Kingfisher) বিগত বেশ কয়েকবছর ধরে দেশে দেখা যায়নি। বাঁকি ১০ প্রজাতির মধ্যে কয়েকটিকে আমাদের আশেপাশে দেখা গেলেও বেশিরভাগই দেখা যায় বিশেষ বিশেষ এলাকায়।