ইসলামি দা'ওয়াহ

ইসলামি দা'ওয়াহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামি দা'ওয়াহ, Photography Videography, Rangpur, Dhaka.
(1)

প্রশ্ন: হুজুরের কাছে মায়্যেতের দাফন সংক্রান্ত দুইটি মাসআলা জানতে চাই–ক. দাফনের সময় উপস্থিত লোকদের কবরে মাটি দেওয়ার বিধান...
21/04/2026

প্রশ্ন: হুজুরের কাছে মায়্যেতের দাফন সংক্রান্ত দুইটি মাসআলা জানতে চাই–

ক. দাফনের সময় উপস্থিত লোকদের কবরে মাটি দেওয়ার বিধান কী? অনেক এলাকায় রেওয়াজ আছে, দাফনের সময় উপস্থিত লোকেরা কবরে তিনবার করে মাটি দেয়।

জানতে চাই, এটি কি শুধুই প্রথা, নাকি শরীয়তে এর কোনো ভিত্তি আছে?

খ. দাফনের পর কোনো কোনো লোককে দেখা যায়, কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে সূরা-কেরাত পাঠ করে। এটি কি শরীয়তসম্মত?

উত্তর
ক. মায়্যেতকে দাফন করার সময় উপস্থিত লোকদের জন্য কবরে তিন মুষ্টি করে মাটি দেওয়া মুস্তাহাব। এটি নিছক কোনো প্রথা নয়; বরং হাদীস দ্বারা প্রমাণিত আমল।

আবু হুরায়রা রা. বর্ণনা করেন–

أَنَّ رَسُوْلَ اللهِ ‘صلى الله عليه وسلم صَلى عَلَى جِنَازَةٍ، ثُمَّ أَتَى قَبْرَ الْمَيِّتِ، فَحَثَى عَلَيْهِ مِنْ قِبَلِ رَأْسِهِ ثَلَاثًا.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাযা পড়েছেন। এরপর জানাযা শেষে মৃত ব্যক্তির কবরের কাছে এসে মাথার দিক থেকে তিনবার মাটি দিয়েছেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস ১৫৬৫)

আবুদ দারদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন–

مِنْ تَمَامِ أَجْرِ الْجِنَازَةِ أَنْ يَحْثُوَ فِي الْقَبْرِ.

জানাযার সওয়াবের পূর্ণতার একটি অংশ হল, কবরে হাত দিয়ে মাটি দেওয়া। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৮৩৬)

–আলজাওহারাতুন নায়্যিরা ১/১৪১; আযযিয়াউল মানাবী ২/৫০৭; আলবাহরুর রায়েক ২/১৯৪; আদ্দুররুল মুখতার ২/২৩৬; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৩৭

খ. দাফনের পর কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করে সূরা বাকারার শুরু ও শেষের আয়াতগুলো পাঠ করাও মুস্তাহাব। এ আমলটিও হাদীস দ্বারা প্রমাণিত।

আবদুর রহমান ইবনে লাজলাজ রাহ. তার পিতা থেকে বর্ণনা করেন যে–

قَالَ لِيْ أَبِيْ: يَا بُنَيَّ، إذَا أَنَا مِتُّ فَالْحَدْ لِيْ لَحْدًا، فَإذَا وَضَعْتَنِيْ فِيْ لَحْدِيْ فَقُلْ: بِسْمِ اللهِ، وَعَلَى مِلَّةِ رَسُوْلِ اللهِ، ثُمَّ سَنَّ التُّرَابَ عَلَيَّ سَنَّا، أَيْ وَضَعَه وَضْعًا سَهْلًا، ثُمَّ اقْرَأ عِنْدَ رَأسِيْ بِفَاتِحَةِ الْبَقَرَةِ وَخَاتِمَتِهَا، فَإنِّيْ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهِ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ ذٰلِكَ.

আমার বাবা আমাকে (অসিয়ত করে) বলেছেন, হে আমার ছেলে, আমি যখন মারা যাব, তখন তুমি আমার জন্য বুগলী কবর খনন করবে। অতঃপর যখন তুমি আমাকে কবরে রাখবে তখন–

بِسْمِ اللهِ، وَعَلى مِلَّةِ رَسُوْلِ اللهِ.

