11/05/2026
কিছু কিছু মানুষরূপী জানোয়ার এতটাই ছোটলোক হয় যে তুমি এদের অস্তিত্ব নিয়ে অস্বস্তি আর ঘৃণার চরম শিখরে পৌঁছে যাবে। মানে এদের অস্তিত্বটাই যেন অবাঞ্চিত! আগাছার মতন, সমস্ত পুষ্টি খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে গাছকেই মেরে ফেলে! বা জোঁক যেমন আঁঠার মত লেগে থাকে আর সমস্ত রক্ত চুষে চুষে খায় একটুও ছাড়ানো যায় না দাঁ দিয়ে কোপ মেরে দুই ভাগ না করা পর্যন্ত! এরা এরকমই চরিত্রের অধিকারী। মানে উঠতে-বসতে, ঘুমে-জাগরণে অবিরাম পরিশ্রম করে যাবে কন্টিনিউয়াসলি তোমাকে ডিস্টার্ব করার জন্য! একটুও বিশ্রামও নেয় না নিস্তারও দেয় না। মানে এদের জীবনের মোটোই হচ্ছে তোমাকে বিব্রত করা, আটকে রাখা, বেঁধে রাখা, পিছিয়ে দেয়া! কেন? হিংসা! কারণ ও লুজার হয়ে বসে আছে এজন্য তোমাকে উন্নতি করতে দেখতে ওর ইগো হার্ট হচ্ছে। এরা নিজেকে মনে করে 'রাজা' উরফ্ KING কিন্তু অন্যদের চোখে যে একেবারেই নীচ্ হিসেবে পরিচিত হচ্ছে এটা সে কিছুতেই বুঝতে পারে না কারণ বোঝার ক্ষমতাই রাখে না। ও যেহেতু নিজেই পিছানো এজন্য আরেকজনের উন্নতি ও কিছুতেই সহ্য করতে পারে না। কারণ ও তখন বুঝতে পারে কতটা নগণ্য হয়ে পড়ে আছে! আর তার প্রমাণ দিতে থাকে নিজের স্বভাব, চরিত্র আর আচার-আচরণের মাধ্যমে।
তুমি অন্যকে দাবিয়ে রাখলেই কি নিজে উপরে উঠে যাবে? তোমার যদি সেই যোগ্যতাই থাকতো তাহলেতো তুমি আর পিছনে পড়ে থাকতে না বা অন্যের পিছনে নিজের মহামূল্যবান সময়ও নষ্ট করতে না, নষ্টামিও করতে না। আসলে যাদের চরিত্রের দোষ থাকে না! তারা সমস্ত চারিত্রিক দোষেরই অধিকারী হয়। কারণ এদের মধ্যে এথিকস্ বা মূল্যবোধ বলতে কিচ্ছুই থাকে না!💩