নারী

নারী নারীর সকল ভালোলাগা ও অনুভূতির স্পর্শে সাজানো আমাদের এই পেইজ।
(2461)

আমি নারী।
আমার ভেতরে আগুনের মতো শক্তি জ্বলছে।
যে চায়, তার পথেই আলো ছড়িয়ে দেব আমি।
আমি নারী!
আমি তোমার জন্মদাত্রী।

16/06/2026

টানা দরুদ পড়তে থাকলে এত হাহাকার ধরনের প্রশান্তি লাগে কেন? এতো মিস করি রসূল ﷺ কে! তিনি পাশে না থাকার হাহাকার ভীষণ তীব্র!

আবার তাঁর প্রতি সালাম পেশ করার প্রশান্তিটাও খুব নিখাদ!

তাঁর মৃত্যুই ছিল উম্মতের জন্য বিপর্যয়।

صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

“আল্লাহ আপনি তাঁর প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন।"

হে আমার রব। প্রিয় নবী ﷺ কে আপনি সেই অফুরন্ত সম্মান এবং প্রতিপত্তি দান করুন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

মন খারাপ লাগলে শুধু দরুদ পড়বেন। শরীরের ভেতরের প্রত্যেকটা কোষকে মনোযোগী করে দরুদ পড়বেন। রক্তের প্রত্যেকটি পরমাণু দিয়ে দরুদ পড়বেন। সিরাতের ঘটনাগুলো কল্পনা করতে করতে দরুদ পড়বেন।

হাউজে কাউসারে রসূলের ﷺ সাথে আবারও মিলিত হচ্ছেন আপনি নগণ্য বান্দা --- এই ঘটনা কল্পনা করতে করতে দরুদ পড়বেন...

তাহলে আপনার জীবনে আর কি লাগবে বলেন?

কি নিয়ে তখন আপনি অভিযোগ করবেন বলেন?

দুনিয়ার ফেলনা বিষয়গুলো ঠিক কতটুকু ছোট হয়ে যাবে তখন আপনার সামনে কল্পনা করুন?

তাঁর সাথে আবারো মিলিত হওয়ার অপেক্ষা দিনগুলো যেন খুব দ্রুত চলে যায় আফিয়াহ এবং খায়েরের সাথে...

(শারিন সফি অদ্রিতা)
#দরুদ_থেরাপি

16/06/2026

জীবনে যাই হয়ে যাক না কেন আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দিয়েন না। যেন-তেন ভাবে তায়াক্কুল করা যাবে না, এমনভাবে করতে হবে যে আমি চোখে কোনো রাস্তা দেখছি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমার জন্য রাস্তা তৈরি করে দিবেনই।

কিন্তু এই রাস্তা পাওয়ার জন্য নিজেকেও কিছু করতে হবে। মনে আছে ইউসুফ আলাইহিস সালামের কথা!!! আল্লাহ পাক বন্ধ দরজা খুলে দিয়েছিলেন তাই না!! কিন্তু কেন?

তাহলে সুরা আত-তালাক আয়াত নং ২ নিয়ে গভীর তাদাব্বুর করুন।

নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন কোথায় আপনার কমতি আছে যার কারণে আপনার জন্য রাস্তা তৈরি হচ্ছে না।

আপনি আল-ফাত্তাহর কাছে চাচ্ছেন, যিনি সবকিছুর উপর ক্ষমতাশীল, হও বললেই হয়ে যায় কিন্তু আপনার জন্য কেন সম্ভব হচ্ছে না?

আমরা এমন হয়ে গিয়েছি যে নিজের দিকে না তাকিয়ে মানুষকে, পরিস্থিতিকে দোষারোপ করা শুরু করে দেই। নিজের আমলের দিকে, তাকওয়ার দিকে, অন্তরের দিকে, আল্লাহর সাথে আমার সম্পর্ক কেমন, কতটুকু হক আদায় করতে পারছি এইসবদিকে আমরা তাকাতেই ভুলে যাই। কথা ছিল নিজেকে সংশোধনের মাধ্যেমে শুরু করা, কিন্তু আগেই আমাদের নজর চলে যায় অন্যের দিকে।

আল্লাহ পাক আপনার পরীক্ষা কেন নেন?? যেন আপনি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, আপনার গুনাহ গুলো মাফ হয়ে যায়, দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে পারেন তাই তো? তাহলে আল্লাহ পাকের পরীক্ষায় পড়লে বুঝার চেষ্টা করুন আল্লাহ পাক কী বুঝাতে চাচ্ছেন আপনাকে!! তাকওয়া!! তাকওয়া!! তাকওয়া!! তাই না?