-বলে কবরে রাখবে। এরপর তুমি আমার কবরে মাটি দেবে। অতঃপর দাফন শেষে আমার মাথার দিকে সূরা বাকারার প্রথম এবং শেষের কয়েকটি আয়াত পাঠ করবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো পাঠ করতে দেখেছি। (আলমুজামুল কাবীর, তবারানী ১৯/২২০)

* >الجوهرة النيرة< ১/১৪১: ويستحب إذا دفن الميت أن يجلسوا ساعة عند القبر بعد الفراغ بقدر ما ينحر جزور ويقسم لحمها، يتلون القرآن ويدعون للميت. قال في سنن أبي داود: كان النبي صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت وقف على قبره، وقال: استغفروا لأخيكم، واسألوا الله له التثبيت؛ فإنه الآن يسأل. وكان ابن عمر يستحب أن يقرأ على القبر بعد الدفن أول سورة البقرة وخاتمتها.

–আলআযকার, নববী, পৃ. ২৭৭; আযযিয়াউল মানাবী ২/৫০৮; আদ্দুররুল মুখতার ২/২৩৭

প্রশ্ন:আমি এক মহিলা মাদরাসায় হিফজ বিভাগে শিক্ষকতা করি। আমাকে মাসিকের দিনগুলোতেও ছাত্রীদের সবক, সাত সবক, আমুখতা শুনতে হয়।...
20/04/2026

প্রশ্ন:
আমি এক মহিলা মাদরাসায় হিফজ বিভাগে শিক্ষকতা করি। আমাকে মাসিকের দিনগুলোতেও ছাত্রীদের সবক, সাত সবক, আমুখতা শুনতে হয়।

আমার জানার বিষয় হল, এ অবস্থায় কি তাদের সবক ইত্যাদি শোনা যাবে? এক্ষেত্রে ছাত্রীরা যদি ভুল করে, তাহলে কীভাবে শুধরে দেব?

উত্তর:
মাসিক স্রাব চলা অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ না করে অন্যের থেকে তিলাওয়াত শোনা জায়েয আছে। এতে সমস্যা নেই। তবে এ অবস্থায় কাউকে সবক বলে দেওয়ার জন্যও কোনো আয়াত পড়া নিষেধ। তাই মহিলাগণ ওজরের সময় কুরআন মাজীদ শুধু শুনতে পারবেন। কিন্তু পুরো আয়াত বলবেন না। অবশ্য বিশেষ প্রয়োজন দেখা দিলে এক-দুই শব্দ বলে দিতে পারবেন। পুরো আয়াত বা বড় কোনো বাক্য বলবেন না।

* >الفتاوى الولوالجية< ১/৫৭: المعلمة في حالة الحيض تعلم الصبيان حرفا حرفا، ولا تعلمهم آية كاملة؛ لأن الضرورة تندفع بالأول، والمسقط هي الضرورة.

–আযযাখীরাতুল বুরহানিয়া ১/৪১; ফাতহুল কাদীর ১/১৪৯; শরহুল মুনইয়া, পৃ. ৫৬; আলজাওহারাতুন নায়্যিরা ১/৩৯; আলবাহরুর রায়েক ১/২০০ Facebook

20/04/2026
প্রশ্নঃ আমার সাধারণত প্রতি মাসের শুরুর দিকে সাত দিন হায়েয হয়ে থাকে। কিন্তু গত মাসে সপ্তম দিন হায়েয বন্ধ না হয়ে বারোতম দি...
20/04/2026

প্রশ্নঃ আমার সাধারণত প্রতি মাসের শুরুর দিকে সাত দিন হায়েয হয়ে থাকে। কিন্তু গত মাসে সপ্তম দিন হায়েয বন্ধ না হয়ে বারোতম দিন পর্যন্ত চালু থাকে। এরপর বন্ধ হয়।

জানার বিষয় হল, গত মাসে আমার কতদিন হায়েয গণ্য হবে?

