গোধূলির দ্বিগন্ত সিমু

গোধূলির দ্বিগন্ত সিমু Love Travel And Learn New Things. Enjoy Life Before Die, And Believe ALLAH One And Nabi Muhammad(S.)

স্মৃতি মাত্রই পোড়ায়। সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস। যাপিত জীবন তার রংতুলি। দিন যায়, সীমা...
27/10/2025

স্মৃতি মাত্রই পোড়ায়। সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস। যাপিত জীবন তার রংতুলি। দিন যায়, সীমানা পেরোয় সময়। আর ওদিকে জমতে থাকে স্মৃতি। একটা বাসা, ব্যালকনি, বারান্দা। রোদে পোড়া ছাদ, ভিজে যাওয়া চিলেকোঠা। জমে যাওয়া ধুলোর মতোই এসবের প্রতি জমা হয় মায়া। কোথাও গেলে টান লাগে। মনে পড়ে থাকার রুম, ছড়ানো ছিটানো বিছানা বালিশ, আধখোলা জানালার কথা। হয়তো তখনো টুপ চুপ শব্দে বিন্দু বিন্দু জল পড়ছে কল থেকে।

একদিন ছেড়ে যেতে হয়। মানুষ ছেড়ে যায়।

তবুও মায়া ছাড়া যায় না। মায়া ছেড়ে যায় না।

এ এক অদ্ভুত জটিল আর জোরালো আঠা; যার নাম মায়া।

–আঁকিব মাহমুদ বিপ্লব—
N.B. Rohman Biplob Mahmud

স্মৃতি মাত্রই পোড়ায়। সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস। যাপিত জীবন তার রংতুলি। দিন যায়, সীমা...
27/10/2025

স্মৃতি মাত্রই পোড়ায়। সেটা হোক সুখের কিংবা দুঃখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস। যাপিত জীবন তার রংতুলি। দিন যায়, সীমানা পেরোয় সময়। আর ওদিকে জমতে থাকে স্মৃতি। একটা বাসা, ব্যালকনি, বারান্দা। রোদে পোড়া ছাদ, ভিজে যাওয়া চিলেকোঠা। জমে যাওয়া ধুলোর মতোই এসবের প্রতি জমা হয় মায়া। কোথাও গেলে টান লাগে। মনে পড়ে থাকার রুম, ছড়ানো ছিটানো বিছানা বালিশ, আধখোলা জানালার কথা। হয়তো তখনো টুপ চুপ শব্দে বিন্দু বিন্দু জল পড়ছে কল থেকে।

একদিন ছেড়ে যেতে হয়। মানুষ ছেড়ে যায়।

তবুও মায়া ছাড়া যায় না। মায়া ছেড়ে যায় না।

এ এক অদ্ভুত জটিল আর জোরালো আঠা; যার নাম মায়া।

–আঁকিব মাহমুদ বিপ্লব—
N.B. Rohman Biplob Mahmud

আমার চোখ, আমার ছায়া, সবি ক্লান্ত,–আমার সমস্ত অঙ্গ একসঙ্গে মৃত্যুর গান গাইতে উদ্ভূত,–একদিন হঠাৎ আমার সময় ফুরাবে, সকাল হ...
26/10/2025

আমার চোখ, আমার ছায়া, সবি ক্লান্ত,–
আমার সমস্ত অঙ্গ একসঙ্গে মৃত্যুর গান গাইতে উদ্ভূত,–
একদিন হঠাৎ আমার সময় ফুরাবে, সকাল হবে না তখন আর,–
আসবে'না বিকেল কিংবা সন্ধ্যা, দিনভর নাকে লাগবে আগর বাতির ঘ্রাণ,–
সেদিন নিভে যাবে আমার বুকে বেড়ে ওঠা পরম আরধ্য প্রান!–

–আঁকিব মাহমুদ বিপ্লব—
N.B. Rohman Biplob Mahmud

আমি 'ধ্বংসস্তূপ থেকে বেড়িয়ে আসা সেই 'পাথর! যার 'ভাঙনের ভয় নেই! প্রতিটা ভাঙনেই আমার গড়ে উঠে নতুন ভোর। আমি 'ভাঙ্গনের চেয়ে ...
24/10/2025

আমি 'ধ্বংসস্তূপ থেকে বেড়িয়ে আসা সেই 'পাথর!
যার 'ভাঙনের ভয় নেই!
প্রতিটা ভাঙনেই আমার গড়ে উঠে নতুন ভোর।
আমি 'ভাঙ্গনের চেয়ে কঠিন,,
ভাঙ্গনের উপরই বানিয়েছি গন্তব্য,, আমি পাথর,
আমিই সেই অদম্য পথ!