আল্লাহর সাথে আপনার সম্পর্কের মধ্যে নিজের কমতি গুলো খুঁজে বের করুন তাহলে শান্তিও পাবেন আর অলৌকিক রাস্তাও পাবেন। ইনশাআল্লাহ।

১১ রমাদ্বান, ১৪৪৫ হিজরী

~সংগৃহীত

#নূর_গ্রাফি

16/06/2026

হাঁটতে হাঁটতে নবিজি ﷺ' বেদনাভরা কণ্ঠে, খুব ক্ষীণ আওয়াজে বললেন, 'মুআয, হয়তো এ বছরের পর আমার সাক্ষাৎ আর পাবে না তুমি।'

এ কথা শুনে মুআযের হৃদস্পন্দন যেন থেমে যায়। শোকে স্তব্ধ হয়ে যায় চারিপাশ।

এরপর নবিজি ﷺ' তার কথা পূর্ণ করেন, ‘আর হয়তো তুমি এই মসজিদের সামনে এসে দাঁড়াবে, হেঁটে যাবে আমার কবরের পাশ দিয়ে।’ অশ্রু এসে জমা হলো মুআযের চোখের কোণে।

কতটা কষ্ট আর হৃদয় পোড়ার বেদনা লুকিয়ে আছে ‘আমার কবরের পাশ দিয়ে’ কথাটির মাঝে!

বই: তিনিই আমার প্রাণের নবিﷺ

16/06/2026

হাশরের ময়দানে বান্দাকে যখন উপস্থিত করা হবে এবং তার হাতে তার আমলনামা দেওয়া হবে, সে দেখবে সেখানে তার নামাজ, রোজা কিছুই লেখা নেই। কোনো নেক কাজই আমলনামায় দেখতে পাবে না।

সে তখন বলবে, “ইয়া আল্লাহ! এটা তো মনে হয় অন্য কারও আমলনামা! আমার তো ভালো আমল ছিল, এখানে সেগুলোর উল্লেখ নেই।”

ফেরেশতারা জবাব দেবে, “তোমার রব ভুল করেন না এবং ভুলেও যান না। বরং তোমার আমলগুলো মুছে দেওয়া হয়েছে এজন্য যে, তুমি মানুষের গীবত করতে।”

— প্রখ্যাত তাবেয়ী সাইদ ইবনু যুবাইর (রহ.)
[সূত্র : বাহরুদ দুমুঈ, ১৩৩]

16/06/2026

আমরা অনেক সময় মনে করি, হৃদয়ের অস্থিরতা দূর করতে অনেক বড় কোনো পরিবর্তন দরকার। অথচ আপনাকে অন্তরে শান্তি আনার জন্য বৈপ্লবিক কিছু করতে হবে না। শুধু চোখ বন্ধ করে আল্লাহকে মন থেকে স্মরণ করবেন। এতোটুকুই।

আল্লাহ-ই আমাদের শিখিয়েছেন, প্রকৃত প্রশান্তির উৎস তাঁর স্মরণে। আল্লাহ বলেন: "জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।" (সূরা রা'দ: ২৮)।

এই কুরআন আল্লাহর সবচেয়ে মহিমান্বিত যিকির। তাই প্রতিদিন মাত্র ৪ পৃষ্ঠা তিলাওয়াতও হতে পারে আপনার হৃদয়ের ক্লান্তি দূর করার এক অপূর্ব উপায়। আরবি কুরআনের উচ্চারণের শব্দের ফ্রিকুয়েন্সিগুলো এমন ভাবে সাজানো যে, সেই শব্দ-তরঙ্গ আপনার হৃদপিণ্ডের ভেতরের অস্থিরতাকে শান্ত করতে বাধ্য! কি বিশ্বাস হচ্ছে না?
নিজেই এক্সপেরিমেন্ট করে ফেলুন। আপনি কোন অর্থ না বুঝে কেবল সূরা আর রহমানের তেলাওয়াতটা শুনুন ! চোখ বন্ধ করে শুনুন। দেখুন তো কেমন লাগে? সুবহানআল্লাহ! মনটা ঠান্ডা হ্রদের পানির মত শান্ত হয়ে যায়।