উত্তরঃ
প্রশ্নোক্ত ক্ষেত্রে সাত দিনের পর রক্ত বন্ধ না হয়ে যেহেতু দশ দিন অতিক্রম করে গেছে, তাই এক্ষেত্রে আগের মাসের তারিখ অনুযায়ী সাত দিনই হয়েয গণ্য হবে। এরপর থেকে অতিরিক্ত দিনগুলো ইস্তেহাযা গণ্য হবে। সুতরাং সপ্তম দিনের পরের দিনগুলোতে আপনি যদি নামায না পড়ে থাকেন, তাহলে সেগুলো কাযা করে নেওয়া জরুরি।

* كتاب >الأصل< ১/২৮৮: قلت: أرأيت امرأة كان حيضها خمسة أيام في كل شهر، ثم زاد يوما، أتصلي ذلك اليوم؟ قال: لا، وهي فيه حائض. قلت: وكذلك لو زادت خمسة أيام؟ قال: نعم. قلت: فإن زادت على العشرة الأيام يوما أو يومين؟ قال: هذه مستحاضة فيما زادت على عشرة أيام، فتكون مستحاضة فيما زاد على أيام أقرائها. قلت: فهل عليها قضاء ما زادت على أيام أقرائها؟ قال: نعم.

–সুনানে আবু দাউদ, হাদীস ২৮৭; তুহফাতুল ফুকাহা ১/৩৪; আলইখতিয়ার ১/১০৭; তাবয়ীনুল হাকায়েক ১/১৭৯; আলবাহরুর রায়েক ১/২১২; আননাহরুল ফায়েক ১/১৩৮ Facebook

20/04/2026

আল্লাহ আমাদের সবাইকে সুস্থ জিবন অতিবাহিত করার তৌফিক দান করুন আমিন😔🤲🖤

প্রশ্নকিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রাতে ঘুমানোর আগে আমি আমার কামরায় এশার নামায পড়তে দাঁড়াই। ন...
19/04/2026

প্রশ্ন
কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। রাতে ঘুমানোর আগে আমি আমার কামরায় এশার নামায পড়তে দাঁড়াই। নামাযের মাঝে আমার বন্ধু কামরায় এসে আমাকে দেখে বলে, তুমি উত্তর দিকে ফিরে নামায পড়ছ। তার কথা শুনে আমি সাথে সাথে পশ্চিম দিকে ফিরে যাই। নামাযের শুরুতে আমি উত্তর দিককেই কিবলার দিক ভেবে দাঁড়িয়েছিলাম।

জানার বিষয় হল, আমার ওই নামায কি সহীহ হয়েছে?

উত্তর
না, আপনার ওই নামায সহীহ হয়নি। কেননা এক্ষেত্রে কিবলার দিক সম্পর্কে কাউকে জিজ্ঞাসা না করে নিজে ধারণা করে ভুল দিকে যে নামাযটি শুরু করা হয়েছে, তা শুরু থেকেই সহীহ হয়নি। এক্ষেত্রে নামাযের ভেতর কিবলার দিক জানার পর নামায ছেড়ে দিয়ে কিবলামুখী হয়ে পুনরায় শুরু থেকে নামায পড়া আপনার ওপর জরুরি ছিল। এখন আপনাকে ওই নামায পুনরায় পড়ে নিতে হবে।

* >بدائع الصنائع< ১/৩০৯: وإن كان عاجزا بسبب الاشتباه، وهو أن يكون في المفازة في ليلة مظلمة، أو لا علم له بالأمارات الدالة على القبلة، فإن كان بحضرته من يسأله عنها لا يجوز له التحري لما قلنا، بل يجب عليه السؤال، فإن لم يسأل وتحرى وصلى فإن أصاب جاز، وإلا فلا.