আমি :ধ্বংসের মধ্যেই গড়ে ওঠা ঢেউ,
সময়ের সাগর যতই আঘাত হানুক!
'বিদীর্ণতাই আমার উন্মোচন, ভয় আমার শৃঙ্খল নই!
আমার গল্প সংহারের চেয়েও দৃঢ়, বিলয়কে করে অতিক্রম।
আমি আমারই 'চূর্ণ-বিচূর্ণ টুকরো দিয়ে রচনা করি
'রক্তাক্ত মানচিত্র!

আমার সংকল্প মরুভূমির গর্ভে খুঁজা অস্তিত্বের শিখর,
আমি তৃষ্ণার উপর দাঁড়িয়ে থাকা এক অটল স্বাধীনতা!
আমি আমার ভিতর চলমান বিপ্লব!

আমার কাব্য সেই অসীম শক্তির অগ্নি-শ্বাস,
যে নিজেকে ভেঙে ভেঙেই গড়ে- প্রতি মুহূর্ত পুনর্জন্ম!

আমি প্রত্যয়ের শূন্যতার গহ্বরে ডানা মেলা সেই উল্কা,
যে আগুনে জ্বলে জ্বলে প্রজ্বলিত!
যত পুড়াবে এই জীবন, ততবার জন্ম নিবো ছাই থেকে..
'ধূলিসাৎ সেতো মিউটেশন হবার নাম!
আমি সেই চির-বিদ্যুর্ণ, অতঃপর চিরসম্পূর্ণ—
আমিই সৃষ্টির অশেষ কালির পাণ্ডুলিপি, অদম্য পাথরে লিখা
'আমার নাম'!

——————
'অদম্য 'পাথর!
আঁকিব মাহমুদ বিপ্লব
N.B. Rohman Biplob Mahmud

–আমাদের কিছুই হলো না।—একটা গোধূলি হাতে হাত রেখে বসে থাকা হলো না। একটা প্রহর মুখোমুখি গল্প করা হলো না।তোমার চোখের দিকে তা...
21/10/2025

–আমাদের কিছুই হলো না।—
একটা গোধূলি হাতে হাত রেখে বসে থাকা হলো না।
একটা প্রহর মুখোমুখি গল্প করা হলো না।
তোমার চোখের দিকে তাকিয়ে কখনো বলা হলো না, ‘ভালোবাসি।’
আমাদের যা কিছু হলো তার সবই মনে মনে!

মনে মনে সংসার সাজানো হলো।
জড়িয়ে ধরা হলো।
চুমু খাওয়া হলো।

আমাদের যা কিছু হলো তার সবই মনে মনে!
তা-ও কী খুব?
সেই তো মনে মনে বহুদূর চলে গেলাম আমরা।
কাছে না এসেও ছেড়ে গেলাম আমরা।

একটা কথা কি জানো?

আমাকে ছাড়া সুখী হওয়া কঠিন কিছু না।
তুমি অবশ্যই সুখী হবে।
সুখী জীবনেও প্রত্যেকটা গভীর রাতে তোমার মন খারাপ হবে।
সেই মন খারাপের কোথাও না কোথাও আমি থাকবো।

তুমি দেখে নিও, আমিই থাকবো!,

–আঁকিব মাহমুদ বিপ্লব—
N.B. Rohman Biplob Mahmud

তাকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। ফোনে পরিচয়, ফোনেই শেষ। আমি তাকে শেষবারের মতো দেখতেও পারিনি। অনলাইনে পরিচয় হয়েছি...
20/10/2025

তাকে সামনে থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। ফোনে পরিচয়, ফোনেই শেষ। আমি তাকে শেষবারের মতো দেখতেও পারিনি। অনলাইনে পরিচয় হয়েছিল। অচেনা এক কণ্ঠ, কিছু কথা, কিছু হাসি, কিছু অজানা টান। ধীরে ধীরে সে হয়ে উঠেছিল আমার প্রতিদিনের অভ্যাস। ঘুম থেকে উঠে প্রথম ওর মেসেজ, ঘুমোতে যাওয়ার আগে শেষ কণ্ঠ এই ছিল আমার পৃথিবী।

আমরা একসাথে স্বপ্ন সাজিয়েছিলাম সেই ছোট্ট পর্দার ভেতর। ভবিষ্যতের ঘর, একসাথে চা আড্ডা, বিকেলের গল্প, ভালোবাসার হাজার রঙ। সবই ছিল সেখানে, কিন্তু অদেখা; অথচ এত বাস্তব।