প্র্যাকটিক্যাল টিপস:
ফজরের পর ২ পৃষ্ঠা এবং এশার পর ২ পৃষ্ঠা পড়ার নিয়ত করুন। অল্প তিলাওয়াত হলেও নিয়মিত করবেন।ধারাবাহিকতাই সবচেয়ে প্রিয় আমল। রসূল ﷺ বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই অধিক প্রিয় যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়।

আল্লাহর নাম নিয়ে আজকের ৪ পৃষ্ঠা শুরু করে ফেলুন। হয়তো এই ছোট পদক্ষেপই আবার আপনার কুরআনের সাথে সম্পর্ককে জীবন্ত করে তুলবে ইনশাআল্লাহ। হয়তো এই ছোট কয়েক মিনিটের কাজ আপনার জীবনের হারিয়ে যাওয়া বরকত ফিরিয়ে আনবে, আল্লাহর অনুমতিতে।

৫ দিনে ১ পারা কুরআন তিলাওয়াত চ্যালেঞ্জ নিয়েছিলেন আপনারা গতকাল। মনে আছে?

আজকে দিন–১ |
তিলাওয়াত থামিয়ে দেননি তো?
কুরআনের সাথে হৃদয়ের প্রশান্তি পাচ্ছেন তো?

—শারিন সফি আদ্রিতা

16/06/2026

এক ইমামের কাহিনী। তাঁকে এক মসজিদে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বাসা থেকে মসজিদের দূরত্ব ছিল অনেক। তাই তিনি জুব্বা-পাগড়িসহ ইমামের পোশাক পরে প্রতিদিন বাসে আসা-যাওয়া করতেন। তো যথারীতি একদিন তিনি মসজিদে যাচ্ছিলেন। তিনি বাসের ভাড়া দিলেন। তাঁকে ভাঙতি ফেরত দেওয়া হলো। প্রথমে তিনি খেয়াল করেননি, পরে দেখলেন তাঁকে ২০ সেন্টস বেশি দেওয়া হয়েছে। ২০ সেন্টস এমন কিছুই না। আমাদের ২৪ টাকার মতো। কিন্তু ইমামের মাথায় তখন কথোপকথন শুরু হয়ে গেল। এই ২০ সেন্টস কি তিনি ফেরত দেবেন নাকি দেবেন না, দেবেন নাকি দেবেন না। একবার মনে হচ্ছে ফেরত দেওয়া উচিৎ। আরেকবার মনে হচ্ছে, আরে কী দরকার! ২০ সেন্টস জন্য কী আর এমন হবে। আর এরা এমনিতেই কুফফার। মরুক! কী আসে যায়?

এমনভাবে চলতে চলতে গন্তব্য চলে এলো। তিনি নেমে যাচ্ছেন, নামতে নামতে মাথার মধ্যে ওই কথোপকথন চলছে। হঠাৎ তাঁর কী হলো, তিনি ফিরে বাস ড্রাইভারকে বললেন, তুমি আমাকে ভুলে ২০ সেন্টস বেশি দিয়েছ। সে বলল, না। আমি ইচ্ছা করেই দিয়েছি। আপনাকে অনেক দিন ধরে দেখছি। আপনাকে দেখে বুঝতে পারছি আপনি কোনো মুসলিম ইমাম। আমি ঠিক করেছিলাম আপনি যদি এই ২০ সেন্টস ফিরিয়ে দেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। আর যদি ফিরিয়ে না দিতেন তাহলে বুঝতাম আপনারাও অন্য সবার মতোই মিথ্যুক। এ ঘটনা বলে সেই ইমাম কাঁদতে শুরু করলেন। তাঁকে জিজ্ঞেস করা হলো কাঁদছেন কেন? সে ইসলাম গ্রহণ করেছে, এজন্য? তিনি বললেন, না। আমি কাঁদছি এ জন্য যে, আমি ২০ সেন্টসের বিনিময়ে আল্লাহর দ্বীনকে প্রায় বিক্রি করে ফেলেছিলাম।