–তাবয়ীনুল হাকায়েক ১/২৬৬; ফাতহুল কাদীর ১/২৩৬; শরহুল মুনইয়া, পৃ. ২২২; আলবাহরুর রায়েক ১/২৮৬; রদ্দুল মুহতার ১/৪৩৩

19/04/2026

😔🖤

প্রশ্নআসসালামু আলাইকুম।Study Music বলে একটা আ্যাপ আছে। যেথানে নানা মিউজিক আছে, যা কিনা পড়াশোনার জন্য উপকারী। এখন এইসব মি...
18/04/2026

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

Study Music বলে একটা আ্যাপ আছে। যেথানে নানা মিউজিক আছে, যা কিনা পড়াশোনার জন্য উপকারী। এখন এইসব মিউজিক কি শোনা যাবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না, জায়েজ হবে না।

وأبو حنيفة أشد الأئمة قولا فيه ومذهبه فيه أغلظ المذاهب وقد صرح أصحابه بتحريم سماع الملاهي كلها المزمار والدف حتى الضرب بالقضيب وأنه معصية يوجب الفسق وترد به الشهادة بل قالوا التلذذ به كفر(عون المعبود –كتاب الأدب– باب كراهية الغناء والزمر 13/186(

وَاسْتِمَاعُ ضَرْبِ الدُّفِّ وَالْمِزْمَارِ وَغَيْرِ ذَلِكَ حَرَامٌ وَإِنْ سَمِعَ بَغْتَةً يَكُونُ مَعْذُورًا وَيَجِبُ أَنْ يَجْتَهِدَ أَنْ لَا يَسْمَعَ قُهُسْتَانِيٌّ (رد المحتار–كِتَابُ الْحَظْرِ وَالْإِبَاحَة–فَصْلٌ فِي الْبَيْعِ-9/566)

والله اعلم بالصواب

প্রশ্ন: আমার পায়ে আঘাত লাগার কারণে ব্যান্ডেজ বাঁধা। ওযুতে আমি ব্যান্ডেজের ওপর মাসেহ করে থাকি। তবে মাঝে মাঝে বেখেয়ালিতে ব...
18/04/2026

প্রশ্ন: আমার পায়ে আঘাত লাগার কারণে ব্যান্ডেজ বাঁধা। ওযুতে আমি ব্যান্ডেজের ওপর মাসেহ করে থাকি। তবে মাঝে মাঝে বেখেয়ালিতে ব্যান্ডেজের অল্প অংশ মাসেহ থেকে বাদ থেকে যায়, যা পরে বুঝতে পারি।

জানার বিষয় হল, এতে কি আমার ওযুতে কোনো সমস্যা হবে?

উত্তর
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ওযু সহীহ হয়ে যাবে। ওযু-গোসলে ব্যান্ডেজের পুরো অংশের ওপর মাসেহ করা জরুরি নয়; বরং অধিকাংশ ব্যান্ডেজের ওপর মাসেহ করলেও মাসেহ সহীহ হয়ে যায়। অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে কিছু অংশ মাসেহ থেকে বাদ থেকে গেলেও ওযু-গোসলে সমস্যা হবে না।

* >الفتاوى الخانية< ১/৫০ : وإذا مسح على الجبيرة، هل يشترط فيه الاستيعاب؟ ذكر الشيخ الإمام المعروف بخواهر زاده رحمه الله تعالى أنه لا يشترط فيه الاستيعاب. وإن مسح على الأكثر جاز، وإن مسح على النصف وما دونه، لا يجوز.

–বাদায়েউস সানায়ে ১/৯১; ফাতাওয়া সিরাজিয়া, পৃ. ৬; আততাজনীস ওয়াল মাযীদ ১/৩৩৮; আযযাখীরাতুল বুরহানিয়া ১/৪০৫; হালবাতুল মুজাল্লী ১/৩৪৯; আননাহরুল ফায়েক ১/১২৬; আদ্দুররুল মুখতার ১/২৮২

11/04/2026

🖤❤️

10/04/2026

আজ পবিত্র শুক্রবার আমরা সকলেই বেশি বেশি দুরুদ পড়ার চেষ্টা করব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

09/04/2026

মাশাআল্লাহ

Address

Rangpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামি দা'ওয়াহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share