তারপর একদিন… হঠাৎ করেই ও নেই।
কোনো ঝগড়া নয়, কোনো কারণ নয় শুধু নিঃশব্দ এক হারিয়ে যাওয়া। যেন হাওয়া বদলেছে, অথচ আমি তা টের পাইনি। আমি অপেক্ষা করেছি, ভেবেছি হয়তো ফিরে আসবে, হয়তো কিছু একটা বলবে কিন্তু না। ফোনের আলো নিভে গেছে, সঙ্গে নিভে গেছে আমার সেই স্বপ্নের শহরটাও।

আমি আজও জানি না, সে কোথায় আছে, কেমন আছে! শুধু জানি, একসময় সে ছিল, আর আমি সত্যিই তাকে ভালোবেসেছিলাম। হয়তো আমাদের গল্পের শেষটা এমনই হওয়ার কথা ছিল। এক অদেখা মানুষকে ভালোবেসে হারিয়ে ফেলার গল্প।

রাতে ঘুমানোর আগে না বলা কথা, না বলা অভিমান সবই ভাগাভাগি হতো এই ফোনের স্কিনে। হ্যাঁ আমরা স্বপ্ন সাজিয়েছিলাম এই ছোট্ট স্ক্রিনেই। ভবিষ্যতের ঘর, সন্তানদের নাম, একসাথে কোথায় ঘুরতে যাব, এমনকি কেমন পাঞ্জাবি বা শাড়ি পরব প্রথম দেখা হলে সবই ঠিক করা ছিল। ভালোবাসা এতটাই বাস্তব হয়ে উঠেছিল যে, মাঝে মাঝে ভুলে যেতাম, আমরা এখনো একে অপরকে ছুঁয়ে দেখিনি।

আমরা ভেবেছিলাম, একদিন নিশ্চয়ই দেখা হবে, মোবাইলের আড়াল ভেদ করে সত্যিকারের পৃথিবীতে হাঁটব পাশাপাশি। কিন্তু না, সবকিছু শেষ হয়ে গেল হঠাৎ। একদিন ওর রিপ্লাই আসা বন্ধ হলো। একটা “সিন” হয়ে থাকা মেসেজের নিচে জমে রইল আমার হাজারটা প্রশ্ন। তারপর একদিন দেখি প্রোফাইলটাই নেই।

একে অপরকে হারানোর ভয়ে কতবার যে কাঁন্না করেছি হিসাব নেই। আমি আজও রোজ নিয়ম করে তার ভয়েস ক্লিপ শুনতে শুনতে ভোর রাতে ঘুমিয়ে পড়ি, পুরনো চ্যাট খুলে দেখি। ওর লেখা গুলো দেখি, যেন ও এখনো আছে কোথাও। আমাদের এক সাথে খাওয়া ঘুম সবকিছুই ছিল ভার্চুয়াল, শুধু ভালোবাসা কষ্টটাই বাস্তব।

ভালোবাসা এখন নোটিফিকেশনের মতো। কখন আসে, কখন হারিয়ে যায়, কেউ জানে না। আমরা মোবাইলে স্বপ্ন সাজাই, ভবিষ্যৎ বানাই, অথচ শেষে থেকে যায় শুধু এক শূন্য স্ক্রিন— যেখানে আর কেউ অনলাইন হয় না।

অদ্ভুত না?
যে মানুষটাকে কখনো ছুঁয়ে দেখিনি, আজ তার অনুপস্থিতিতেই বুকটা শূন্য হয়ে গেছে। যে মুখটা শুধু কল্পনায় দেখেছি, এখন চোখ বন্ধ করলেই কষ্ট হয়ে ওঠে বাস্তবের চেয়েও বেশি।

—আঁকিব মাহমুদ বিপ্লব—
N.B. Rohman Biplob Mahmud

সত্যি কি তুমি ভাবো!আমি তোমাকে একদিন ভুলে যাব?তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ, এতটাই কি সস্তা ছিলে তুমি আমার কাছে!হয়তো তুমি ...
17/10/2025

সত্যি কি তুমি ভাবো!
আমি তোমাকে একদিন ভুলে যাব?
তোমাকে ভুলে যাওয়া কি এতই সহজ, এতটাই কি সস্তা ছিলে তুমি আমার কাছে!
হয়তো তুমি বোঝনি, হয়তো বোঝার অনুভবটুকুও করো নিই, কিংবা কখনোই আমি তোমার জন্য কি ছিলাম না।
কিন্তু তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায় যাকে চাইলেও কখনোও কোনো দিন মুছে ফেলা সম্ভব না।💔😭

—আঁকিব মাহমুদ বিপ্লব–
N.B. Rohman Biplob Mahmud

আজকাল মনে হয় বুকের উপর কিছু একটা চেপে আছে। নিশ্বাস নিতে কষ্ট হয়। কেউ বোঝে না, কিন্তু আমি জানি এই কষ্টের নাম “হারানো”। নি...
14/10/2025