বই : এপিটাফ

নারী কোমল, নারীই কঠোর, প্রকৃত নারী খুব কমই থাকে, যারা লোভী হয়! তাদের ব্যস একটাই চাহিদা থাকে সম্মান ও সুন্দর সংসার। কিন্ত...
16/06/2026

নারী কোমল, নারীই কঠোর, প্রকৃত নারী খুব কমই থাকে, যারা লোভী হয়! তাদের ব্যস একটাই চাহিদা থাকে সম্মান ও সুন্দর সংসার। কিন্তু আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপট এমন, নারীর সেই কোমলতাকে অবমাননা করে, পরে বুঝায়, যে নারীকে কঠোরতা মানায় না!
✍🏻 #বুলকীシ゚

15/06/2026

সর্বদা মনে রাখবেন যে, আল্লাহই আপনার বর্তমান পরিস্থিতি আপনার জন্য নির্ধারণ করেছেন। দুঃখ বা রাগ করবেন না। আল্লাহ জানেন আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো, এবং তিনি আপনাকে সেটাই দেবেন যা আপনার জন্য সবচেয়ে ভালো, যদিও এতে সময় লাগতে পারে। প্রত্যেক ব্যক্তি, অভিজ্ঞতা, উপহার, ক্ষতি এবং কষ্ট আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসার জন্যই পাঠানো হয়।

15/06/2026

আল্লাহকে নিয়ে মহৎ ধারণা পোষণ করুন। তাঁর সামর্থ্য আপনার পরিস্থিতি, আপনার সময়সীমা বা আপনার কল্পনা দ্বারা সীমাবদ্ধ নয়। এমন এক প্রভুর উপর থেকে কখনো আশা হারাবেন না, যিনি কোনো কিছুকে বলেন, “হও,” আর তা হয়ে যায়।

সম্ভবত জীবনে শান্তির অন্যতম শ্রেষ্ঠ রহস্য হলো আল্লাহ সম্পর্কে এমন উচ্চ ধারণা পোষণ করা যে, আপনার সবচেয়ে কঠিন মুহূর্তেও আপনি বলবেন: “আমার রব আমাকে কখনো একা ছেড়ে দেবেন না। আমার রব আমার করা প্রতিটি দোয়া শুনেছেন। আমার রব সর্বোত্তম উপায়ে এবং সর্বোত্তম সময়ে আমার ডাকে সাড়া দেবেন। আর আমার রব আমাকে আমার কল্পনার চেয়েও অনেক বেশি কিছু দিতে সক্ষম।” এই ধরনের বিশ্বাস সবকিছু বদলে দেয়।

15/06/2026

কিভাবে মানুষের কাছে নিজেকে সস্তা করবেন তার কিছু টিপস দেই।

মেসেজ আসার ৩০ সেকেন্ডের মধ্যে রিপ্লাই দিবেন।

কেউ ডাকলেই সব কাজ ফেলে হাজির হয়ে যাবেন।

ফ্রি তে এডভাইস দিবেন, ফ্রি তে সাপোর্ট দিবেন, ফ্রি তে টাইম দিবেন।

কেউ ৩ মাস খোঁজ না নিলেও সে ফিরে আসার সাথে সাথে আগের মতোই অ্যাভেলেবেল হয়ে যাবেন।

আর নিজের শেডিউল, প্রায়োরিটি, পার্সোনাল টাইম এগুলোকে কখনো গুরুত্ব দিবেন না।

মজার ব্যাপার হচ্ছে মানুষ আপনাকে ভালো মানুষ হিসেবে কখনোই মনে রাখবে না।

জাস্ট এমন একজন মানুষ হিসেবে মনে রাখবে যে, যখন দরকার হবে তখন পাওয়া যাবে।

-সংগৃহীত

Address

Shyamoli
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when নারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নারী:

Share