আজকাল মনে হয় বুকের উপর কিছু একটা চেপে আছে। নিশ্বাস নিতে কষ্ট হয়। কেউ বোঝে না, কিন্তু আমি জানি এই কষ্টের নাম “হারানো”। নিজের মানুষটা হারানোর পর থেকে মনে হয় জীবনটা থেমে গেছে। হাসলেও সেটা শুধু মুখে, ভেতরে যেন একদম শুন্য।

ভাগ্যটা কেন এমন করে খেলল জানি না। যখন একটু স্বস্তি চেয়েছিলাম, তখনই ঝড় এলো। সবকিছু ভেঙে গেল একসাথে। স্বপ্নগুলো, আশা সব কিছুই উড়ে গেল বাতাসে। আমি শুধু দাঁড়িয়ে রইলাম ধ্বংসস্তূপের পাশে।

বিপদ আসলে কখনও একা আসে না। একটার পর একটা কষ্ট এসে জমে থাকে বুকের ভেতর, আর আমি চুপ করে থাকি। কখনও মনে হয়, স্বপ্ন দেখা ছিল আমার সবচেয়ে বড় ভুল। কারণ যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, সে-ই তো এখন নেই।

রাতে চোখ বন্ধ করলে মনে হয়, আবার সেই মুখটা দেখব। কিন্তু পাই না। শুধু ভেজা বালিশ আর নিঃশব্দ কান্না। মনে হয়, কেউ যদি একটাবার বুঝত এই ভেতরের ভাঙনটা কতটা গভীর!

চোখে জল আসে, তবু মন হালকা হয় না। যত কান্নাই করি না কেন, সেই ভেতরের শূন্যতা থেকে মুক্তি পাই না। মনে হয় হৃদয়টা সত্যি ভেঙে গেছে, আর সেটা আর কোনোদিন ঠিক হবে না।

কখনও ভাবি, এই ভাঙা বুক নিয়ে কতদিন এমন বাঁচা যায়? হয়তো সারাজীবন এভাবেই বাঁচতে হবে; সেই হারানো মানুষটার স্মৃতি বুকে নিয়ে, একা, নিঃশব্দে।

–আঁকিব মাহমুদ বিপ্লব—
N.B. Rohman Biplob Mahmud

অন্ধকারে যে হেটে যাবে বলে পৃথিবীতে এখনো ছড়িয়ে রেখেছে এত এত পথ, আর রোদের কোদাল। যার জন্য প্রান্তরে প্রান্তরে খুঁড়ে রেখেছে...
12/10/2025

অন্ধকারে যে হেটে যাবে বলে পৃথিবীতে এখনো ছড়িয়ে রেখেছে এত এত পথ, আর রোদের কোদাল। যার জন্য প্রান্তরে প্রান্তরে খুঁড়ে রেখেছে কবর আর কবর। তোমার কাছে যাওয়ার জন্য সেই কবর লাফ দিয়ে দিয়ে পেরিয়ে যাই। আমি জানি এমনই এক লাফ আমাকে আরো গভীর কবরের ভেতর ফেলে দেবে। আর কি মর্মান্তিক আনন্দ আমি জানি সেই কবরের ভেতর তুমি নেই। তুমি দূরে অন্য কারোর কবর খুঁড়ে চলছো। তোমার প্রেম সেই কবর যা প্রেমিকদের জন্য খুঁড়ে যায় বারবার কবর। এতকিছু জেনেও তোমার প্রেমের জন্য আমি এমন লোভি হয়ে উঠি, সেই লোভ নিশ্চয়ই আমাকে করবে অমর। তুমি না বাঁচলে কিভাবে বাঁচবে আগামীর প্রেমিকরা, প্রমিকেরা। আর কে খুঁড়বে তাদের কবর!!

আমার চোখ আমার ছায়া সবি ক্লান্ত, আমার সমস্ত অঙ্গ একসঙ্গে মৃত্যুর গান গাইতে উদ্ভূত, একদিন হঠাৎ আমার সময় ফুরাবে, সকাল হবে না তখন আর, আসবেনা বিকেল কিংবা সন্ধ্যা, দিনভর নাকে লাগবে আগর বাতির ঘ্রাণ,🤧 সেদিন নিভে যাবে আমার বুকে বেড়ে ওঠা পরম আরধ্য প্রান!😭

—আঁকিব মাহমুদ বিপ্লব–
N.B. Rohman Biplob Mahmud

Address

Shariatpur
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when গোধূলির দ্বিগন্ত সিমু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category